পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথেই ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। কিঞ্চিত যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়ায়; শেষ ওভারের ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩০০ বলে ২০৩ রানের টার্গেট তাড়ায় আজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তীরে গিয়ে তরী ডুবায়। শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক। তিনি ৯৮…
Author: mh sohag
বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। চুক্তি অনুযায়ী, দুই দেশ যৌথভাবে প্রায় ৮.৫ বিলিয়ন ডলারের প্রকল্পে বিনিয়োগ করবে। আর এই পদক্ষেপ খনিজ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে বড় পরিবর্তন আনতে পারে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, এই চুক্তির আওতায় প্রায় ৮.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। আর এটি অস্ট্রেলিয়ার খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে। চুক্তির প্রাথমিক কাঠামো অনুযায়ী, আগামী ছয় মাসে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন প্রকল্পে দুই দেশ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মূলত দুই দেশ ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই এই…
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন। সিনেমায় অভিনয় নিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে তার যাতায়াত বছরজুড়েই লেগে থাকে। আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। প্রায় দিন অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে নেন। এবার তিনি জানালেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান। এ সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বিগবি শাহেন শাহ অমিতাভ বচ্চন, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথাও উঠে…
সিরিজের মাঝে বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনছে ওয়েস্ট ইন্ডিজ। তারাও বাড়িয়ে নিচ্ছে স্পিন শক্তি। সূত্র জানিয়েছে, দুটি পরিবর্তন আনছে সফরকারীরা। একজন পেসার, অন্যজন স্পিনার। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির আগেই দলে যোগ দেবেন আকিল হোসেন ও রেমন সিমন্ডস। ওয়েস্ট ইন্ডিজ দলে আগে থেকেই তিন স্পিনার গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজ ছিলেন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল। দল সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী আকিল রোববার (২১ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। এরআগে, বাংলাদেশ দলে ভেড়ায় নাসুম আহমেদকে।…
ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে।’ বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার নিজের জীবনের লড়াইয়ের গল্প বললেন। সাফল্যের ঝলমলে আলোয় থেকেও তার জীবন যে সংগ্রাম আর আত্মঅনুসন্ধানে ভরা, তা উঠে এসেছে এনডিটিভি ওয়ার্ল্ড সামিটের মঞ্চে। সেখানেই নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী। জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্ত থেকেই বলে জানিয়েছেন সামান্থা রুথ প্রভু। তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই প্রথম জানিয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক। কিন্তু বাস্তব থাকা যে সবসময় সহজ নয়, সে কথাও স্পষ্ট করেন অভিনেত্রী। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ একসময় পুরো…
স্প্যানিশ লা লিগায় শীর্ষে উঠতে হলে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। গেতাফের বিপক্ষে সেই ম্যাচেই ধুঁকতে হয়। তবে দুই ফুটবলারকে হারানো গেতাফ হারে কিলিয়ান এমবাপ্পের কাছে। তাতেই নিশ্চিত হয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। গেতাফের মাঠে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে প্রথম ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হল ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচজুড়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে রিয়াল। গেতাফে ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে একটি। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে অনেকটা সময় ধরে জমে থাকা মাদ্রিদের খেলা বদলে যায় এক মুহূর্তে। ম্যাচের…
দীপাবলির আলোর উৎসব এ বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি গোয়া ও কর্নাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এ নৌসেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন। ঢেউয়ের ধাক্কা, আরব সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম, গর্ব ও সামরিক শক্তির প্রতীকী এক দৃশ্য তৈরি করেন। এই উপলক্ষ্যে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয়, তাহলে ভাবুন, এই জাহাজের শক্তি কতটা!’ আরও বলেন, ‘আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ…
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী গেল মাসে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় গুঞ্জন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন! এমন আলোচনা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী। বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে- বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। এই অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি। এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য…
৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোডি গাকপো ফেরান লিভারপুলের আশা। তবে বাগড়া দেন হ্যারি মাগুয়ের। দীর্ঘ নয় বছর পর তাতেই অ্যানফিল্ডে ভুলে যাওয়া জয়ের স্বাদ পায় রেড ডেভিলরা। রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে ২-১ গোলে হরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের এটি টানা চতুর্থ হার। ব্রায়ান এমবেউমোর গোলে শুরুতে পিছিয়ে পড়া লিভারপুলকে ৭৮ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন কোডি গাকপো। কিন্তু ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের গোলে শেষ হাসি হাসে ম্যানইউ। এদিকে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১১ ম্যাচের সবকটিই জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে হ্যারি কেইন একাই করেছেন ১৯ গোল। এর মধ্যে বুন্দেসলিগায়…

