অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ ঐতিহাসিক রায় দেওয়া হয়। নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের ২১টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যহারের চারটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত জানান, সাবেক প্রধানমন্ত্রী সরকারের ১এমডিবি তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২ দশমিক ২ বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন। আদালতের বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ তার রায়ে বলেন, ‘আসামিপক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য এবং অখণ্ডনীয় তথ্য-প্রমাণ সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই তথ্য-প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে,…
Author: mh sohag
মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি ২০১৮ সালে টেলিভিশন ধারাবাহিক এভরিথিং সাকস, দ্য হ্যান্ডমেইড’স টেইল ও শার্প অবজেক্টসে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ সিডনি অভিনয় করেছিলেন। এরপর এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দ্য হোয়াইট লোটাস (২০২১) নামক এইচবিওর ধারাবাহিকে অভিনয়ের জন্য। তবে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে খ্যাতি পাওয়া ২৮ বছর বয়সি অভিনেত্রীকে আর পেছন ফেরাতে হয়নি। যদিও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বিতর্ক তার পেছন ছাড়েনি। প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক হলো। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা। প্রাথমিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।…
নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিরআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইসরাইল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে, নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা আছে। চ্যানেল ১৩ বুধবার এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়,‘যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে, গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরুতেই কার্যকর হবে।’ সংবাদমাধ্যমটি আরও জানায়, গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান, সে বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা। মিডল ইস্ট মনিটরের তথ্যমতে, মিশর,…
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ অভিনেতা রণবীর সিংয়ের। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক থেকে খলনায়ক কিংবা কৌতুক অভিনেতা— সব ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন শক্তিমান অভিনেতা হিসাবে। সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় হামজার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রণবীর সিং। তবে এখনকার এ পরিণত অভিনেতার নাকি শিক্ষাগুরু ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ন্যাশনাল স্কুল অব ড্রামার শিক্ষার্থী নওয়াজউদ্দিন সিদ্দিকী। ইতোমধ্যে বলিউডে বেশ কিছু সিনেমা করে ফেলেছেন তিনি। ‘কাহানি’-এর মতো বড় সিনেমা পাওয়ার আগে অসংখ্য হিন্দি সিনেমায় কাজ করেন তিনি। রণবীরের প্রথম সিনেমার জন্য প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজের…
২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারছিল না ইংল্যান্ড। ১৮ ম্যাচ জয়ের পরও ইংলিশরা তিক্ত অভিজ্ঞতার মধ্যে ছিল। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছে। মেলবোর্নে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল জয় তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৪ উইকেটে ম্যাচ জিতেছে, যদিও পুরো দুই দিনও খেলা হয়নি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার ইনিংসে দুই দল মিলিয়ে মাত্র ৮৫২ বল খেলা হয়েছে। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল, যেখানে ৮৪৭ বল খেলা হয়েছিল, যা চতুর্থ টেস্টের তুলনায় মাত্র ৫ বল কম। এই জয়ের সঙ্গে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টানা…
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান। লেভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ। ২৮ বছর বয়সি ক্যারোলিন লেভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব…
রেনেট রেইনসভে হলেন একজন নরওয়েজিয়ান অভিনেত্রী, যিনি মূলত পরিচালক জোয়াকিম ট্রিয়ারের ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। তার অনবদ্য অভিনয়ের জন্য কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান এবং বাফটাতেও মনোনীত হয়েছিলেন। তিনি থিয়েটারেও দীর্ঘদিন কাজ করেছেন এবং সম্প্রতি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমায় অভিনয় করে পুনরায় আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছেন, যা তাকে অস্কারের আলোচনায় নিয়ে এসেছে। এর আগে ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রশংসা অর্জন করা রেনেট রেইনসভ লেট নাইট উইথ সেথ মেয়ার্সে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমায় জুলির ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পাওয়ার আগের দিন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার…
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করার পর, দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন তিনি। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরও একটি আক্রমণাত্মক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই তারকা ব্যাটার। ৬১ বলে ১৩টি চার এবং ১টি ছক্কায় ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করেছে। এরপর গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যিনি আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই দিন সত্তরের ওপরে রান করে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ…
লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিভাজন বা গৃহবিবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলি দামুশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহর সাইয়্যেদা জায়নাব মসজিদে জুমার নামাজে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। শেখ আলি দামুশ বলেন, ‘লিটানি নদীর দক্ষিণে লেবানিজ সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপের ফলে ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে এবং দখলকৃত এলাকা থেকে ইসরাইল সরে যাবে—এমন যে দাবি করা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়েছে।’ তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী তথাকথিত ‘প্রথম ধাপ’ বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও ইসরাইলি হামলা বন্ধ হয়নি, বরং আরও…

