এশিয়া কাপের উত্তেজনা থেকে আপাতত দূরে আছেন বিরাট কোহলি। একসময় ২২ গজ কাঁপানো দিল্লির এ তারকা ব্যাটার এখন নিজের পরিবারের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কোহলি। বউয়ের কপালে গাল ঠেকিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে এ তারকা ক্রিকেটারকে। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই নিমেষে ভাইরাল। আনুশকার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দেয়ালে লিখেছেন—এক মিনিট হয়ে গেল। তিনি স্বীকার করে নেন শেষবার ইনস্টাগ্রামে বউয়ের সঙ্গে লম্বা সময় ছবি পোস্ট করা হয়ে ওঠেনি। এদিন বিরাটকে লম্বা নীল কোটে সুসজ্জিত দেখাচ্ছিল এবং…
Author: mh sohag
জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরবতার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। অভ্যুত্থানের আগে থেকেই বিদেশে অবস্থান করা সাকিব আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েন। গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। পরে অবশ্য ছাত্র-জনতার প্রতিবাদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শে আর দেশে ফেরা হয়নি তার। চব্বিশের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব। সেখানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিজের নীরব ভূমিকার জন্য ক্ষমা চেয়েছিলেন এই অলরাউন্ডার। লিখেছিলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের…
বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করলেও এখনো বাধা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের বাধার জন্য পাঁচটি কারণ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যা গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করা হয়েছে। যেমন- বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে। তবে বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধার মধ্যে রয়েছে- অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক জটিলতা, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা ও দুর্নীতি। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভকারীদের ওপর কয়েক সপ্তাহ…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে বিবেক ওবেরয়ের বচসার কথা একটা সময়ে বলিউডের চর্চায় থাকত। সেই সময় সংবাদ সম্মেলন করে সালমানের নামে বেশ কিছু অভিযোগ করেছিলেন বিবেক। সংবাদ সম্মেলনের পর জীবন বদলে গিয়েছিল অভিনেতার। হাতছাড়া হয়েছিল বহু কাজ। আজও কি সেই ঘটনা মনে পড়ে বিবেকের? সম্প্রতি সেই কথা জানালেন অভিনেতা, এখন তিনি সেই অতীত হেসে উড়িয়ে দেন। এর আগে ২০০৩ সালে সংবাদ সম্মেলনে করে বিবেক ওবেরয় জানিয়েছিলেন, সালমান তাকে অনবরত হুমকি দিচ্ছেন। সেই সময়ে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই সালমান নাকি তাকে হুমকি দিয়ে আসছিলেন। বলিউড সেই ঘটনায় চমকে গিয়েছিল। বিবেক বলেন, এখন আর আমি এ বিষয়গুলো নিয়ে ভাবি…
পুরস্কার বিতরণ তখন শুধু চ্যাম্পিয়ন দলের বাকি। এমন সময় উপস্থাপনার দায়িত্বে থাকা সাইমন ডুল ঘোষণা দেন, ‘এসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজ গ্রহণ করবে না।’ এরপর বিতর্ক, আলোচনা এবং সমালোচনা। তবে কেন ট্রফি নেয়নি ভারত? ৪১ বছর পর ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর ম্যাচে জয় পায় সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। দুদেশের রাজনৈতিক বৈরিতার তীব্র ঝাঁজ লেগে ছিল। ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঞ্চে ব্যক্তিগত পুরস্কারগুলো ঠিকঠাক দেয়া হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেয়ার পালা আসতেই তৈরি হয়…
মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এ সময় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। খবর টাইম অব ইসরাইলের। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা। জবাবে ইসরাইলও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায়…
টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় জুটিই ছিলেন না, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পরে মতের অমিল থাকায় দুজন আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। কিন্তু সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমায় কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমাটি। অনেক বছরের অভিমান ভুলে তাদের একসঙ্গে হাজির হওয়া নিয়ে ভক্তদের মনেও উচ্ছ্বাসের কমতি ছিল না, যার…
এশিয়া কাপ ২০২৫ ছিল উত্তেজনা ও নাটকীয়তায় ভরা এক টুর্নামেন্ট। শুরু থেকেই মাঠে যেমন রোমাঞ্চকর ম্যাচ হয়েছে, তেমনি মাঠের বাইরে ছিল নানা বিতর্ক। সংবাদমাধ্যম গালফ নিউজ যা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। শৃঙ্খলাভঙ্গ ও জরিমানা ভারত-পাকিস্তান ম্যাচগুলোতেই সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়। তীব্র লড়াইয়ের পাশাপাশি ছিল শৃঙ্খলাভঙ্গের ঘটনা। আইসিসি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে। এছাড়া পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সূর্যকুমারের বক্তব্যকে রাজনৈতিক ইঙ্গিত হিসাবে অভিযোগ তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে রউফ ম্যাচে ‘প্লেন ক্র্যাশ’ ভঙ্গি করে শাস্তি পান। ফারহান ব্যাট দিয়ে বন্দুক চালানোর অঙ্গভঙ্গি করে বিতর্কে…
টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেনুগোপাল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে। চিঠিতে কংগ্রেস এই…
বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ নিয়ে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষও কম সইতে হয়নি তাকে। কিন্তু অভিনেত্রী মনে করেন, রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেই জীবন রাতারাতি বদলে গিয়েছিল তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তৃপ্তি দিমরি। ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। খ্যাতি আসে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পর। এ সিনেমাটি বক্স অফিসে সফল হলেও, সমালোচিত হয়েছিল। নারীবিদ্বেষী তকমাও পেয়েছিল এ সিনেমা। একটি দৃশ্যে রণবীর তার জুতা চাটতে বলেছিলেন তৃপ্তি দিমরিকে। সেই দৃশ্য নিয়েও হইহই পড়ে গিয়েছিল। তৃপ্তি বলেন, ‘অ্যানিমেল’…

