Author: mh sohag

চলতি মাসের শেষে দিকে জাপান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার ওয়াশিংটনে কেবল নেটওয়ার্ক সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘আমরা একটি সফর করতে যাচ্ছি — প্রেসিডেন্ট প্রথমে জাপান সফর করবেন, এরপর কোরিয়ায় যাবেন এপেক সম্মেলনে অংশ নিতে, যেখানে  পরিকল্পনা অনুযায়ী বিশ্বনেতারা একত্র হবেন।’ বেসেন্ট জাপান সফরের সুনির্দিষ্ট তারিখ জানাননি।  তবে বলেছেন, সফরটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর এপেক সম্মেলন শুরু হবে। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশীয়…

Read More

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো— মাহি…

Read More

চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ে তারা সপ্তমবারের মতো শিরোপা জয়ের সুযোগ পেল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ছিল। কারওই আক্রমণ তেমন ধার পায়নি। প্রথম ৪৫ মিনিটে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে কোচ দিয়েগো প্লাসেন্তে আক্রমণ বাড়াতে রক্ষণভাগ থেকে এক ডিফেন্ডার তুলে নেন। পরিবর্তনই ফল দেয় তার দলে। ৭১ মিনিটে লিওনেল মেসির সতীর্থ, ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বাম দিক থেকে আক্রমণে উঠে তিনি দারুণ ফিনিশে বল জালে পাঠান। ম্যাচের এটাই একমাত্র গোল। ৭৮ মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে…

Read More

বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  এসব রোগে প্রতিবছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে বলেছে, চিকিৎসার অপ্রতুলতা ও যথাযথ যত্নের অভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো স্নায়বিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতিবছর এসব রোগের কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। নীতিমালা ও তহবিলের অভাব বিশ্বের মাত্র  ৬৩টি দেশে স্নায়বিক রোগের জন্য জাতীয় নীতিমালা আছে। আর ৩৪টি দেশ এই বিষয়ে নির্দিষ্ট বাজেট…

Read More

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বুধবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,২০০ ডলার অতিক্রম করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। স্পট গোল্ড বুধবার গ্রিনউইচ মান সময় সকাল ১০টা ১৮ মিনিটে ১.৫% বেড়ে প্রতি আউন্স ৪,২০৩.৭৯ ডলারে পৌঁছায়। এর আগে এক পর্যায়ে দাম বেড়ে ৪,২১৭.৯৫ ডলারের রেকর্ড ছোঁয়। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ১.৪% বেড়ে ৪,২২০.২০ ডলারে লেনদেন হয়। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৮% বেড়েছে। এর পেছনে কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন— মার্কিন সুদহার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, ডলারের ওপর নির্ভরতা হ্রাসের…

Read More

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতি এখন আলাদা। তাদের বিচ্ছেদ হয়েছে। ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন। অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন। এদিকে একদিন আগে মুক্তি পেয়েছে মায়ের আইটেম গানের নাচ ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার সেই নাচ দেখে আবার নীতিপুলিশি মালাইকা অরোরার ছেলে আরহান খানের। মালাইকা নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন। সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান…

Read More

বলিউডের জনপ্রিয় ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেই ‘জয়’ পেয়েছিলেন। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না তিনি। এর আগে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আবার একবার সেই একই ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে বলেন, আমি কখনই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি। যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন কঙ্গনা। তিনি বলেন, রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি…

Read More

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা। হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে। অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে এসেছিলেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। ‘হানিয়ার কী হয়েছে?’ এর মতো ভক্তদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে উঠেছে। তারা দ্রুত আরোগ্য কামনা করছেন। সোশ্যাল মিডিয়া এখন প্রার্থনা এবং জল্পনা-কল্পনায় ভরে উঠেছে। ভক্তরা অভিনেত্রী বা তার দলের…

Read More

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দল হেরে গেলেও প্রত্যাশিত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে স্পিনার তানভির ইসলাম ও পেস বোলার তানজিম হাসান সাকিবের। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম। বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তাসকিন। সমান ১১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম। বাংলাদেশের…

Read More

বাংলাদেশ দলের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সে সুখবর পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে রশিদ খান। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠেছেন ইবরাহিম জাদরান। ২০২৪ সালের নভেম্বরে বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রশিদ খান। প্রায় এক বছর পর আবারও শীর্ষে ফিরলেন। রশিদ খানের রেটিং পয়েন্ট এখন ৭১০। দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ। সিরিজ তিন ম্যাচে ২৩, ৯৫ ও ৯৫ রান করে সিরিজ সেরা ইবরাহিম জাদরান আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় পর্যায়ে। আফগান এই ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। আফগানিস্তানের…

Read More