Author: mh sohag

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।  এই অভিনেত্রী যে কদিন ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল আলোচনায় ছিলেন। রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান হানিয়া আমির। ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল। বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ। এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক…

Read More

ভারতের বিপক্ষে খেলার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টানা দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মরুর দেশ দুবাইয়ের কঠিন আবহাওয়ায়। তাই কাজের চাপ সামলাতে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার কথা বলেছেন তিনি। শোয়েব আখতার বলেন, ‘অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। আমি ওর দিকে নজর রাখছি। আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে পড়বে। পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তো আছেই।’ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন বলেই মনে করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াই করা তুলনামূলক সহজ…

Read More

অনলাইনে ভিডিও দেখে রকেট বানিয়ে ফেলেছেন এক চীনা তরুণ। তার নাম ঝ্যাং শিজিয়ে। বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই তিনি এমন এক কাণ্ড করে বসেছেন, যা চীনজুড়ে হইচই ফেলে দিয়েছে। চীনের হান প্রদেশের একটি গ্রামে বাস করেন ঝ্যাং। ১৪ বছর বয়সে তিনি প্রথম রকেট তৈরির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। বাবার সঙ্গে বসে টেলিভিশনে সরাসরি একটি রকেট উৎক্ষেপণ দেখে তার মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আগ্রহ আরও তীব্র হয়। রকেট নির্মাণের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তরুণ ঝ্যাং। এ বিষয়ে জানতে তিনি অনলাইনের আশ্রয় নেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি ডিআইওয়াই রকেট তৈরি নিয়ে অন্যদের পোস্ট…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। এর আগে গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ওপর মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেখানে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন— ১+১=৩। সেই সময় পরিণীতি চোপড়া আরও লিখেছিলেন— আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এ ছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা। সেই ঘোষণার পর অভিনেত্রী আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প…

Read More

এশিয়া কাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ফাইনালের পথে এগিয়ে যাওয়া যাবে, তবে ফাইনাল নিশ্চিত হবে না। এমন সমীকরণ সামনে রেখেও ভারতকে হারাতে চায় কোচ ফিল সিমন্সের দল। বিষয়টা তার কথা থেকেই স্পষ্ট। তিনি বলেছে, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। ভারতকে ভুল করতে বাধ্য করার চেষ্টা করব। এভাবেই আমরা ম্যাচ জিততে পারি।’ এই ম্যাচের আগে পাঁজরের ব্যথায় ভুগেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের দুই দিন আগে অনুশীলনের সময় তিনি পাঁজরে ব্যথা অনুভব করেন। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি খেলতে পারবেন। তাই তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলের একমাত্র পরিবর্তন হতে পারে বোলিং আক্রমণে। শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুল…

Read More

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলায় হামাসের পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হওয়ার পর উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় জরুরি বৈঠক করে। বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, কাতারের ওপর হামলা মানেই জিসিসির সব সদস্য দেশের ওপর হামলা। তিনি জানান, সদস্য রাষ্ট্রগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে এবং আকাশসীমায় সমন্বয় জোরদার করবে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু ও যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত হয়েছে। জিসিসি কী ১৯৮১ সালে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য রাষ্ট্র হলো—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি…

Read More

ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরী বেশ কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে। তার হাতে কোনো কাজ নেই। এ নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে ছিলেন। কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। এমনকি সামাজিক মাধ্যমেও তিনি নিয়মিত ছিলেন না। কিন্তু হঠাৎ করেই গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দেশ ছাড়লেন তিনি। জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন বাপ্পী বলে জানা গেছে। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এ অভিনেতা। সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে নতুন কোনো পেশায় জড়াবেন তিনি। এদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পী চৌধুরীর বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো আদৌ…

Read More

২ ম্যাচ জিতে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ চলে এসেছিল এশিয়া কাপের সুপার ফোরে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে লিটন দাসের দল দেখছে ফাইনালে খেলার স্বপ্নও। তবে এই স্বপ্ন দেখার সিড়িটা গড়াতে বড় অবদান ছিল শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ই বাংলাদেশের বড় উপকার করেছিল তারা, টিকিট কেটে দিয়েছিল সুপার ফোরের। তবে নিয়তির ফেরে সেই শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। ফাইনালের সমীকরণ মেলাতে হলে বাংলাদেশের ‘প্রতিদান’টা এখন যে খুব করে দরকার তাদের! গ্রুপ পর্বে বিপুল বিক্রমে গ্রুপসেরা হওয়া শ্রীলঙ্কা মুখ থুবড়ে পড়েছে সুপার ফোরের লড়াইয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল দলটা। এরপর লঙ্কানরা পাকিস্তানের বিপক্ষেও পরাজয় বরণ করেছে। তবে…

Read More

এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্থানীয় সময় মঙ্গলবার মহাসচিব মার্ক রুটে এ সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের। মার্ক রুটে বলেন, জোটটি মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না। ভবিষ্যতে এমন কিছু ঘটলে, ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন রুটে। বলেন, এর আগে তারা পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে চলতি বছর তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে। মঙ্গলবার একটি ড্রোন দেখা গেলে, তিন ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ওসলো। এর আগে, গত শুক্রবার রাশিয়ার…

Read More

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে বিনোদন জগতে পা রেখেছেন। তিনি ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে বলিপাড়ায় বিস্তর চর্চা শুরু হয়েছে। কিন্তু এবার এ সিরিজটি আইনি জাঁতাকলে পড়েছে। সিরিজে একাধিক তারকার ক্যামিও রয়েছে। এর মধ্যে আছেন শক্তিমান অভিনেতা রণবীর কাপুর। তার একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই গ্যাঁড়াকলে পড়েছেন অভিনেতা। তার বিরুদ্ধে করা হয়েছে এফআইআর। তবে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ত্যাগ করেছেন। তাই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। রণবীর কাপুরের দৃশ্যে দেখা গেছে— ভেপিং করছেন অভিনেতা, যা বিশেষ এক ধরনের…

Read More