Author: mh sohag

পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা যে ফুরাচ্ছে, তা দিনের শুরুতেই বুঝতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। জয়টাও আসে দাপুটে। ২০০৭ সালে সবশেষ করাচিতে ১৬০ রানে জিতেছিল প্রোটিয়ারা। মাঝে হার এড়াতে পারলেও জেতা হয়নি। সেই আক্ষেপ ১৮ বছর পর রাওয়ালপিন্ডিতে ঘুচেছে। পিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৩.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান। পায় ৭১ রানের লিড। ওই লিড শোধ করে পাকিস্তান বেশি দূর যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পরে পাকিস্তান। প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মার রিতীমতো হাতুড়ি চালান। নেন ৬ উইকেট। শুরুতেই ফেরান ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদকে। এরপর রাবাদার বলে আব্দুল্লাহ শফিক…

Read More

গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির পর সেখানে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন, বেআইনি হত্যাকাণ্ড ও সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ প্রতিবেদন প্রকাশ পেতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি সামরিক বন্দিশালা সেডিতিমান থেকে যে ১৯৫ জন ফিলিস্তিনি বন্দির লাশ হস্তান্তর করা হয়েছে, তাতে স্পষ্টভাবে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার চিহ্ন পাওয়া গেছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটি এক নজিরবিহীন প্রতিবেদনে চিকিৎসা বিষয়ক সনদ, গোপন ছবি ও সাক্ষ্য তুলে ধরে এমন সব অপরাধের পর্দা ফাঁস করেছে, যা ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এদিকে এ ঘটনার পর জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত…

Read More

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং। দুয়ার মাথার দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন অভিনেত্রী। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, ‘দীপাবলির…

Read More

ওপেনিং নিয়ে বাংলাদেশের ভোগান্তি দীর্ঘদিনের। চলতি সিরিজে একটা ম্যাচেও ভালো শুরু আসেনি। সাইফ হাসান আর সৌম্য সরকার মিলে সে আক্ষেপটা মেটালেন এবার। দুজন মিলে শুরুটা করেছেন বেশ ভালো। রান তুলছেন তিন অঙ্কের স্ট্রাইক রেটে। আর তাই ৭.৪ ওভারেই পঞ্চাশ রানের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ফিফটির দেখা শেষ অনেক দিন ধরে পায়নি দল। দিনের হিসেবে ৩৪৫ দিন পর এ কীর্তির দেখা পেল বাংলাদেশ। ২০২৪ সালের ১১ নভেম্বর সেই ফিফটি জুটির অংশ ছিলেন সৌম্য সরকার। সেদিন আফগানিস্তানের বিপক্ষে তানজিদ হাসান তামিমের সঙ্গে মিলে ওপেনিংয়ে তুলেছিলেন ৫৩ রান। আজ তিনি পেছনে ফেললেন সেই জুটিকেও।

Read More

শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও চীন।  পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চীনের উরুমচি শহরের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পাইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা উন্নয়ন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। ড. জাভেদ এই সমঝোতা স্মারককে দুই দেশের মধ্যে শিক্ষা…

Read More

২০২০ সালে অভিনেতা সালমান শাহের ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে চাঞ্চল্যকর এক মামলার তদন্তে ইতি টানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি সালমান শাহের মৃত্যুর ঘটনায় আবার হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। সেই মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে। আসামী করা হয়েছে খলনায়ক ডনকে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। এর ফলে সালমানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এর আগে ২০২০ সালে পিবিআই বলেছিল, হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় পিবিআইয়ের এমন প্রতিবেদন প্রকাশের পর সন্দেহভাজন…

Read More

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সেখানে একেবারে ভিন্নরূপে নিজেকে উজাড় করে দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের এই তারকা। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। রাজনীতির ঝড়, বিতর্ক সবকিছু সত্ত্বেও সাকিব এখনো নিজের মতেই খেলে চলেছেন। সম্প্রতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ওঠে প্রতিবাদের ঝড়। এ বিষয়ে সাকিব বলেন, মানুষের নিজের মতামত থাকতে পারে, আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নিরপেক্ষ ছিলেন, তাতেই মূলত…

Read More

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন। বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ওই কর্মকর্তার ভাষ্য, প্রায় ৭০ অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়। প্রসঙ্গত, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের…

Read More

আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। আজ (মঙ্গলবার) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খলনায়ক ডনকেও আসামি করা হয়েছে। এছাড়া সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট অভিযুক্ত ১১…

Read More

জমে উঠেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ যারা জিতবে তারাই পাবে ট্রফি। আগের দুটিতে একটিতে জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল, অন্যটি হেরেছে। সবশেষ ম্যাচটি আজ দুপুর ১.৩০টায় মাঠে গড়াবে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জয় পেয়েছে। সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ অলিখিত ফাইনাল। শিরোপা নির্ধারণের ম্যাচটিতে পরিবর্তন আনতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। মিরপুরের স্লো-লো ও টার্নিং পিচে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তনের তেমন সুযোগ নেই। চার স্পিনার মেহেদী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে থাকতে পারে পেসার মোস্তাফিজুর রহমান। তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। তানজিদ তামিমকে ফেরানো…

Read More