জিতলে সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় শ্রীলংকা। ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ফেরান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুশাল পেরেরাকে ফেরান হারিস রউফ। অষ্টম ওভারে পরপর দুই বলে শ্রীলংকার বর্তমান ও সাবেক দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফেরান হুসাইন তালাত। ৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে ৫ উইকেট…
Author: mh sohag
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এটি থামাবই। ট্রাম্প আরও বলেন, আমাদের এটি সম্পন্ন করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাও করতে হবে। আমাদের বন্দিদের ফেরত আনতে হবে। তিনি উল্লেখ করেছেন, গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন যে, হামাস বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবার অভিযোগ করেছে যে ইসরাইলই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাম্প্রতিক কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে তিনি হামাসকে ‘পুরস্কার’ হিসেবে দেখছেন।
বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা পেলেন। দু’জনের ঘরে আসছে প্রথম সন্তান। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর শেয়ার করছি।’ ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারকাজুটির পোস্টের মন্তব্য ঘর। বিয়ের পর থেকেই ভক্তদের কাছে এ খবর ছিল সবচেয়ে প্রত্যাশিত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের পিঁড়িতে বসেন। তারপর থেকে একসঙ্গে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তারা। এবার জীবনের সবচেয়ে বড় সুখবর…
পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে অর্ধশতক করার পর বিশেষভাবে উদযাপন করেছেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। এ ঘটনা নিয়ে তিনি বলেছেন, আমি সাধারণত অর্ধশতক করার পর খুব বেশি উদযাপন করি না, কিন্তু ভারতের বিরুদ্ধে যখন আমি অর্ধশতক করলাম, তখন এমন উদযাপন করার ইচ্ছে হল। দুবাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারহান বলেন, আমি যখন ভারতের বিরুদ্ধে অর্ধশতক করি, তখন সঙ্গে সঙ্গে উদযাপন করার কথা ভাবি। মানুষ হয়তো জানে না আমার উদযাপনের মানে কী, এটা গুরুত্বপূর্ণও নয়। ফারহান তার ওপেনিং পার্টনার ফখর জামানের প্রশংসা করে বলেছেন, তার সঙ্গে ব্যাটিংয়ে করা খুবই মজার ছিল। আমি ছয় মারার জন্য কঠোর পরিশ্রম করেছি…
আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে ঢুকে ভারতে পৌঁছায় এক কিশোর। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইট দিল্লিতে নামার পর ওই কিশোর সেখান থেকে বের হয়ে আসে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছরের ওই কিশোর কৌতূহলের বশে কাবুলে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে। এরপর উড়োজাহাজটি দুই ঘণ্টা আকাশে উড়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তখন ছেলেটিকে পাওয়া যায়। উড়োজাহাজের আশেপাশেই ঘোরাফেরা করছিল সে। এয়ারলাইনস কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বললে তারা ছেলেটিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি বলে, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। পরবর্তীতে ফিরতি ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয়। ছেলেটি বিমানবন্দর কর্তৃপক্ষকে বলে,…
তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি। সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেকে মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখেন—তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। তবে মিথিলা নিজের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছেন, তাহসানকে নিয়ে কোনো মন্তব্য করেননি। ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।…
বিশ্বকাপের ঠিক আগে ভারতের ওপরে নেমে এলো বিশাল এক শাস্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হলো ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয় পায় ৪৩ রানে। ওই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বেথ মুনি ও স্মৃতি মান্ধানা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা দিতে হলো। ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির…
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও চারটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ ও মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এই স্বীকৃতি দেয়। একই সম্মেলনে ফ্রান্স ও বেলজিয়াম একই ঘোষণা দেয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। এর মাধ্যমে ফিলিস্তিন স্বীকৃতির ধারায় আরও ৫টি দেশ যুক্ত হলো। ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে দেশগুলোর নেতারা এই ঘোষণা দেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের…
ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। গণমাধ্যমগুলো জানায়, ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ওই কর্মসূচিতে অংশ নেয়। অভিনেতা প্রকাশ রাজও এতে অংশ নেন। এছাড়া এতে যোগ দেন অভিনেতা সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনসহ আরও অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই সমাবেশে প্রকাশ রাজ বলেন, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি এবং আমরা কথা বলবই।…
পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, কোনো ফাইনাল শেষেই শোনা যায় কথাটা। রীতিমতো একটা মিম রেওয়াজেই পরিণত হয়েছে তা। এবারও শোনা গেল সে পরিচিত প্রশ্নটা, জয়ী দলের একজনকে প্রশ্ন করা হলো ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপনিং?’ প্রভিডেন্স স্টেডিয়ামে সোমবার সকালে ইতিহাস গড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দলটা। খেলোয়াড়দের সবাই তখন উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই শোনা গেল প্রশ্নটা। তবে আর সব বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার প্রশ্নটা করা হয়েছে খোদ আন্দ্রে রাসেলকে, যাকে দিয়ে এই ‘ট্রেন্ডের’ শুরু। বিষয়টা দেখা গেল ত্রিনবাগো নাইট রাইডার্সের ফেসবুক পাতায়। ফাইনাল শেষে যখন গোটা দল উদযাপনে ব্যস্ত, তখন ত্রিনবাগোর সোশ্যাল মিডিয়া…

