ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওয়েগোভি-এর ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ)। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, এটি এ ধরনের প্রথম ওজন কমানোর ট্যাবলেট, যা এফডিএ’র অনুমোদন পেল। ফলে ওজন কমানোর চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির। ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক আরও জানিয়েছে, দিনে একবার খাওয়ার এই ট্যাবলেটটি ইনজেকশনের একটি সহজ ও সুবিধাজনক বিকল্প, এবং এতে ইনজেকশনের মতোই ওজন কমবে। এদিকে ওজেম্পিক-এর মতো অনুরূপ ওষুধগুলো মূলত টাইপ–২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে ওজন কমানোর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নোভো নরডিস্ক জানায়, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে ওয়েগোভি ট্যাবলেট ব্যবহারে অংশগ্রহণকারীদের…
Author: mh sohag
ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সহায়তার অভাবে হাজারও রোগী মৃত্যুর মুখে, আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরাইলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। এতে হাজারও রোগী মৃত্যুঝুঁকি বা স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কায় রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ মঙ্গলবার আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন ‘করুণ ও ভয়াবহ’। ইসরাইল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর রোগীদের…
তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্তজোড়া ফসলি মাঠ এখন যেন কোনো এক অপার্থিব যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র। সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জেগে উঠছে দানবীয় সব গহ্বর বা সিঙ্কহোল। কোথাও গভীর অতল খাদের মতো, আবার কোথাও ফসলি জমির মাঝখানে বিশালাকার গর্ত। প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে তৈরি হচ্ছে সিঙ্কহোল (ভূগর্ভে ধস)। কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের খেতজুড়ে…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদি হত্যার তদন্তের আহ্বান জানান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। দুর্বৃত্তের গুলিতে হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই। এদিকে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে দেখা করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা। এ সময় তারা সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পুতিনের বৈঠক হয়। এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছিল, তবে বিশেষ জোর দেয়া হয়েছিল প্রতিরক্ষার উপর। সানা অনুসারে, পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ, গবেষণা ও উন্নয়নে দক্ষতা…
শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগে সাময়িকভাবে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসাবে নেওয়া এই সিদ্ধান্তকে আদালত আপাতত অবৈধ বলে মন্তব্য করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেওয়া এক আদেশে দেশটির সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে, যেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের রাস্তায় ন্যাশনাল গার্ড নামানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আদালতের স্বাক্ষরবিহীন আদেশে বলা হয়, প্রাথমিক পর্যায়ে সরকার এমন কোনো আইনি ক্ষমতার উৎস দেখাতে ব্যর্থ হয়েছে, যা ইলিনয়ে সামরিক বাহিনীকে আইন প্রয়োগের অনুমতি দেয়। তবে আদালতের তিন রক্ষণশীল বিচারপতি— স্যামুয়েল আলিটো, ক্লারেন্স থমাস ও নিল গরসাচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন। চলতি বছরে…
সংবিধান সংশোধন করে সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন যেকোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকে মুক্তির তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি। তিনি বলেছেন, ইসলামে কোন ব্যক্তি, তার পদ যত বড় হোক না কেন, কোনো সময় বিচারিক কার্যক্রমের ঊর্ধ্বে থাকতে পারে না। সোমবার রাতে করাচিতে মজলিসে ইত্তেহাদে উম্মাত পাকিস্তানের এক পরামর্শমূলক সভায় মুফতি তাকি উসমানি এসব কথা বলেন। দেশটির সর্বমতের আলেমদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বখ্যাত এই ইসলামী স্কলার বলেন, আরোপিত ২৭তম সংশোধনীতে যেটি কুরআন-সুন্নাহর সঙ্গে সবচেয়ে বেশি সাংঘর্ষিক- তা হলো রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর সম্মানসূচক পদগুলো, যেমন ফিল্ড মার্শাল এবং যে…
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এখনো কয়েকজন কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভার লেক নার্সিং হোমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে ভবনের একাংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়ার সময় ভেতরে থাকা অনেক বাসিন্দা আটকা পড়েন। সংবাদ সম্মেলনে গভর্নর জশ শ্যাপিরো বলেন, ‘এই মুহূর্তে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এখনও কয়েকজন নিখোঁজ আছেন।’ তিনি দ্রুততার সঙ্গে উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রথম সাড়াদানকারীদের প্রশংসা করেন। তিনি বলেন, দমকলকর্মীরা ‘আক্ষরিক অর্থেই মই বেয়ে উঠে ভেতরে…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছরের ১৫ জুলাই সন্তানের মা হয়েছেন। মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে গেছেন তিনি। এমনকি গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে স্ফীতোদরসহ মেট গালার মঞ্চেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। জন্মের আগে ও পরে— সারাক্ষণ মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা আদভানি। অভিনেত্রী বলেন, শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তারপর ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশ্বস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়। তিনি বলেন, জন্মের পরে মেয়েকে গোসল করানো থেকে তার পরিচর্যা— প্রতিটা সময় ভীষণ উপভোগ করেছেন তিনি। যদিও সন্তান জন্মের পর কর্মজীবনে…
শর্তসাপেক্ষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)- এর আলোচনার আহ্বান গ্রহণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিরোধী দল যদি আন্তরিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে সরকার সংলাপে প্রস্তুত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি বিরোধীদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে চান এবং এ জন্য আগেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি পুনরায় বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকার সংলাপের পথ খোলা রেখেছে, তবে সংলাপের নামে কোনো অবৈধ দাবি বা ব্ল্যাকমেইল গ্রহণ করা হবে না। অর্থনৈতিক শক্তিতে অঙ্গীকার বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রতিটি উদ্যোগ তিনি স্বাগত জানান। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার ও রাজনৈতিক…

