Author: mh sohag

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকবেন। আজ এক বিবৃতিতে ইন্টার মায়ামি এ খবর দিয়েছে। ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’। ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ আর্জেন্টাইন এই তারকা…

Read More

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সমুদ্রপথে তেল আমদানি আপাতত স্থগিত করেছে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। বৃহস্পতিবার একাধিক বাণিজ্যিক সূত্র জানায়, রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকোইলের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছ বার্তা সংস্থা রয়টার্স। ভারত—যা এখন রাশিয়ার সমুদ্রপথে তেল আমদানির সবচেয়ে বড় ক্রেতা—তারাও একই কারণে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ব্যাপকভাবে কমাতে যাচ্ছে। ফলে রাশিয়ার তেল রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে এবং একই সঙ্গে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি এবং ঝেনহুয়া অয়েল আপাতত রাশিয়ার সমুদ্রপথে…

Read More

বেশ কিছু দিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলিউড পরিচালক অভিনব কাশ্যপ। কখনো বাদশাহ শাহরুখ খান তো কখনো সালমান খানের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন তিনি। আবারও তার নিশানায় শাহরুখ খান। এর আগেও শাহরুখ খানকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই তার। এই পরিচালক বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে, যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হলো— সিনেমা ভালো হলে তার সব কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয়, তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা। এমন মন্তব্যের…

Read More

সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন রিশাদ হোসেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। তবে শেষ দিনে বল হাতে তিনি ভেঙে দিয়েছেন ১১ বছরের পুরোনো এক রেকর্ড। রিশাদ একটা জায়গায় বনে গেছেন বাংলাদেশের সেরা। রিশাদ সিরিজের শুরুর দিন থেকেই ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচে দলের রান যখন ১৮০ও না হওয়ার শঙ্কায় ছিল, তখন নেমে করেছেন ১৩ বলে ২৬ রান। তাতেই বাংলাদেশ পেয়েছিল ২০৭ রানের পুঁজি। এরপর বল হাতে শুরুর ৫ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন। সে ম্যাচটা শেষ করেছিলেন ৬ উইকেট তুলে নিয়ে। করে বসেছিলেন নিজের ক্যারিয়ারসেরা ও বাংলাদেশের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং।…

Read More

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এমন এক ‘রোবট সেনাবাহিনী’ গড়ে তুলতে চান যা ভবিষ্যতে মানবজীবনের চেহারা বদলে দেবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ড–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার সাম্প্রতিক আর্নিংস কলে (আর্থিক ফলাফল প্রকাশ-পরবর্তী আলোচনাসভা) এই পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক। প্রতিবেদন অনুযায়ী, মাস্ক চান টেসলার ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে। এজন্য তিনি কোম্পানিতে নিজের ভোটাধিকার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রায় ৯৭৫ বিলিয়ন ডলার মূল্যের এক ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে সাফাই গেয়েছেন। তার যুক্তি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশের সময় টেসলার ভবিষ্যৎ দিকনির্দেশনায় শক্ত নিয়ন্ত্রণ থাকা…

Read More

লস অ্যাঞ্জেলেসে সোমবার রাতে অদ্ভুত এক শর্তে অনুষ্ঠিত হলো এমা স্টোন অভিনীত সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বাগোনিয়া–এর বিশেষ প্রদর্শনী। তবে সেখানে প্রবেশাধিকার পেলেন কেবল টাক মাথার দর্শকরাই। চলচ্চিত্রটির পরিবেশক ফোকাস ফিচারস ঘোষণা দেয়, যারা সিনেমাটি আগেভাগে দেখতে চান, তাদের মাথা ন্যাড়া হতে হবে। এতে অংশ নেন অসংখ্য ভক্ত, যারা প্রিয় তারকা এমা স্টোন ও পরিচালক ইয়োরগোস ল্যান্থিমোসের নতুন কাজটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। অস্কারজয়ী এমা স্টোন ও গ্রিক নির্মাতা ইয়োরগোস ল্যান্থিমোস এর আগেও একসঙ্গে কাজ করেছেন পুওর থিংস এবং দ্য ফেভারিট–এর মতো প্রশংসিত চলচ্চিত্রে। এবার তারা ফিরেছেন নতুন চলচ্চিত্র বাগোনিয়া নিয়ে, যা আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সীমিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি…

