Author: mh sohag

আজ (বৃহস্পতিবার) উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে  বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনেকেই বিভিন্ন বোর্ড থেকে অংশ নিয়েছিলেন এই পরীক্ষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদীয়মান খেলোয়াড় তালিকার বেশ কয়েকজন ভালো ফলাফল করেছেন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্রিকেটারদের মধ্য থেকে ভালো ফলাফল করেছেন যুব এশিয়াকাপ জয়ী কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে পেসার মারুফ মৃধা ৪.২৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি পেয়েছেন জিপিএ-৪। আরেক প্রতিভাবান পেসার রোহানতদৌলা বর্ষণও ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। এইচএসসিতে পাশ করা ওয়াসি-মারুফ এইচপির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্ষণ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)…

Read More

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জয়পুরা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ১৬ কিলোমিটার গভীরে ৬.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করেছে। সংস্থার ভূমিকম্প ও সুনামির পরিচালক দারিওনো…

Read More

বলিউড কিংবা টালিউডের অভিনেতা-অভিনেত্রীরা এখন সম্পর্কে জড়িয়ে পড়ার কয়েক বছরের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন। সামান্য জনপ্রিয় হলেই সম্পর্ক জড়িয়ে খবর সামনে চলে আসে। আর এতেই সিনেমাপ্রেমী দর্শকরাও অপেক্ষায় থাকেন— কখন তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু এদিক থেকে ব্যতিক্রম টালিউড অভিনেত্রী ইধিকা পাল। ঠিক নায়ক দেবের মতোই একই রকম কথা শোনালেন অভিনেত্রী।তার কণ্ঠে কিছুটা দায়িত্ববোধ নিয়ে ভীতির সুরও পাওয়া গেছে। ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে ইধিকা পাল এ মুহূর্তে টালিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারও সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা-কল্পনা থাকবেই। আর এ মুহূর্তে টালিউডের মোস্ট ব্যাচেলার অভিনেতা…

Read More

এশিয়া কাপের হতাশাটা নাহয় আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ভোলা গিয়েছিল, কিন্তু ওয়ানডে সিরিজে নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা ঢাকা যায়নি আর। এর ঠিক পরেই বাংলাদেশ ফিরেছে ঘরে। বুধবার রাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পর জাতীয় দলের খেলোয়াড়রা দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাদের। কেউ শুনেছেন কটূক্তি, কেউবা পরিবারসহ অপ্রীতিকর অবস্থায় পড়েছেন। তৌহিদ হৃদয় ও নাঈম শেখের গাড়ি লক্ষ্য করে ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে। এতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম। পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন তিনি। নাঈম লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, শুধু খেলা খেলি না। দেশের নাম বুকে নিয়েই…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার গভীর ‘ঘৃণা’ই ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) এক নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি। দুই নেতার (পুতিন ও জেলেনস্কি) মধ্যে ঘৃণাটা অনেক বেশি, এবং সেটাই বড় বাধা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে। ভাবা যায়? আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি, অথচ এই দুজনকে বোঝাতে পারছি না! তবে আমি বিশ্বাস করি, আমরা এটা পারব।’ ট্রাম্প…

Read More

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার-পরিচালক তথা প্রযোজক ফারাহ খান সংগীতশিল্পী শানের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই কথোপকথনের একপর্যায়ে বলেন— এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে একরকম বাধ্য হয়েই রাজি হতে হয়েছিল তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ব্লগে এ কথা জানিয়েছেন ফারাহ খান। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে আড্ডা দেন এ পরিচালক। এবার গায়ক শানের বাড়িতে গিয়ে আড্ডা দিলেন ফারাহ খান। সেখানে গায়কের সঙ্গে ১৯৯২ সালের সিনেমা ‘যো জিতা ওহি সিকান্দার’ নিয়ে আলোচনা করছিলেন ফারহা। সেই সিনেমায় জুনিয়র নৃত্যশিল্পী হিসেবে ছিলেন ফারহা খান। কিন্তু প্রথমে সহপরিচালক হিসেবে সেই ছবিতে যোগ দিয়েছিলেন তিনি। ফারহা খান বলেন, আমি আসলে সহপরিচালক হিসেবে যোগ দিই। তারপর দেখা যায়, নৃত্যশিল্পীর অভাব রয়েছে।…

Read More

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী। তিনি লেখেন, দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। স্থানীয় ও আঞ্চলিক…

Read More

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাশিয়া এর পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মাত্র ৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে, যা যুদ্ধের গতিপথ বদলানোর জন্য যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) সাবেক কর্মকর্তা মার্ক ক্যানসিয়ান বলেছেন, আমেরিকার কাছে মোট ৪১৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র মজুদ আছে। কিন্তু তারা কেবল সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্রই ইউক্রেনকে দিতে সক্ষম। এদিকে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে তা ট্রাম্পসহ সবার জন্য ভয়াবহ পরিণতি ডেকে…

Read More

২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া। কিন্তু এ মুহূর্তে সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এ কনটেন্ট ক্রিয়েটর। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। সম্প্রতি এ কনটেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তাকে নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সে পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটি নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা…

Read More

বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশ ছেয়ে যায় পতাকায়। বেশিরভাগ বাড়ির ছাদ থেকে ওড়ে পতাকা, তার সিংহভাগই থাকে আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপে সে সমর্থন গিয়ে পৌঁছেছে লাতিন দেশটিতেও। দুই দেশের সম্পর্কটা সেই থেকে ভ্রাতৃত্বের। বিশ্বকাপ জয়ের পরের বছরই বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল আর্জেন্টিনা। এরপর এবার আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনকে নিজেদের আঞ্চলিক পৃষ্ঠপোষক বানাল বিশ্বচ্যাম্পিয়নরা। আজ নিজেদের ফেসবুক পাতায় বিষয়টি জানিয়েছে আকাশি-সাদারা। সেখানে আবারও উঠে এসেছে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি। এরপর ওয়ালটনের বিজ্ঞাপনের অংশবিশেষও তুলে ধরা হয়েছে। শেষে জানানো হয়েছে তাদের চুক্তির ধরনটি। ২০২২ সালের বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ ও টিএসসিসহ দেশের আরও অনেক জায়গাতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা…

Read More