Author: mh sohag

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ‘দখলদার ইসরাইল ও  অত্যাচারী আমেরিকা কখনোই আমাদের পরাজিত করতে পারবে না।’ ‘আল-সাইয়্যিদ প্রজন্ম’ শিরোনামের বিশাল স্কাউট সমাবেশের অংশগ্রহণকারীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এ কথা বলেন নাঈম কাসেম। খবর মেহের নিউজের। তিনি বলেন, ‘পবিত্রতা, ঈমান ও প্রতিরোধের রঙে সজ্জিত এই বিশাল স্কাউট সমাবেশের দৃশ্য এক সৃষ্টিশীল মহাকাব্য। আমরা ইমাম মাহদী (আ.)-এর উজ্জ্বল স্কাউটদের প্রতি এবং এই অর্জনে যারা অবদান রেখেছেন তাদের নিয়ে গর্বিত।  তোমরা ইমাম মাহদীর সৈন্যদের কাতার বৃদ্ধি করেছ, সুতরাং বিজয়ের আনন্দে উল্লাস করো।’ ‘হে ইমাম মাহদীর স্কাউটরা, তোমরাই সেই প্রজন্ম যারা সম্মানিত সাইয়্যিদ হাসান নাসরুল্লাহর উত্তরসূরি— যিনি তার বিশুদ্ধ সহচর…

Read More

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামীকাল শুক্রবার সারা দেশে একযোগে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পপি, আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না—এই বিশ্বাস রাখি। মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সারা…

Read More

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান করেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ উইকেটে ১৯৮ রান করা বাংলাদেশ হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ১৫১ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ভারতের বিশাখাপত্তনমেতে টস জিতে প্রথমে ব্যাট করে সোবহানা মোস্তারির ৬২ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে অ্যালিসা হিল ও ফোবি লিচফিল্ডের ব্যাটিং তাণ্ডবে ২৪.৫ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তারা ওপেনিং জুটিতে ২০২ রান করেন। অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ২০টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি (১১৩*) করেন। ৭২ বলে ১২টি চার আর এক…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বৃস্পতিবার (১৬ অক্টোবর) এই দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়। এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে দাবি করে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন ট্রাম্প।  হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পরবর্তী বৈঠকে বসবেন তারা।  তবে বৈঠকটি কবে, কখন হবে সে বিষয়ে তথ্য জানাননি তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি। এই বৈঠকের ঠিক এক দিন আগে পুতিনের সঙ্গে…

Read More

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সেরা অভিনেত্রীদের একজন। সিনেমাপ্রেমী দর্শকরা তাকে একই রকম দেখে অভ্যস্ত। সম্প্রতি তিনি নিজের চেহারা কিংবা লুক পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি বলেও একটি পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। এ ছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি। সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলা যাবে না। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন। ফিউচারে দেখব…

Read More

জন্মদিনের পার্টিতে হইহুল্লোড় করে প্রতিবেশীর শান্তি বিঘ্নিত করায় ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা। রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে নিজের ২৫তম জন্মদিন উদ্‌যাপন করেন ভিনিসিয়ুস। গত ১২ জুলাই ২৫তম জন্মদিন ছিল তার। ভিনিসিয়ুসের বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগটি করেছেন আন্তোনিও জোসে দি সুজা নামে স্থানীয় এক ব্যক্তি। আন্তোনিওর দাবি, ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি গত ১৯ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ভোর চারটায় শেষ হয়। আন্তোনিও আরও জানিয়েছেন, মিলিটারি পুলিশ ডাকা হয়েছিল। কারণ, ভিনিসিয়ুসের পার্টিতে আলোকসজ্জার রশ্মি, শব্দযন্ত্রের উচ্চ স্বর, চিৎকার-চেঁচামেচি সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। মিলিটারি পুলিশ ভিনির পার্টিতে গিয়ে তাকে উচ্চ স্বরে গান বাজানো বন্ধ করতে কিংবা গানের সাউন্ড…

Read More

বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী প্রকৃতি আর ভাওয়াইয়া গানের রাজ্য কুড়িগ্রাম জেলায়। ১৫০ বছরের ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্বটি। বরাবরের মতোই এ পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কিংবদন্তি অভিনেতা হানিফ সংকেত। নব্বইয়ের দশক থেকে দেশের প্রান্তিক অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতির ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান ধারণ করে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিবারের মতো এবারও হানিফ সংকেত ও তার ফাগুন অডিও ভিশন দল বেছে নিয়েছেন এমন একটি স্থান, যেখানে ইতিহাস, লোকসংস্কৃতি, ভাওয়াইয়া সংগীত ও প্রকৃতি মিলেমিশে আছে এক অনন্য ঐতিহ্যে। এবারের পর্বেও কিছু চমক রেখেছেন…

Read More

ভারতীয় ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে কিংবদন্তি হয়ে আছেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সী এই এরকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলছেন। ওয়ানডে কত দিন খেলবেন, সেই ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিরাট কোহলি এবার খবর হলেন ভাইকে বিলাসবহুল এক বাংলো উপহার দিয়ে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, গুরুগ্রামে এক বাংলোর জেনারেল পাওয়ার অব অ্যাটোর্নি (জিপিএ) কোহলি তার ভাই বিকাশ কোহলিকে দিয়েছেন। বাংলোর দাম ৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১১০ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকা। সূত্রের বরাতে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি ও তার পরিবার লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাইকে এই বাংলো দালিলিক। ১৪ অক্টোবর কোহলি গুরুগ্রামের ওয়াজিরাবাদ…

Read More

তাইওয়ান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ হলে চীন হয়তো রাশিয়ার মতোই ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ বা এমনকি পারমাণবিক সংঘাতে জড়াতে পারে—এমন আশঙ্কা বাড়ছে বিশ্লেষকদের মধ্যে। সম্প্রতি সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, বেইজিংয়ের দ্রুত বিকাশমান ও বহুমুখী পারমাণবিক সক্ষমতা এখন নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। এ নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গত ৩ সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কোয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীন তিনটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে—জেএল-১ বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল, জেএল-৩ সাবমেরিন-নিক্ষেপযোগ্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং ডিএফ-৬১ স্থলভিত্তিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, এই প্রদর্শনী চীনের সম্ভাব্য ‘পারমাণবিক ত্রিভুজ শক্তি’র ইঙ্গিত বহন করছে—যা আকাশ, স্থল ও সমুদ্র—তিন মাধ্যমে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা…

Read More

বিনোদন জগতের সামাজিক মাধ্যম কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির বেশ কয়েক দিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এমন কথা রিয়া মনি পরিষ্কার করে বলেননি। সেই গুঞ্জনের ভিড়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রিয়া মনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় হিরোপত্নীকে। এ কনটেন্ট ক্রিয়েটর দাবি করে বলেন, তার সংসার করা অবস্থায় এর আগে হিরো আলম মিথিলা নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব ঝামেলার কারণে হিরো আলমকে তালাক দেওয়ার…

Read More