Author: mh sohag

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ইসরাইল চুক্তি লঙ্ঘনের এ ঘটনা ঘটালো। রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরাইলি বাহিনীর ট্যাংকের গোলা আঘাত হানে। গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী। তিনি বলেন, ‘তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যা…

Read More

ছোট থেকেই লাজুক প্রকৃতির ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা আলি খান। পরিবারের অন্য সদস্যদের মতো ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অলঙ্কারশিল্পী হিসাবে। সম্প্রতি ১৩ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খান। ভাই ও বৌদির প্রেমপর্বের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাবা। তাতে কারিনা কোনো মন্তব্য না করায় কটাক্ষের মুখে পড়েন সাবা। বৌদি নাকি তাকে পাত্তা দেন না। এ বিষয়ে নেটিজেনদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন সাবা। সামাজিক মাধ্যমে কারিনা ও সাইফের ছবি শেয়ার করে নিয়ে সাবা লিখেছেন—এখনো তোমাদের মধ্যে সেই পুরোনো আকর্ষণ রয়েছে। তোমরা যখন প্রেম করতে, তখন যেমনটি…

Read More

মালদ্বীপে ২-৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ক্যারম বিশ্বকাপে পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে শুক্রবার বিশ্বকাপের বাছাই অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রম শেষে চারজন করে পুরুষ ও নারী খেলোয়াড় নির্বাচন করা হয়। খেলোয়াড়রা হলেন-পুরুষ বিভাগে আনিস আহমদ, হাফিজুর রহমান, বাসু দাশ ও হেমায়েত মোল্লা। মেয়েদের বিভাগে আফসানা নাসরিন, ফারজানা বানু, শামসুন নাহার ও আসিয়া খাতুন। বিশ্বকাপে ভালো ফল পেতে ৬ নভেম্বর মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে।

Read More

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এ আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও। এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী…

Read More

অস্কারজয়ী সংগীতব্যক্তিত্ব এ আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও কথা বলেন। তিনি ধর্মীয় বিশ্বাসের ওপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তার বাবার মৃত্যুর পর থেকেই। সেই সময় প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি আজ বিশ্বজুড়ে যে নামে তাকে চেনেন সবাই, সেই নামও তিনি গ্রহণ করছিলেন সেই সময়েই বলে জানান এ সংগীত সুরকার। এআর রহমান বলেন, সত্যি বলতে আমি কখনোই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়, তখন আমার মা আমাকে বলেন— আবদুল না রেখে আল্লা রাখা রহমান রাখতে পারো। আমার যদিও…

Read More

গোল করেই চলেছেন আর্লিং হলান্ড। তার জোড়া গোলে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৫৮ ও ৬৩ মিনিটে গোল দুটি করেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার। আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ম্যানসিটি। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে চেলসি ৩-০ গোলে জয়ী হয় নটিংহামের বিপক্ষে। আন্তর্জাতিক বিরতির পর শনিবার ক্লাব ফুটবল আবার মাঠে ফিরেছে। একইদিন লা লিগায় নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে ম্যাচে বার্সেলোনা শেষ মুহূর্তে (৯৩ মিনিটে) ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর দেওয়া গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ২-১ গোলের জয়ে বার্সা এক পয়েন্টের ব্যবধানে উঠে যায় লা লিগা পয়েন্ট টেবিলের…

Read More

আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুদিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের। শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং পাকতিকা প্রদেশে তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে। আফগানিস্তানের প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগান ও পাকিস্তানি…

Read More

সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে কয়েক দিন ধরে নেটিজেনদের মাঝে চলছে সমালোচনা। সেই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর এবার স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার স্ত্রীকে তালাক দেওয়ার মাধ্যমে দুধ দিয়ে গোসল করার কথাও জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, আজ (১৮ অক্টোবর) শনিবার দুপুর ১টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করবেন। রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করে। তার সম্পূর্ণ সাক্ষী-প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। স্ত্রীকে তালাক দেওয়ার পরেই বিয়ে করবেন হিরো আলম, এমন কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হিরো আলম…

Read More

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম একটা সময় বাংলাদেশ দলের রীতিমতো দুর্গই ছিল। এই মাঠে এসে কত রাজা উজির কাটা পড়েছিল! তবে সেসব দিন যেন অতীতই হতে বসেছিল। বাংলাদেশ যে এই মাঠে ম্যাচ জেতেনি প্রায় ৩ বছর! ১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। শুরুতে ব্যাট করে মোটে ২০৭ রান করে দল। তবে রিশাদ হোসেনের ৬ উইকেটে ভর করে এরপরও বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল এক জয়। এই জয়ের ফলে প্রায় ৩ বছর পর মিরপুরে ওয়ানডে ফরম্যাটে হাসিমুখে মাঠ ছাড়ে দল। সবশেষ জয়টা এসেছিল ভারতের বিপক্ষে, ২০২২ সালের ৭ ডিসেম্বর। সে ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারতকে সিরিজ…

Read More

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব আলি লারিজানি বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির বার্তা পৌঁছে দেন। শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে লারিজানি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরান ও রাশিয়ার মধ্যে গত ১৬ জানুয়ারি মস্কোয় দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ কার্যকর হয়েছে দুই সপ্তাহ আগে। চুক্তির কার্যকর হওয়া দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে—যার লক্ষ্য…

Read More