Author: mh sohag

পাকিস্তান ক্রিকেটে আবারও অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে পেস বোলার শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে শাহিনকে দায়িত্ব দেওয়া হতে পারে। বাবর আজমের পরে ওয়ানডের নেতৃত্বে আসেন রিজওয়ান। তার অধীনে দল সাফল্য পায়নি। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেও ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। শাহিন শাহ আফ্রিদি এর আগে  ২০২৪ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন। যদিও এক সিরিজের পর তিনি এই দায়িত্ব হারান। তবে পাকিস্তান সুপার লিগে তার অধিনায়কত্ব বিশেষভাবে নজর কেড়েছে। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে তিনটি পিএসএল শিরোপা জিতেছেন ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে।…

Read More

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন।  সেইসঙ্গে হামাস ও ইসরাইলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে সে জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের’র। শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, ‘ইসরাইলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘তুরস্ক হামাস-ইসরাইল চুক্তি স্থায়ী করার এবং এটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি ঝামেলা যেন কাটছেই না। একের পর একে ঝামেলা লেগেই আছে। ৬০ কোটি রুপি প্রতারণার মামলায় আবারও বিপাকে পড়েছেন এ তারকা দম্পতি। গত আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে মামলা করেছেন। এরপর সেপ্টেম্বর মাসে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারি করে। ফলে আদালতের অনুমতি ছাড়া তারা দেশের বাইরে যেতে পারবেন না। সম্প্রতি মুম্বাই হাইকোর্টের শুনানিতে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠিকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন আদালত, আগে ৬০ কোটি রুপি জমা দিন, তারপর বিদেশে যেতে পারবেন। আদালতের এমন…

Read More

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার ধকল কাটিয়ে ওঠার খুব একটা সময় পায়নি বাংলাদেশ দল। এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর আশায় নতুন অভিযানে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মেহেদী মিরাজের দল। সেই লক্ষ্যে মাঠে নেমে টস হেরে আগে ব্যাটিং করার সুযোগ পেল টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হচ্ছে খেলা। এদিকে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো সিরিজের প্রথম ম্যাচেই। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী…

Read More

এক ঘণ্টায় ৭৩৩ বার পুল-আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী পুলিশ কর্মকর্তা।  নতুন এই মাইলফলক স্থাপন করা কর্মকর্তার নাম জেড হেন্ডারসন। ৩২ বছর বয়সি হেন্ডারসন অসাধারণ শারীরিক সহনশক্তির মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন।  তার এই অর্জন  ২০১৬ সালে আরেক অস্ট্রেলিয়ান ইভা ক্লার্কের ৭২৫ পুল-আপের রেকর্ডকে ছাড়িয়ে যায়। প্রায় এক দশক ধরে আগের রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল। হেন্ডারসন জানান, নিজের শারীরিক ও মানসিক সীমা অন্বেষণের আগ্রহ থেকেই তিনি এই চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেন। প্রথমে তিনি ২৪ ঘণ্টায় সর্বাধিক পুল-আপ করার রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছিলে,যার বর্তমান রেকর্ড ৭ হাজার ৭৯ এবং সেটিও আরেক অস্ট্রেলিয়ান অলিভিয়া ভিনসনের দখলে। তবে প্রশিক্ষণের…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর শুটিং ইউনিটের শিল্পী–কলাকুশলীদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোনো নিয়মের তোয়াক্কা না করেই অনুমতি ছাড়াই ইচ্ছেমতো ভিডিও করে শুটিং কিংবা শুটিংয়ের পেছনের গল্পের ভিডিও করছেন। সেগুলো কেউ সজ্ঞানে, কেউ নীরবে নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করে ডলার আয় করছেন। কিন্তু দিনশেষে ক্ষতির মুখে পড়ছেন প্রযোজক— এমনটাই মনে করছেন অভিনেতা। এ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিলয় আলমগীর একটি পোস্টে লিখেছেন—এমন ভিডিওর ঘটনায় কোনো প্রযোজক যদি আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা? ‘নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক তৈরি করেন। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা ওঠানোর চেষ্টা করে থাকেন। তিনি…

Read More

নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাট যেন এখন বাংলাদেশের দুর্দশায় পরিণত হয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে তাদের এমন বিপর্যয়ের পেছনে মূল দায়টা ঘুরে-ফিরে ব্যাটারদের ওপরেই যাচ্ছে। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার অল্প সময়ের মাঝেই শনিবার (১৮ অক্টোবর) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। যেখানে নিশ্চিতভাবেই আফগান সিরিজসহ ওয়ানডেতে নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্য থাকবে মিরাজ-তাসকিনদের। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে আজ সুযোগ পাবেন কি না সেই প্রশ্নও করছেন…

Read More

শীর্ষ পর্যায়ের ৯ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। গত কয়েক দশকের মধ্যে এটিই দেশটির সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য অভিযান বলে বিবেচিত হচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নয় কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাদের সবাইকে সামরিক বাহিনী থেকেও বহিষ্কার করা হয়েছে। খবর বিবিসির। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি)-এর উপ-চেয়ারম্যান হে ওয়েইদং, সিএমসির রাজনৈতিক কাজ বিভাগের পরিচালক মিয়াও হুয়া এবং রকেট ফোর্সেসের প্রধান ওয়াং হৌবিনসহ আরও কয়েকজন তিন-তারকা জেনারেল। এদের অনেকেই পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অপর কর্মকর্তারা হলেন, হে হংজুন, ওয়াং শিউবিন, লিন শিয়াংইয়াং, চিন শুতং,…

Read More

ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী সোমবার (১৩ অক্টোবর) কলকাতায় গেছেন। অভিনেতা  বোলপুরের একটি গ্রামে ব্রাত্য বসুর আগামী সিনেমার শুটিংয়ে যোগ দেন। যদিও দুই বাংলার উত্তপ্ত পরিস্থিতির জেরে আসা-যাওয়ায় সমস্যায় পড়তে হয় শিল্পীদের। এ বিষয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই বাংলার সমস্যা নিয়ে কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দুদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন কি কোনোভাবে শিল্পীদের কাজে বাধার সৃষ্টি করছে? তাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? —এমন প্রশ্নের উত্তরে চঞ্চল চৌধুরী বলেন, আমি কাজের জন্য যতবার ভিসার আবেদন জানিয়েছি বা কোনো প্রোডাকশন হাউসের নিমন্ত্রণে আসতে হয়েছে, কখনো সমস্যা হয়নি। আমি খুব সহজেই ভিসা পেয়েছি। অভিনেতা চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে এ সমস্যা না হলেও…

Read More

এর আগে ১৩ দেখায় কখনোই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি এশিয়ান পরাশক্তি জাপান। তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ২ ম্যাচে ড্র। তবে এবারের অক্টোবর উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে নেমেই প্রথমবার ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। প্রথম জয় ও হার বিবেচনায় উভয় দলের জন্যই ম্যাচটি ঐতিহাসিক। এর ফল পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। অক্টোবর উইন্ডোতে এশিয়ায় সফর করেছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কার্লো আনচেলত্তির দল এই সফর শুরু করেছিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে। প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো…

Read More