আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আগামী রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে। গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান পুরুষ ক্রিকেট দল। এশিয়া কাপের এবারের আসরে তিনবারের দেখায় পাকিস্তান হেরে যায় ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে তিন ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে। এমনকি, চ্যাম্পিয়ন হওয়ার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত।…
Author: mh sohag
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি। তারপর দেখা যাবে কী হয়। তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরাইল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না। আর যদি না হয়, তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
কনটেন্ট ক্রিয়েটর আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক।…
পাকিস্তানকে হারালেই নিশ্চিত হতো ফাইনাল। সম্ভাবনা জেগেছিল। কিন্তু বাংলাদেশ পারেনি। স্বপ্নকে দুঃস্বপ্ন করে তোলে টাইগাররা। সুপার ফোরেই থামে পথচলা। এশিয়া কাপে নিজেদের ওই ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উৎসাহী সমর্থকদের কাছে। ’ লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি। চোটে পড়েছিলেন। সেই চোটে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। এশিয়া কাপের ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ…
আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে সরকারি সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তার (মামদানি) ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা হবে, যা আমাদের একসময়ের মহান শহরের (নিউইয়র্ক) ইতিহাসে কোনো মেয়রের হয়নি।’ ট্রাম্প সব সময়ই মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন। যদিও মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন। ট্রাম্প লেখেন, মামদানি ফেডারেল সম্পদের ওপর নির্ভর করবেন তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ পূরণের জন্য। তাই তিনি ‘সেই সহায়তার কিছুই পাবেন না’ বলে হুমকি দেন মার্কিন…
বলিউডের স্বনামধন্য পরিচালক মহেশ ভাট ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। নিজের বাবা-মায়ের ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও একটি পুরোনো সাক্ষাৎকারে কথা বলেছিলেন এ নির্মাতা। তার বাবা ছিলেন ব্রাহ্মণ। অন্যদিকে মা শিরিন ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। মহেশের তিন মেয়ে—পূজা, আলিয়া ও শাহিনভাট। পূজা নব্বইয়ের দশকের সফল অভিনেত্রী। আলিয়া এ মুহূর্তে বলিউডের এক নম্বর অভিনেত্রী, যিনি মাত্র ৩০ বছরের মধ্যে অনেক পুরস্কারে সম্মানিত। আরেক কন্যা শাহিন লেখিকা। এবার নতুন প্রজন্ম এসেছে পরিবারে।সে হলো আলিয়া ও রণবীরের মেয়ে রাহা। এবার সেই নাতনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নানা মহেশ ভাট। পরিচালক তার ছোট মেয়ে আলিয়ার সাফল্য নিয়ে গর্বিত। আলিয়া প্রসঙ্গে মহেশ ভাট বলেন,…
এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ বাংলাদেশের। দুই ম্যাচ সামনে রেখে সোমবার জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসাবে দেখছেন। সোমবার সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে চার পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। হামজা আসবেন…
বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’ গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে…
অনেক বছর আগে মা-বাবাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতিটি মুহূর্তে তাদের অভাব বোধ করেন তিনি। তবে শারদীয় দুর্গাপূজার সময় সেই শূন্যতা যেন আরও গভীর হয়ে ওঠে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ সময়ে ঢাকায় অবস্থান করছেন অপু বিশ্বাস। কিন্তু উৎসবের ভিড়-ভাট্টায় নয়, পূজার দিনগুলোতে একেবারেই ঘরে সময় কাটাতে চান তিনি। অপু বিশ্বাস বলেন, ‘কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’ শৈশবের স্মৃতিচারণ করে…
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অভিষেক হয়েছে ২০২২ আসরে। সেবার সাত ম্যাচের ছয়টিতে হেরে আট দলের আসরে সপ্তম হয়েছিল বাংলাদেশ। এবার উন্নতির গ্রাফ আরেকটু উঁচুতে তুলে ধরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযানে গেছে নিগার সুলতানার দল। ভারতের গুয়াহাটিতে আজ দুই সহআয়োজক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষেই। শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে এক রানে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা। লিগপর্বে আট দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সবার সাতটি করে ম্যাচ শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।…

