মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে যুক্তরাজ্যের লন্ডনের টাভিস্টক স্কয়ারে তার একটি স্ট্যাচু বিকৃত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্ট্যুচুটি কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। এর গায়ের রঙ কালো করে দিয়ে বিভিন্ন স্থানে ‘সন্ত্রাসী (টেরোরিস্ট), ভারত (হিন্দুস্তান)’ লেখা হয়েছে। এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশন। তারা এই ঘটনাকে ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’ বলে অভিহিত করেছে। ভারতীয় হাইকমিশন আরও বলেছে, তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে এবং তারা স্ট্যাচুটিকে তার ‘মূল মর্যাদায়’ ফিরিয়ে আনার জন্য কাজ…
Author: mh sohag
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জানা গেছে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায়। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।
আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম জয় আগের ম্যাচেই এসেছে। শারজাতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যে ফ্লুক ছিল না, তার প্রমাণ সোমবার দিয়েছে হিমালয়ের দেশটির ক্রিকেটাররা। ক্যারিবিয়ানরা এবার বড় ব্যবধানে হেরেছে। তাতে এক ম্যাচ আগেই খুইয়েছে সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ রানে জেতে নেপাল। সোমবার দ্বিতীয় ম্যাচে আসিফ শেখ আর সন্দ্বীপ জোরার ব্যাটে আসা ১৭৩ রানের সংগ্রহে আসে ৯০ রানের জয়। ক্যারিবিয়ানরা এদিন ৮৩ রানেই সব উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের এই জয়ে সিরিজও হাতে আসে। এটিই প্রথম কোনো সিরিজ যেখানে নেপাল আইসিসির পূর্ণ সদস্যদের হারাল। শারজায় দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নেপাল।…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন ‘আগ্রাসনের’ হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর দেশটিতে এ পরিস্থিতি তৈরি হয়। ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের বলেন, মাদুরো এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ‘বিশেষ ক্ষমতা’ প্রদান করে, যদি যুক্তরাষ্ট্র ‘আমাদের মাতৃভূমিতে আক্রমণ করার দুঃসাহস করে।’ তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, মাদুরো এখনো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে, সব প্রস্তুত এবং…
বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। সিনেমাটি মুক্তি বিষয়ে পরিচালক বলেন, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত। আর পপির অপেক্ষা করতে চাই না। তাই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। পরিচালক জানান, আড়ালে থাকা পপিকে নিয়েই সিনেমার প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই। পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির।…
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তাকে ‘দালাল’ আখ্যা দেন নেটিজেনরা। এছাড়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবের কড়া সমালোচনা করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও সাকিবের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর…
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে—ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠামান্ডুতে। শিক্ষার্থী ও…
বিতর্কিত মডেল মিস আর্থ ২০২০ মেঘনা আলম বলেছেন, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। নিজের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আলোচিত এ মডেল। তিনি বলেন, আমার ২ দিনের জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে? মেঘনা আলম তখন বলেন, ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি- বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময়…
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামে। টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থেকেই শিরোপা নিয়ে বাড়ি ফেরে টিম ইন্ডিয়া। গ্রুপপর্ব, সুপার ফোর এবং গতকাল ফাইনালে তিনবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ভারত। গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড ৯ বার শিরোপা জিতে নেয় ভারত। পাকিস্তান টুর্নামেন্টে ষষ্ঠবার ফাইনালে খেলে চতুর্থবারের মতো হেরে যায়। এশিয়া কাপের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান দাপট দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার অভিশেক শর্মা। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ…
দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রভিন্সে আর-৮১ সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১২ নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুন্নিক এবং গা-সেকগোপোর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ বছরের কন্যাশিশু ও ১ জন পুরুষ মিনিবাস ড্রাইভার রয়েছেন। তারা সবাই একটি মিনিবাস ট্যাক্সিতে ছিলেন। তবে কতজন আহত হয়েছেন তাদের সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় রোববার দুপুরে মুন্নিক এবং গা-সেকগোপোর মধ্যে আর-৮১ মহাসড়কে একটি ট্রাক ব্রেক ফেল করে একটি মিনিবাসকে ধাক্কা দিয়ে সামনের আরেকটি ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত…

