Author: mh sohag

মাদক চোরাচালানের অভিযোগে এবার প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।  এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো।  তবে, এই অভিযানে কোন মার্কিন সেনা আহত হননি বলেও জানান তিনি। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ট্রাম্প দাবি করেন, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে এসেছে এবং দেশচির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘মাদক-সন্ত্রাসী হুমকি’র অংশ। এরই ধারাবাহিকতায় এবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে অষ্টম হামলা…

Read More

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।…

Read More

তিনদিনের ব্যবধানে দুই ম্যাচ। বুধবার দুদলই অনুশীলন করেনি। হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। মিরপুরে মন্থর ও টার্নিং উইকেটে স্পিন ভালোভাবে সামলানো সফলতার চাবিকাঠি! যে দল স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবে, তারাই জিতবে ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে আজ মিরপুরে বেলা দেড়টায়ই শুরু হবে। সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ অলিখিত ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জয় পেয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে স্পিনারদের শুধু ব্যবহার করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ওয়েস্ট ইন্ডিজ। পার্টটাইম অফ-স্পিনার অ্যালিক অ্যাথানাজে ছিলেন তাদের সেরা বোলার। সাপোর্ট দিয়েছেন আকিল হোসেন, রোস্টন চেজ। আকিল লম্বা বিমান ভ্রমণের পর বাংলাদেশে এসে ১২ ঘণ্টার মধ্যে…

Read More

রাশিয়ার দুই শীর্ষ তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো ক্রেমলিনের প্রধান আয়ের উৎসকে টার্গেট করা। এখনই যুদ্ধ থামানোর সময় এসেছে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বানও জানান তিনি। অর্থমন্ত্রী বেসেন্ট আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্তি আলোচনায় গুরুত্ব না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে সমর্থন করার জন্য তিনি পশ্চিমা মিত্রদের প্রতিও আহ্বান জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বর্তমানে…

Read More

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে জানিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সামাজিক মাধ্যম ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুই কি আমার হবি রে’— এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের একটি গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। তার দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে জানান এ সংগীতশিল্পী।…

Read More

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। টার্গেট তাড়া করতে নেমে রুদ্বশ্বাস লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২১৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। তখন ম্যাচ টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে ১০ রান করে উইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৬ বলে ১১ রান। সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন। পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় ২ রান। কিন্তু সেই বলটি নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলে  সৌম্য সরকার ১ রানের বেশি…

Read More

ইউক্রেনে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বুদাপেস্টে সম্ভাব্য বৈঠক নিয়ে সংশয় দেখা দিয়েছে। মস্কো মঙ্গলবার জানিয়েছে, বৈঠকের জন্য ‘নির্দিষ্ট সময়সীমা নেই’ এবং প্রস্তুতি নিতে কিছু সময় লাগতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘প্রারম্ভিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি’ এবং বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্রয়োজন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ভিন্নমত রয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, বৈঠকের পূর্বপ্রস্তুতির আলোচনা করার মতো সময় এখনো হয়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার মার্কো রুবিওর সঙ্গে ফোনে আলাপ করেন। এ আলোচনায় কিছু ভিন্নমত প্রকাশ পেতে পারে…

Read More

এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নিজের দুই কন্যা শিশুকে আটকে রেখে বিভিন্ন ধরনের বিপজ্জনক ড্রাগস খাওয়ানোর অভিযোগ তুললেন আলোচিত অভিনেত্রী নীলা ইসরাফিল। সোমবার (২০ অক্টোবর) বিকালে এমন অভিযোগ তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। নীলা ইসরাফিল তার পোস্টে বলেন, আমার কাছে যে তথ্যগুলো এসেছে, তা একজন মা হিসেবে আমার হৃদয়কে চূর্ণ করে দিচ্ছে। আমি সম্পূর্ণ অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। আমি জানি না আমার ছোট ছোট দুটি কন্যা সন্তান যাদের বয়স মাত্র ৬ বছর এবং ৪ বছর এখন কোথায় আছে, তারা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচেও থাকে, তারা আর কতদিন টিকে থাকবে এই নিষ্ঠুর নির্যাতনের মধ্যে।…

Read More

জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ তখন আরও ৭৭ রান দূরে। তখন ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের। আগের ম্যাচের অভিজ্ঞতা বলছে, জয়টা বুঝি খুব কাছেই। স্বাগতিকদেরকে সেখান থেকে হারের তেঁতো স্বাদটা উপহার দিলেচ্ছিলেন শেই হোপ, আক্ষরিক অর্থেই বাংলাদেশের সব ‘আশা’ কেড়ে নিচ্ছিলেন। তার ব্যাটে চড়েই ওয়েস্ট ইন্ডিজ আশা দেখছিল জয়ের। তবে ঠিক সেই সময় পথ আগলে দাঁড়ালেন সাইফ হাসান। শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল। তিনি দিলেন ৪ রান। আর তাতেই খেলাটা গড়াল গিয়ে সুপার ওভারে। প্রথম দুই বলে ডট দিয়ে পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন সাইফ হাসান। এরপর দুই বলে দুই সিঙ্গেলে আবারও লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই বলে প্রয়োজন ছিল…

Read More

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ। উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু…

Read More