যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়াসংলগ্ন অঞ্চল দনবাস মস্কোর দখলে চলে গেছে। সুতরাং ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। জানা গেছে-ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে ট্রাম্প এমন কথা বলেছেন। রোববার পলিটিকোর প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনাপূর্ণ বৈঠকে জেলেনস্কিকে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু এলাকা ছাড়ার জন্য চাপ দেন। বৈঠক শেষে ইউক্রেনীয় প্রতিনিধিদল হতাশ হয়। ওই দুই সূত্র আরও জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং একই সঙ্গে কিয়েভ ও মস্কোর উভয় পক্ষকেই নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেন, যা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। বৈঠকের পর ট্রাম্প…
Author: mh sohag
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই। সম্প্রতি সংগীতকেও বিদায় জানিয়েছেন তিনি। সেই সময় তাহসান জানিয়েছিলেন— আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে তাহসান আরও বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ—আর কোনো নতুন গান প্রকাশ করব না। এই ছিল তাহসান খানের শেষ বক্তব্য। যেমন কথা, ঠিক তেমন কাজ। তাহসান শেষ গান প্রকাশ করলেন। শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি।…
ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। টুর্নামেন্টে অপরাজিত আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এই কৃতিত্ব গড়ল অ্যাটলাস লায়নরা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ায় চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে। সোমবার ভোরে মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি। বনে যান দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক। ওই ব্যবধানেই ইতিহাস গড়ে মরক্কো। সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি। বিপরীতে বল পেলেই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো। সেই ধারাবাহিকতায় শুরুতেই এগিয়ে যায় মরক্কো।…
সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছে দেশটি। এ স্যাটেলাইট কৃষি থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত দেশটির জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো রোববার (১৯ অক্টোবর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান ‘স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে এইচ-১ স্যাটেলাইটের ‘সফল উৎক্ষেপণ’–এর কথা জানায়। হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ভূপৃষ্টের এমন সূক্ষ্ম রাসায়নিক বা বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে পারে, যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয়। এ কারণে ফসলের গুণমান পর্যবেক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণের মতো কাজে এটি অত্যন্ত কার্যকর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে নির্ভুল কৃষি, পরিবেশ…
অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন প্রায় সব ক্ষেত্রেই নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এই নায়িকা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। পূর্ণিমা পোস্টে লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন…
ঘরে বাঘ, বিদেশে বিলাই; এমন অবস্থা ক্রিকেটের মোড়ল দাবি করা ভারতের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ধারাবাহিক জয়ে শিরোপা জিতে নেয় ভারত। এশিয়া কাপ শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ৪৫ রানেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৪ ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ও স্রেয়াশ আইয়ার। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল ৩৯ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়াশিংটন সুন্দর, হারশিত রানা ও আর্শদীপ সিং। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে দিনে হাল ধরতে…
ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর ‘ব্যাপক শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদি সরকার। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষ্য, ‘তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।’ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক…
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সুখবর দিলেন। রোববার সকালে (১৯ অক্টোবর) পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এরআগে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বামী রাঘব চাড্ডা। পরে দুজনই পুত্রসন্তান আগমনের কথা জানান। সোশ্যাল মিডিয়ায় পরিণীতি ও রাঘব যৌথ পোস্টে জানান, আমাদের এর আগের জীবনটা ঠিক কেমন ছিল, তা মনে করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় উভয়ই পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবই আছে। এদিকে এই দম্পতির সন্তান আগমনের পোস্টে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী অভিনেত্রী অনন্য পাণ্ডে, কৃতি স্যানন, মণীশ মালহোত্রাসহ একাধিক তারকারা। এর আগে গত আগস্টেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে…
অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের একটি ডেলিভারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড়। অসি এই বাঁহাতি পেসারের একটি ডেলিভারির গতি দেখানো হয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েন। তার সেই রেকর্ড আজও অক্ষত। দুই দশকের বেশি সময় অক্ষত থাকা সেই রেকর্ডই কি আজ পার্থে ভারতের বিপক্ষে ভেঙে দিলেন স্টার্ক? টিভি সম্প্রচারে স্টার্কের বলের যে গতি দেখানো হয়েছে, তা ভুল। সেটা ছিল গ্রাফিকসের ভুল। বলটির প্রকৃত গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার। মানবদেহের বায়োমেকানিকস গবেষণা মতে- বাস্তবে ১৭৬ কিলোমিটার গতিতে বোলিং…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। এর আগে রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়। দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।’…

