বিনোদন জগতের জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন— আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলা চালিয়েছে? এর মধ্যেই এ ঘটনার দায় স্বীকার করে নিলেন বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তারা লিখেছেন, আমি কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তারা সাবধান। এর আগে দুবার একই…
Author: mh sohag
স্কোরবোর্ডে পুঁজিটা যা ছিল ম্যাচের মাঝপথে, সেটা মোটেও ভদ্রস্থ বলা চলে না। প্রায় ৫০ ওভার খেলে ২০৭ রান আজকাল ওয়ানডেতে কি চলে? দল ব্যাটিং ভালো করেনি, ফলে মোমেন্টামটাও ছিল বিপক্ষে। এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন উদ্বোধনী জুটিতেই তুলে নিল ৫১ রান, তখন মনে হচ্ছিল খুব সহজেই বুঝি জিততে চলল সফরকারীরা। তবে বাংলাদেশ সেটা হতে দেয়নি। আরেকটু স্পষ্ট করে বললে, রিশাদ সেটা হতে দেননি। তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে ভর করে বাংলাদেশ তুলে নেয় ৭৪ রানের বিশাল এক জয়। আজ বাংলাদেশের ‘ম্যান উইথ গোল্ডেন আর্ম’ ছিলেন রিশাদ। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেলেছিলেন। এরপর বল হাতে দলের সবচেয়ে সফল খেলোয়াড় বনে গেলেন তিনি।…
দিন যত যাচ্ছে, তিক্ত হচ্ছে আফগান-পাকিস্তান সম্পর্ক। সার্বভৌমত্ব লঙ্ঘন করে আফগানিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। বিক্ষোভে গমগম করছে দেশটির বিভিন্ন প্রদেশের রাজধানী শহরগুলো। ৯ অক্টোবর প্রথম দিনের হামলার পর থেকেই বড় হতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলছেÑ‘পাকিস্তান একটি আগ্রাসি রাষ্ট্র। যদি সরকার অনুমতি দেয় তবে প্রয়োজনে তারা সীমান্তে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে।’ এর মধ্যেই সীমান্তে আবার নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। একই সঙ্গে নতুন যুদ্ধবিরতি আলোচনায় দোহায় ছুটেছে দুই দেশই। শুক্রবার রাত ৮টায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষের ঘণ্টাখানেকের মধ্যেই পাকতিকা প্রদেশের উরুগুন ও বারমাল জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান।…
সিনেপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের দাবি— এক সিনেমায় তিন খানের উপস্থিতি। এমন সমীকরণ নিয়ে বি-টাউনে অনেক দিন ধরেই চলতে থাকে আলোচনা-সমালোচনা। বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান—এই তিন খানের সমীকরণ দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। তবে এবার সামাজিক মাধ্যমে একসঙ্গে একটি ছবিতে তিন খান ধরা দিলেন। না কোনো সিনেমায় নয়; এই ছবি অমূল্য— দাবি করেছেন তিন খানের ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশাহ শাহরুখ, সালমান ও আমির খান। তাদের নিয়ে একটি ছবি তোলেন নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে…
শেষ কিছু দিনে বাংলাদেশের মিডল অর্ডার যেন ছিল বেহুলার বাসর। মাঝের ব্যাটাররা বড় রান যেন করতেই পারছিলেন না। যার ফলে দলও ভুগছিল, তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল দলের ইনিংস। সে কারণেই দলে নেওয়া হয়েছিল মাহিদুল অঙ্কনকে। অভিষেকে নেহায়েত মন্দ করেননি তিনি। ৭৬ বলে করেছেন ৪৬ রান। স্ট্রাইক রেট নিয়ে কথা উঠতেই পারে, মোটে ৬০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তবে দলের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অভ্যাসের কথা মাথায় রাখলে সেটা একপাশে রাখাই যায়। নিয়মিত ধসে পড়ার রেওয়াজে যে যদিচিহ্ন টানতে পেরেছেন অঙ্কন! নাজমুল হোসেন শান্তর বিদায়ে উইকেটে আসেন তিনি। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ৩৬ রানের জুটি। তার বিদায়ের পর মেহেদী হাসান…
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষের ‘বিজয় দাবি করা’ উচিত এবং এই রক্তপাত থামানো উচিত। খবর এনডিটিভির। স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টকে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান। ট্রাম্প বলেন, ‘জেলেনস্কির সঙ্গে খুবই আগ্রহোদ্দীপক ও আন্তরিক বৈঠক হয়েছে। তবে আমি তাকে বলেছি, যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি, এখন খুনোখুনি বন্ধের সময়, আর চুক্তি করে ফেলো।’ বৈঠকের পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের…
বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগেই ঘটল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও রাকুলপ্রিতদের সঙ্গে, তা এককথায় অবিশ্বাস্য। তাদের ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, তিনজনের ঠিকানা একটাই। বিধানসভা উপনির্বাচনের আগেই এমন ঘটনা ঘটেছে। অভিনেত্রীদের ভুয়া ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এ ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনেরও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এ ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুন মাসে। তারপর থেকে ওই আসনটি ফাঁকা। কংগ্রেসের তরফে ওই আসনে…
মেহেদি হাসান মিরাজের অন্যরকম হ্যাটট্রিক। ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচে ব্যর্থ জাতীয় দলের এই অধিনায়ক। চলতি মাসের ১১ ও ১৪ অক্টোবর আরব আমিরাতের আবু ধাবি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে পর পর দুই ম্যাচে ৪ ও ৬ রানে আউট হন মিরাজ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের হোম অব ক্রিকেটেও ব্যর্থতা থেকে বের হতে পরেননি বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মিরাজ ফেরেন ২৭ বলে দুটি চারে মাত্র ১৭ রান করে। তার বিদায়ের মধ্য দিয়ে ৪৩.৫ ওভারে মাত্র ১৫৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ শনিবার (১৮ অক্টোবর) কাতারের দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে, সেই সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। খবর জিও নিউজের। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের সরকারি প্রতিনিধি ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। আজ শনিবার সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বরাত দিয়ে বরাতে জিও নিউজ বলছে, পাকিস্তানের প্রতিনিধিরা এখনও দোহায় যাননি। আজ দোহার উদ্দেশে রওনা হবেন তারা। গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সেই অভিযানে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ. দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি…
আলোচিত-সামালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন। হিরো আলম বলেন, আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না। হিরো আলম এখন কী করবেন? জানতে চাইলে তিনি বলেন, নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, নতুন কাজ তো করতে…

