ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন, সেখানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন দেশটির পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে অবস্থিত পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তিন প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে। পরে…
Author: mh sohag
ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। প্রায় তিন মাস অস্ট্রেলিয়ায় অবসর কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন নতুন সিনেমার কাজ নিয়ে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে ‘তছনছ’ নামে একটি সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সিনেমায় ববিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি সহজ-সরল তরুণীর, অন্যটি প্রতিবাদী। ক্যারিয়ারে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ববি। তাই চিত্রনাট্য পড়ে প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে। এদিকে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া অবস্থান করায় একটি প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছিল, ববি কি তাহলে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে ওই সময় অভিনেত্রী বলেছেন, ‘পরিবার চায় আমি স্থায়ী হই। কিন্তু দেশ…
ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার পরিস্থিতিও অনেকটা এমনই। এই দুই দলই আজ মুখোমুখি নিজেদের বাঁচা মরার লড়াইয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে আজকের এই ম্যাচ। এই মাঠ নিয়ে শ্রীলঙ্কার সুখস্মৃতি আছে বেশ। গ্রুপ পর্বে এখানে দুই ম্যাচেই জিতেছিল চারিথ আসালঙ্কার দল। তবে পাকিস্তান এই মাঠে খেলেনি অনেক দিন। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেললেও এই মাঠে একটা ম্যাচেও খেলেননি সালমান আলীরা। ফলে খানিকটা অনভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে হবে আজকে। এই ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে বেশি ব্যাকফুটে। ভারতের কাছে ৭ বল হাতে রেখে হেসে তারা চলে গেছে…
এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতির বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র সম্মেলনে শামিল হয়েছিলেন। সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামও তাদের মধ্যে অন্যতম। স্বীকৃতির ঘোষণা দিয়ে বের্ত…
দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান। সেখানকার পাঁচটি শহরে কন চ্যাটে অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতার। তেমন একটি আয়োজনে ভক্তদের হৃদয়ভঙ্গের খবরটি দেন তাহসান। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তিনি আরও বলেন, আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে…
এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দলকে ভরসা জুগিয়েছিলেন ব্যাট হাতে। তিনি ৪৫ বলে করেছিলেন ৫৮ রান। কিন্তু তার ইনিংসের চেয়েও বেশি আলোচনায় আসে অর্ধশতক পূর্ণ করার পর করা উদযাপন। পঞ্চাশ পেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি ‘গান-শট’এর মতো ভঙ্গি করেন ব্যাট দিয়ে, যা দেখে অনেক ভক্ত বিস্মিত হন। কেউ কেউ তার সমালোচনাও করেন। ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে ফারহানকে এই উদযাপন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ এটাকে কীভাবে নেবে। আমি এসব পাত্তা দেই না। এটা শুধু এক মুহূর্তের বিষয় ছিল। আমি সাধারণত অর্ধশতক করার পর কোনো সেলিব্রেশন করি না। কিন্তু সেদিন…
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে ইসরাইলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। খবর বার্তা সংস্থা মেহের নিউজের। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামাস পশ্চিমাবিশ্বের এ স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেছে, যার রাজধানী হবে আল-কুদস (জেরুজালেম)। সংগঠনটি এই স্বীকৃতিকে ‘জনগণের সংগ্রাম, অটলতা ও আত্মত্যাগের প্রাপ্য ফল’ হিসেবে আখ্যায়িত করেছে। হামাস জোর দিয়ে বলেছে, এই স্বীকৃতি অবশ্যই বাস্তব…
সামনে দুই অকুতোভয় যোদ্ধা, শাহরুখ খান ও আমির খান। পাঁচ বছর পর পর্দায় ফিরে দুজনেই তাক লাগিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে পাল্লা দেওয়া চাট্টিখানি কথা নয়। অথচ সেটি দিতে গিয়েই বেজায় হাঁপিয়ে উঠেছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। গত অর্ধযুগ ধরে নিয়মিত চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শাহরুখ, আমিররা দীর্ঘ বিরতির পর ফিরেই বাজিমাত করেছেন। সেই অর্থে সালমান তাদের দিকে কেবলই ‘হাঁ’ করে তাকিয়ে থাকা দর্শক ছাড়া যেন আর কিছুই নন! বছর তিনেক আগে ‘টাইগার’ সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দিয়ে আলোর মুখ দেখা শুরু করেছিলেন, কিন্তু সর্বশেষ ‘সিকান্দার’ সেই আলো নিভিয়ে দেয়। ২০০ কোটি বাজেটের এ সিনেমাটি মাত্র ১৮৩ কোটি রুপি ঘরে…
ভারতের কাছে আরও একবার হেরেছে পাকিস্তান। তবে লড়াইয়ে হেরে গেলেও কথার লড়াইয়ে পাকিস্তান লড়েছে সমানে সমানে। এই যেমন পাক পেসার হারিস রউফ আর ভারত ওপেনার অভিষেক শর্মা জড়িয়ে পড়েন ঝগড়ায়! সে ঝগড়া মিটিয়ে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় বাংলাদেশি আম্পায়ার গাজি সোহেলকে। ঘটনাটা ঘটেছে ভারত ইনিংসের পঞ্চম ওভারে। ১৭২ রানের লক্ষ্য নিয়ে ভারত তখন তরতরিয়ে ছুটছে লক্ষ্যের দিকে। পঞ্চম ওভারে শুবমান গিলের কাছে একটি চার হজম করতে হয়েছিল হারিসকে। এরপরই শুরু ঘটনাটা। গিল সে চারটা মেরেই কিছু একটা বলে বসেন হারিসকে। তিনিও একটা জবাব দেন তাকে। ফিরে দেখেন তার সামনে এসে দাঁড়িয়ে অভিষেক। ততক্ষণে গিলও এসে দাঁড়িয়েছেন হারিসকে ঘিরে।…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। আল জাজিরা বলছে, উদ্ধারকারী এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ। এক স্বজন আকুতি জানিয়ে বলেছেন, ‘আমরা বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারী যতবারই চেষ্টা করি ততবারই আমাদের লক্ষ্য করে…

