Author: mh sohag

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দ্বিতীয় বিয়ে। দেড়ে বছরের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রে, আর রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্যে ঢাকা। অবশেষে মাহি বললেন, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলেন, বাস্তবে বিচ্ছেদ হয়নি। সেই বিচ্ছেদের খবর ছড়ানোর সময়ও রাকিবের প্রশংসা করেছিলেন মাহি। তিনি বলেছিলেন, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমাদের চিন্তাভাবনা আলাদা।’ তবে এখন মাহির বক্তব্য একেবারে ভিন্ন। সম্প্রতি…

Read More

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইটল পদত্যাগ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পাইলট। রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন সাবেক এই ক্রিকেটার। কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে পাইলট লিখেছেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি।’ তিনি আরও লিখেছেন ‘উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি…

Read More

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পান ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এদেরই সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু বকর। তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরাইল। বহু বছর বন্দি থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। শুধু তা-ই নয়, মিশরের রাজধানী কায়রোতে পোঁছে বিয়েও করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হলো- নববধূ হলেন সেই নারী, যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবেই ২৩ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর। কিন্তু সেই তালাক একপ্রকার মানেননি ওই নারী। ২৩ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। সম্প্রতি বন্দি…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে মাঠে নামার ঠিক আগেই বিরাট কোহলি বলেছিলেন, ১৫–২০ বছরের নিরবচ্ছিন্ন ক্রিকেটের পর পাওয়া বিরতি তাকে দিয়েছে নতুন শক্তি। সাত মাসের এই বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির আশা ছিল ভালো কিছুর। কিন্তু মাঠের বাস্তবতা হলো একেবারে উল্টো। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির ইনিংস শেষ হয়েছে শূন্য রানে। এটি তার ক্যারিয়ারের প্রথম ‘ডাক’ অস্ট্রেলিয়ার মাটিতে ৩০তম ওয়ানডে ইনিংসে। আট বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটিতে ব্যাট চালান কোহলি। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে যায় পয়েন্টে দাঁড়ানো কুপার কনোলির হাতে। এই আউটের সঙ্গে কোহলির নাম জড়িয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত…

Read More

বিহারের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন আলোচনার কেন্দ্রে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। রোববার দলটি আনুষ্ঠানিকভাবে ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যাদের বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে নির্বাচিত। ওয়াইসির দলের বক্তব্য, তারা এবার ‘বঞ্চিতের কণ্ঠস্বর’ হতে চায় এবং এই তালিকা তৈরি হয়েছে বিহারের মাটির বাস্তবতার প্রতিফলন হিসেবে। দলের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে সিওয়ান থেকে মোহাম্মদ কাইফ, গোপালগঞ্জ থেকে আনাস সালাম, কিশনগঞ্জ থেকে অ্যাডভোকেট শামস আগাজ, মধুবনী থেকে রশিদ খলিল আনসারি ও আরারিয়া থেকে মোহাম্মদ মনজুর আলমের মতো নাম। রাজনৈতিক দিক থেকে এআইএমআইএম-এর এই পদক্ষেপ একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, মহাগঠবন্ধনের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে সংখ্যালঘু ভোটের একাংশকে টানার চেষ্টা। দ্বিতীয়ত, এনডিএ…

Read More

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সামাজিক মাধ্যমে দেওয়া একটি ভিডিওতে মন্তব্য করে নজর কাড়লেন স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রীর ভিডিওর ক্যাপশনে অভিনেতার মজার মন্তব্য ঘিরে চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনা-সমালোচনা। সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান দম্পতির সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তাদের সম্প্রতি সামাজিক মাধ্যম পোস্টে আবারও ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যাচ্ছে, যা তাদের ভক্ত-অনুরাগীদের কাছে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। অভিনয় ও সংসার—দুই জীবনই এখন বেশ উপভোগ করছেন এ তারকা দম্পতি। তবে নুসরাত জাহান বরাবরই ‘ডোন্ট কেয়ার’ ধরনের। নিজেকে ভালো রাখার পন্থাতেই বিশ্বাসী অভিনেত্রী। মনের কথা শুনতেই ভালোবাসেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেয়ালে রাখতেই পছন্দ করেন নুসরাত…

Read More

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএস মৌসুমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির এখন গোল সংখ্যা ২৯। আগের হ্যাটট্রিকটি করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের ম্যাচে। ৩৫ মিনিটে মেসির শটে প্রথমে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে আসে তার মৌসুমের ২৭তম গোল। তবে ৪৩ মিনিটে স্যাম সুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল। প্রথমার্ধে মিয়ামির চেয়ে অনেক বেশি আক্রমণ করে ন্যাশভিল। ১১টি শট নেয় তারা, যেখানে মিয়ামির ছিল মাত্র ৪টি। সেই ধারাবাহিকতায়…

Read More

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।  হামলার পর নৌযানটিতে  ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী।  খবর আল জাজিরার। শনিবারের (১৮ অক্টবর) এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে।  যদিও সশস্ত্র গোষ্ঠীটি এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়। ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে। তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার…

Read More

বলিউডের শক্তিমান পরিচালক-প্রযোজক ও অভিনেতা করণ জোহর তার জীবনে নাকি একাধিক এমন ঘটনা রয়েছে, যা প্রকাশ্যে বলা কঠিন। তবে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ‘সুরজ হুয়া মধ্যম’ গানের শুটিং করতে গিয়ে মিশরে যা হয়েছিল, তা ভাবলে এখনো শিউরে ওঠেন পরিচালক। রুপালি পর্দায় সিনেমা দেখতে যতটা ভালো লাগে, সিনেমা তৈরির গল্পগুলো হয় একেবারে অন্য রকম। বলি বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল তখন রোম্যান্স করছেন মিশরের মরুভূমিতে। মনিটরে চোখ পরিচালকের। এমন সময় মাঝ পথে শুটিং বন্ধ করতে হয় করণ জোহরকে। পেট মোচড় দিয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, আমরা মরুভূমিতে গানের শুট করছি। পেটে এমন ব্যথা শুরু হলো, মনে হলো…

Read More

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিতের সঙ্গে জুড়ে গেল এক ঐতিহাসিক মাইলফলক। এদিনই হবে তার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। ৩৮ বছর বয়সী রোহিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালের জুনে, আয়ারল্যান্ডে ভারতের হয়ে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। প্রায় ১৮ বছর পর এসে সেই যাত্রার আরেক অধ্যায় যুক্ত হচ্ছে। রোহিত বিশ্বের ১১তম ক্রিকেটার হবেন যিনি ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারতীয়দের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার (৬৬৪), বিরাট কোহলি (৫৫০), মহেন্দ্র সিং ধোনি (৫৩৮) ও রাহুল দ্রাবিড় (৫০৯)। এ পর্যন্ত ৪৯৯ ম্যাচে রোহিতের ব্যাটে এসেছে ১৯ হাজার ৭০০…

Read More