Read More

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর জন্য ১৬ লাখ ৮০ হাজার রুপি খরচ করেছিলেন।  আর এটি তিনি নিজের ইচ্ছায় করেছিলেন- তাই এই অর্থ খরচের বিষয়টি আত্মসাৎ বা প্রতারণা হিসেবে গণ্য হবে না বলে জনিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত রিয়ার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন সুশান্ত।  ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রা এলাকার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সি এই অভিনেতাকে। সিবিআই জানায়, সুশান্তের অনুরোধেই তার ম্যানেজার শ্রুতি মোদি ২০১৯ সালের অক্টোবর মাসে তাদের (সুশান্ত ও রিয়া) ইউরোপ সফরের টিকিট বুক করেছিলেন। এই তথ্যটি উঠে এসেছে…

Read More

‘মিরপুরের কালো উইকেট’ এবারের সিরিজ শুরুর আগে থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে। উইন্ডিজ দলের কোচ ড্যারেন স্যামি এমন কিছু দেখেননি আর কখনো, একই অনুভূতি ধারাভাষ্যকার ফারভিজ মাহরুফেরও। উইন্ডিজ স্পিনার আকিল হোসেইন তো বলেই বসেছিলেন, টিভিতে এই উইকেট দেখে মনে হচ্ছিল তার টিভিটাই বুঝি নষ্ট! এই উইকেট নিয়ে আলোচনা যে কারণে, সেটা হলো তার ধরন। এই উইকেটে গতি থাকে না, বেশ মন্থর আচরণ করে। যার ফলে স্পিনাররা সুবিধা পান বেশ করে, ব্যাটাররা রান তুলতে খাবি খান। ২২০-২৩০ রান হয়ে যায় জয়ের জন্য পর্যাপ্ত পুঁজি। তবে এই মাঠে পেসারদের গতির ঝড় তোলার ইতিহাস আছে বেশ। সেটার পেছনে অবশ্য কারসাজি ছিল। ‘কাট গ্রাস’ ব্যবহার করে…

Read More

তুরস্কের উশাক প্রদেশে এক ব্যক্তি তার স্ত্রীর ফোন নম্বর ‘চাবি’ বা ‘মোটু’ নাম দিয়ে সেভ করায় দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, এই ঘটনাকে আদালত ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের জন্য ক্ষতিকর’ হিসেবে মূল্যায়ন করেছে। প্রসঙ্গত, ওই নারী স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। অন্যদিকে স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তাদের একটি সন্তান রয়েছে। শুনানিতে নারী উল্লেখ করেন, তার স্বামী বারবার অপমানজনক বার্তা পাঠাতেন। যেমন, ‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ এবং ‘তোমার মুখ শয়তানকে দেখাও গিয়ে’। এছাড়াও নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদও স্ত্রীর কাছ থেকে অর্থ দাবি করেন। সবচেয়ে আলোচিত…

Read More

প্রথম ইনিংস শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল জয়টা। কেন? সৌম্য সরকার আর সাইফ হাসানের ১৭৬ রানের রেকর্ডভাঙা জুটিটা শেষেই যে উইকেটের আসল রূপের দেখা মিলছিল। বল আসছিল থেমে, যা খেলতে বাংলাদেশেরই হাঁসফাঁস লাগছিল। সে উইকেটে সফরকারী উইন্ডিজ যে নাকানিচুবানি খাবে, তা নিশ্চিতই ছিল। সেটা হলো শেষমেশ। ২৯৬ রানের জবাবে উইন্ডিজ ১১৭ রানেই অলআউট হলো। ১৭৯ রানের রেকর্ড জয় নিয়ে নিশ্চিত করে ফেলেছে ২-১ ব্যবধানে সিরিজ জয়ও। সাইফ-সৌম্যর ওপেনিং জুটি এনে দিয়েছিল ১৭৬ রান। মিরপুরের মাটিতে দেড়শ রানের ওপেনিং জুটি বাংলাদেশ দেখেনি প্রায় ১০ বছর। তবে তাদের জুটিটা ভাঙে সাইফের বিদায়ে। ৭২ বলে ৮০ রান করে ফেরেন তিনি। এরপর সৌম্য সরকারও খুব…

Read More