দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে, তেমনি তার রেশ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। তার প্রত্যাবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো স্মৃতি, ছবি ও গল্প নতুন করে আলোচনায় উঠে আসছে। এরই মধ্যে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় হাসিমুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন মান্না ও তারেক রহমান। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, আর শুরু হয় নেটিজেনদের কৌতূহল এই ছবির পেছনের গল্প কী? খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে।…
Author: mh sohag
প্রতি বছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে আনন্দ–উৎসবের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ বড়দিন বা ক্রিসমাস উদ্যাপিত হয়। এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বার্তায় সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো শিশুদের এবং যারা কঠিন ও দুর্বিষহ জীবনের মুখোমুখি হয়েছে, তাদের কথা গভীরভাবে স্মরণ করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে সাকিব সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তার পোস্টে স্মরণ করিয়ে দেন, শিশুরা রাজনীতি বোঝে না—তারা সাধারণ মানুষ। বড়দিন উপলক্ষে সাকিব আল হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তাটি হুবহু তুলে ধরা হলো। রাজশাহীর পঙ্গু…
মুঘল স্থাপত্যের বিস্ময় তাজমহল আসলে একসময় মন্দির ছিল—এমন দাবি করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মধ্যপ্রদেশের নগর প্রশাসনমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। ৬৯ বছর বয়সি এ নেতার ভাষণের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজয়বর্গীয় তার বক্তব্যে দাবি করেন, সম্রাট শাহজাহান একটি মন্দিরকে কবরে রূপান্তরিত করে তাজমহল নির্মাণ করেছিলেন। বিজয়বর্গীয় বলেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। পরে তার দেহ এমন একটি স্থানে সরিয়ে নেওয়া হয়, যেখানে একটি মন্দির নির্মাণ করা…
ঢালিউড সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের পর্দার উপস্থিতি যতটা না বেশি, তার চেয়ে বেশি সামাজিক মাধ্যমে সমালোচিত। অভিনয়ের চেয়ে ব্যক্তিগতজীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সামাজিক মাধ্যম পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন—বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম। এর আগে আরেক বার্তায় তার ক্যারিয়ার ও পেশাদারত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মিষ্টি জান্নাত। সেখানে অভিনেত্রী বলেছিলেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা। কাজ কম…
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। আদিত্য ধর পরিচালিত এ স্পাই-থ্রিলার সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়ের দৌড়েও সিনেমাটি এখন অনন্য উচ্চতায়। সবশেষ খবর অনুযায়ী, কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড টপকে গেছে সিনেমা ‘ধুরন্ধর’। স্যাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৮৭২.২৫ কোটি টাকা। যেখানে ঋষভ শেঠির ‘কান্তারা’র সংগ্রহ ছিল ৮৫২ কোটি টাকা। এর মাধ্যমে ২০২৫ সালে সবচেয়ে সফল সিনেমার তকমাটি নিজের করে নিল ‘ধুরন্ধর’। শুধু তাই নয়, অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’কে হটিয়ে ভারতের সর্বকালের সেরা ১০ উপার্জনকারী সিনেমার…
২০২৫ সাল শাহরুখপুত্র আরিয়ান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সাড়া ফেলে ওটিটি দুনিয়ায়। শাহরুখপুত্র হলেও রাতারাতি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন আরিয়ান খান। কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনই ছেলেকে তারকা হতে দেবেন না। ‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন বাদশাহ। কিন্তু সেই মন্তব্য আবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় উঠে এসেছে। কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ খান? তবে এবার পুত্র আরিয়ান যতদিন না তারকা হয়ে উঠছেন, ততদিন যেন তার নিজের খ্যাতি বজায় থাকে বলে সম্প্রতি এ মন্তব্য করেছেন বাদশাহ। প্রথমে তিনি সেই মন্তব্যের কথা স্বীকারই করেননি।…
বেশ কিছু দিন আগের ঘটনা। বিদেশে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুতা কিনছিলেন মেয়ে সুহানা খান। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। একই ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। দিল্লিতে এক পুরুষের সঙ্গে হোটেলে দেখা গেছে তাকে। যদিও কে তিনি, তা জানা যায়নি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির এক হোটেলে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন অভিনেত্রী। কোনো এক অজ্ঞাত ব্যক্তি ভিডিও করেছেন। সেখানেই নায়িকাকে দেখে অবাক ওই ব্যক্তি। জ্যাকুলিন কার সঙ্গে বসেছিলেন বা গল্প করছিলেন তা বোঝা যায়নি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও দিয়ে জানতে চেয়েছেন, ইনি কি জ্যাকুলিন ফার্নান্দেজ,…
একদিকে বড়দিনের আমেজ, অন্যদিকে জোরকদমে চলছে শুটিং। দুই-দুটি সিনেমা ফ্লোরে। দুটি সিনেমা দুই রকমের। অনির্বাণ চক্রবর্তী ও সায়ন্তন মুখোপাধ্যায় তাদের নতুন সিনেমা ‘উল্টোরথ’ ও ‘মহেশ’-এর শুটিং করছেন। প্রযোজনায় আছেন ক্যামেলিয়া। দুটি সিনেমাতেই একাধিক চমক রয়েছে। ‘উল্টোরথ’ সিনেমার মূল আকর্ষণ হচ্ছে অভিনেতা কৌশিক সেন ও প্রিয়াংকা সরকারের অসম জুটি। এ সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেছেন, গল্পও ততটাই আকর্ষণীয়। এক পরিবারে তিন প্রজন্মের পুরুষ থাকেন। তাদের দুজন বিপত্নীক। এ বাড়িতে জিনিস বিক্রি করতে এসে জড়িয়ে যাবেন এক নারী। তিন প্রজন্মকে পর্দায় তুলে ধরবেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন ও আয়ুশ। ‘সেলসগার্ল’-এর ভূমিকায় থাকছেন প্রিয়াংকা সরকার। হঠাৎ এ রকম অসম বয়সি জুটি বাছলেন কেন?—সম্প্রতি…
রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনার মাত্র দুদিন আগে সেই একই এলাকায় ফানিল সারভারোভ নামে দেশটির সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় প্রাণ হারান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরের দিকে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে। রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের বয়স ২৪, আরেকজনের ২৫ বছর। ২৫ বছরের…
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে—কোনো চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, তেহরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে, তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মরগান অর্টাগাস বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে। তার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। এটি আমাদের নীতিগত অবস্থান। অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির…

