Author: mh sohag

শেষ দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার বাছাইপর্বে তারা আট উইকেটে জাপানকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ২০তম দল আমিরাত। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে। এর আগে নেপাল ও ওমান টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায়। হায়দার আলির দুর্দান্ত বোলিং ও আলিশান শরাফু–মোহাম্মদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আমিরাত। জাপানের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন আলিশান ও ওয়াসিম। হায়দার আলি বল হাতে নেন ৩ উইকেট ২০ রানে। এ পর্যন্ত ২০ দলের সবকটির…

Read More

চীনের বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেছে বেইজিং।  দেশটি মতে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্য ছিল একেবারে বিকৃত ও দায়িত্বজ্ঞানহীন। যা দুই দেশের বাণিজ্য আলোচনায় অস্থিরতা তৈরি করছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান বলেন, যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করছে এবং অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে। আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য একমাত্র বেসামরিক ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, রফতানি লাইসেন্সের আবেদন যদি আইনানুগ ও বেসামরিক উদ্দেশ্যে হয়, তবে তা অনুমোদন করা হবে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীনের নতুন পদক্ষেপকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের চেষ্টা বলে বর্ণনা করেন। এদিকে,…

Read More

মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে’। তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’…

Read More

প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকশূন্য পুরুষ কাবাডি দল। মেয়েরা পদকবঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থের অভাব নেই। কিন্তু আন্তর্জাতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি দৃশ্যমান। আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। মেয়েদের বিশ্বকাপ কাবাডি হবে।’ গত আগস্টে ভারতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। কিন্তু সেখানে বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। এরপর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের বিশ্বকাপ।…

Read More

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘নির্মূল করতে বাধ্য হবেন’।  খবর আল জজিরার। গাজায় দীর্ঘ দু্ই বছর ধরে চলা যুদ্ধবিরতির কার্যকর হয়েছে গত শুক্রবার (১০ অক্টোবর)।  উপত্যকাটিতে এখন ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের অব্যাহত বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা ১৩টি পিরামিডের সমান। গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরাইলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। এরমধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ…

Read More

বলিউডের বরেণ্য অভিনেত্রী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী বুধবার (১৫ অক্টোবর) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। মধুমতী বুধবার ঘুমের মধ্যেই মারা যান। এদিন বিকালে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধুমতীর প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রীরাও শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ক্যারিয়ার জীবনে তিনি ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো…

Read More

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দুদিন আগে মিরপুর স্টেডিয়ামে এলেন সফরকারী দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। বৃহস্পতিবার দুপুরে দলের দুই ক্রিকেটারকে সঙ্গে নিয়ে মাঠে হাজির তিনি। আগেই অনুশীলন স্থগিত করেছিলেন ক্যারিবীয়রা। মিরপুরের উইকেট দেখেছেন ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজকে নিয়ে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল। ম্যাচ শুরু বেলা দেড়টায়। মাঠে নেমে পড়েন স্যামি। একাডেমি মাঠে দুই ব্যাটারের ব্যাটিং সেশন তদারকি করেন বিপিএলের একসময়ের এই প্রিয় মুখ। মুখে চিরচেনা হাসি। মাঠকর্মীদের সঙ্গে করলেন করমর্দন। কিছুক্ষণ পর জানা গেল তার আসল উদ্দেশ্য। মিরপুরের প্রধান কিউরেটর অস্ট্রেলিয়ার টনি হেমিং ড্যারেন স্যামির পূর্বপরিচিত। স্যামির সঙ্গে কথা বলেন…

Read More

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌকার দোহাই দিয়ে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে। এসব হামলায় ২৭ জন নিহত হয়েছেন। জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা একে ‘বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলা অঞ্চলের মাদক পাচার ঠেকাতে স্থলভাগেও অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অনুমোদনের কারণে সিআইএ একতরফাভাবে বা যেকোনো বিস্তৃত মার্কিন সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ভেনেজুয়েলায় অভিযান চালাতে পারবে। সিআইএ…

Read More

রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) রাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দম্পতি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ফটোসাংবাদিকদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পেছন থেকে জাহির বলে ওঠেন— সাবধানে হেঁটে চলো। এ কথা শুনে প্রথমে অবাক হলেও, পরেই জোরে হেসে উঠেন অভিনেত্রী। মজা করেই জাহিরকে কিলঘুষি দেন সোনাক্ষী। এখানেই শেষ নয়; এরপরে সোনাক্ষীর উদর হাত দিয়ে স্পর্শ করে ছবি তুলতে যান জাহির ইকবাল। আবার হাসতে হাসতে তাকে মারেন সোনাক্ষী। শেষে অভিনেতা বলেন, আরে মজা করছি তো! এর আগেও মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে। তার শারীরিক…

Read More

মরুরাজ্যে ধূসর ওয়ানডে সিরিজের দুঃস্মৃতি নিয়ে ফেরার পর দলে পরিবর্তন এসেছে। এক ম্যাচ খেলেই বাদ ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম। মাহিদুল এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন। কাঁধের চোটের কারণে দলে নেই পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল শনিবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার সৌম্য ৭৬টি ওয়ানডে খেলেছেন। সবশেষ গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। তার আগের ওয়ানডেতে ৭৩। সেটি গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এদিকে এই প্রথম…

Read More