আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার লুলা জানা, বয়স বাড়লেও তার কর্মউদ্যম কমেনি। তিনি বলেন, ‘আমার বয়স ৮০ হলেও এখনো আমি ৩০ বছরের মতোই উদ্যমী। আমি ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব। ‘ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে। ‘ ব্রাজিলের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালনের…
Author: mh sohag
হলিউড অভিনেতা টম ক্রুজ এবার পর্দার জীবনের মতো ব্যক্তিজীবনটাও দারুণ রোমাঞ্চে ভরপুর। তার প্রেমজীবন সবসময়ই আলোচনায় থাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার তিন সাবেক স্ত্রীকে ঘিরে এক অদ্ভুত কাকতালীয় তথ্য ভাইরাল হয়েছে। মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস— তিনজনই ৩৩ বছর বয়সে টম ক্রুজের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এবার অভিনেতা আলোচনায় এলেন চতুর্থ বিয়ে নিয়ে। সম্প্রতি চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত বিশ্ব মিডিয়া। কথা ছিল— চতুর্থ বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। ‘দ্য সান’-এর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, টম ও আনার মধ্যে এখন আর প্রেমের সম্পর্ক নেই। ধীরে ধীরে…
সৌম্য সরকার আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রানটা করে দিয়েছিলেন। তবে চেনা সে ছন্দটার দেখা মিলছিল না যেন। সেই ছন্দের দেখা মিলল আজ। তবে দারুণ শুরুটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। তার এই ইনিংস দেখে আফসোসে পুড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাইফ হাসান শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিলেন। তবে ওপাশে সৌম্য আবার ছিলেন তার ঠিক উল্টো। শুরুর ৭ বলে রানই নিতে পারেননি। রস্টন চেজের বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আর প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যায় বল, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম রান। সেই যে শুরু, এরপর আর পেছন ফিরে তাকাননি সৌম্য। ৫ চার…
আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএস-এর তথ্যানুসারে, শুক্রবার ভোর ৫টা ০৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়াও, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প। সূত্র: ইউওন নিউজ
আগের দুই ম্যাচে গড়ে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে দারুণ দুই ইনিংস উপহার দিয়েছিলেন রিশাদ হোসেন। যার ফলে তাকে সুপার ওভারে ব্যবহার না করা নিয়ে আলোচনাও হয়েছে বেশ। তবে সেই রিশাদ এবার পড়লেন ল অফ অ্যাভারেজের কাটায়। দুই অঙ্ক ছুঁতেও ব্যর্থ হলেন। শুধু তিনি নন, আকিল হোসেইনের ওই ওভারে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ। আর তাতেই স্বাগতিকরা পড়ে গেছে বেশ বিপাকে। শুরুটা করেছিলেন মাহিদুল অঙ্কন। আকিলের ৪৬তম ওভারের প্রথম বলে বোল্ড হলেন। সে ওভারের চতুর্থ বলে লং অনে ক্যাচ দেন রিশাদ। ৫ বলে ৩ রান করে ফেরেন আজ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ নিজে না নেমে ওপরে পাঠিয়েছিলেন নাসুম আহমেদকে। তিনিও ব্যর্থই…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশের হাতে রয়েছে পাঁচ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক মোতায়েন বাড়ানোর প্রেক্ষাপটে এ তথ্য জানিয়েছেন তিনি। বুধবার (২৩ অক্টোবর) ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা দে তেলেভিসিওন-এ সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে মাদুরো বলেন, বিশ্বের যেকোনো সামরিক বাহিনী ইগলা-এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয়। রুশ নির্মিত ইগলা-এস ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প-পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের স্টিংগার ক্ষেপণাস্ত্রের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে।…
ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রতি বছরই ঘটা করে নিজের জন্মদিন পালন করে থাকেন। আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। কিন্তু তার আগেই গত সোমবার রাতে তার জন্মদিন পালন করেন। অভিনেত্রীর পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দেন। তবে পরীমনি এবার জন্মদিনে দেশে থাকছেন না। দেশের বাইরে যাওয়ার আগে জন্মদিনের শুরু হয় তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন অর্ক। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমনি। যেখানে তিনি অর্কের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমনি তার পোস্টে…
ওপাশে তাওহীদ হৃদয় হাঁসফাঁস করছিলেন। তবে নাজমুল হোসেন শান্ত অন্যপাশে ছিলেন মারমুখি মেজাজে। তবে দুবার সুযোগও দিয়েছিলেন। ‘জীবন’ পেয়েছিলেন দুই দফাতেই। তবে এরপরও ফিফটি করা হলো না তার। ফিরলেন তার আগেই। ৪৩তম ওভারে তিনি সবশেষ ‘জীবন’টা পেয়েছিলেন। রস্টন চেসের বলে লং অফে বল তুলে দিয়েছিলেন আকাশে। গুদাকেশ মোতি বলটা হাতে নিয়েওছিলেন, তবে মাটিতে পড়ে যেতেই বলটাও পড়ে যায় হাত থেকে। তার এক ওভার আগে এথানেজের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়েছিলেন। লং অফ থেকে দৌড়ে গিয়ে আকিল হোসেইন দারুণ এক ক্যাচ নিয়েই নিয়েছিলেন। তবে এরপর ফলো থ্রুটা থামাতে পারেননি। চলে যান বাউন্ডারির বাইরে। আউট হতে হতে ছক্কাই পেয়ে যান শান্ত।…
গত ১৫ বছরে প্রায় ৪০০টি কসমেটিক সার্জারি করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। এতে তার খরচ হয়েছে প্রায় ৩০ কোটি কোরিয়ান উন (২ লাখ ১০ হাজার মার্কিন ডলার)। ‘ইটস ওকে টু নট বি ওকে’ নামের এক জনপ্রিয় টকশোতে গিল লি ওন নামের ওই নারী জানান, ২০১০ সালে প্রথমবার তিনি সার্জারি করান যখন ওজন বেড়ে যাওয়ার কারণে মানুষ তাকে উপহাস করত। পরবর্তীতে তার সাবেক প্রেমিকের সমালোচনাই তাকে বারবার সার্জারির দিকে ঠেলে দেয়। গিল জানান, তিনি এখন পর্যন্ত ফরহেড ফ্যাট গ্রাফটিং, ডাবল আইলিড, নাক, ঠোঁট, চিবুক, গাল, শরীরের লিপোসাকশন, ফিলার ও স্টেম সেল ট্রিটমেন্টসহ শতাধিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘আমি এখন আত্মবিশ্বাসী…
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। আজ এ প্রতিভাবান অভিনেত্রীর জন্মদিন। কিন্তু তার জীবন সংগ্রাম-লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার খুড়তুতো বোন পরিণীতি চোপড়া একসময় অফিসের ডেস্কে বসে কাগজপত্রের হিসাব করতেন, আজ সেই নারী তার অভিনয়ের জাদু দিয়ে হাজারো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পরিণীতি চোপড়া-যিনি একসময় করপোরেট দুনিয়ার পেশাদার ছিলেন, কিন্তু ভাগ্য একদিন তাকে টেনে নেয় একেবারে অন্য মঞ্চে— রুপালি পর্দার আলোয়। ব্যর্থতা আর অনিশ্চয়তা এবং ভাঙা স্বপ্ন পেরিয়ে তিনি দেখিয়েছেন, জীবনের আসল শক্তি লুকিয়ে থাকে…

