Author: mh sohag

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত সপ্তাহে কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়স্বরূপ’ আখ্যা দিয়েছেন। মঙ্গলবার দোহা থেকে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, যেভাবে হিটলার নিজের পরাজয়ের পূর্বাভাস দিতে পারেননি, নেতানিয়াহুও একই পরিণতির মুখোমুখি হবেন। এরদোগান বলেন, আলোচক দলের ওপর হামলা ছিল আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ। তার ভাষায়, ইসরাইলের নেতৃত্ব তাদের উগ্র মতাদর্শকে ‘ফ্যাসিবাদী হত্যাযজ্ঞের নেটওয়ার্কে’ রূপ দিয়েছে। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এরদোগান বলেন, এতে ইসরাইলের ওপর চাপ বাড়বে। তিনি প্রতিশ্রুতি দেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়টি আবারও উত্থাপন করবেন। এরদোগান লিবিয়া প্রসঙ্গেও কথা…

Read More

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি কমেডি চলচ্চিত্র ‘জানান’ এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয় শুরু করেন। এই নাটকগুলোর জন্য তিনি ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল’ পুরস্কার লাভ করেন। পাশাপাশি আমির বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’ -এর মাধ্যমে সাফল্য অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন। এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপর জনপ্রিয়তা পেয়েছেন। যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন। হানিয়ার ইনস্ট্রাগামে ভক্ত-অনুরাগীর…

Read More

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচটিতে ফল পক্ষে না আসলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলে জিইয়ে থাকবে আশা। শ্রেষ্ঠত্ব অর্জনের আসরে হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, তার বদলে আসেন শরিফুল ইসলাম। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে ফিরছেন তাসকিন। তাই একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন। ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশনে পরিবর্তনের সম্ভাবনা…

Read More

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যারা চার্লি কার্কের মৃত্যু উদ্যাপন করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত।  স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘দ্য চার্লি কার্ক শো’র একটি পর্বে অতিথি উপস্থাপক হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। ভ্যান্স বলেন, ‘তাদের প্রকাশ্যে সমালোচনা করুন। আর হ্যাঁ, তাদের নিয়োগকর্তাকেও জানান। সভ্য আচরণের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করি না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে চার্লি কার্কের মৃত্যু নিয়ে অপ্রীতিকর পোস্ট করায় এখন পর্যন্ত কয়েকজন পাইলট, চিকিৎসা পেশাজীবী, শিক্ষক এবং গোপন সেবা সংস্থার এক কর্মীর চাকরি স্থগিত বা বা বরখাস্ত করা হয়েছে। সমালোচকেরা বলছেন, চাকরি থেকে বরখাস্তের ঘটনা বাক্স্বাধীনতা ও কর্মচারীদের…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও পরিবার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা দম্পতি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে মা-ছেলের খুনসুটি একটি রিল ভিডিও শেয়ার করেছেন শবনম বুবলী। ভিডিওতে দেখা যায়, মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন, আর ভিডিওটি করেছেন শাকিব খান নিজেই। ভিডিওতে ছেলে শেহজাদ খান বীর ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও, বাবা শাকিব ভিডিও করার সময় সে পুরোপুরি বুঝতে পারছে না। ভিডিওতে শাকিব খানকে না দেখা গেলেও তার কথা শোনা যায়। ছেলেকে সুপারস্টার…

Read More

কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে পাকিস্তান ক্রিকেটকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি জানান, ম্যাচের প্রথম ১৫ ওভার দেখেই তিনি চ্যানেল বদলে ম্যানচেস্টার ডার্বি (ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি) দেখতে শুরু করেন। কারণ, পাকিস্তানকে তিনি আর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না। গাঙ্গুলি বলেন, ‘পাকিস্তান এখন আর প্রতিযোগিতামূলক দল নয়। আমি প্রথম ১৫ ওভার দেখেই ম্যানচেস্টার ডার্বি দেখতে শুরু করি। আমি বরং ভারতকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তানের বিপক্ষে দেখতে চাইব, পাকিস্তানের সঙ্গে নয়।’ সাবেক এই অধিনায়ক অতীতের পাকিস্তানি তারকাদের স্মরণ করে বলেন, ‘আমরা পাকিস্তানকে ভাবি ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ার বা…

Read More

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনিই নন, আরেক সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা এবং অভিনেতা সোনু সুদকেও তলব করা হয়েছে। খবর এনডিটিভির। সূত্র বলছে, আগামী সপ্তাহে তাদের সবাইকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলব করেছে—উথাপ্পাকে সোমবার, যুবরাজ সিংকে মঙ্গলবার এবং সোনু সুদকে বুধবার হাজির হতে বলা হয়েছে। সাবেক এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তারা ১এক্সবেট নামের একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত। ভারতে বেটিং নিষিদ্ধ হওয়ায় পরোক্ষভাবে নিজেদের নামে কিছু পরিবর্তন করে এই সংস্থা বিজ্ঞাপন দেয়। আর এর মধ্যে কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে। অবৈধভাবে টাকা পাচার…

Read More

চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়া সেই অভিনেত্রী কারিশমা শর্মা এখনো পুরোপুরি সেরে ওঠেননি। শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতীয় এ তিনি। চলন্ত ট্রেন থেকে হঠাৎ লাফ দেওয়ায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ঘটনার দিন শাড়ি পরে ট্রেনে উঠছিলেন কারিশমা। ঠিক সে সময় চলন্ত ট্রেন থেকে লাফ দেন তিনি। কারণ ট্রেনের গতি বেড়ে গেলে ভারসাম্য রাখতে পারছিলেন না কারিশমা। বাধ্য হয়েই লাফ দেন তিনি। এতে আহত হয়ে পড়ে যান অভিনেত্রী। খবর পেয়ে তার সহকর্মী ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পোস্ট…

Read More

একটা হারই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে ওই হার এখন লিটন দাসের দলের সামনে জয় বাদে অন্য কোনো বিকল্প খোলা রাখেনি। আফগানিস্তানের বিপক্ষে সেই লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচকে সামনে রেখে একাদশে আসতে পারে একগাদা পরিবর্তন। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত জয় তুলে নিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। এরপরও অবশ্য বাংলাদেশের বিদায় নেওয়ার শঙ্কা থেকে যায়। যদি অন্য ম্যাচের ফলাফল পক্ষে না আসে, তাহলে আফগানিস্তানকে হারিয়েও ঢাকার বিমানে উঠতে হতে পারে লিটনদের। তবে সেটা অনেক পরের বিষয়। আগে নিজেদের কাজটা করা জরুরি। বাংলাদেশ আজ সে লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এই ম্যাচে একাদশে…

Read More

ভারতের সর্বোচ্চ আদালতে সোমবার শোনা গেল তীব্র সতর্কবার্তা। বিশেষ ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যদি সামান্যও বেআইনি প্রমাণিত হয়, তবে গোটা প্রক্রিয়াই বাতিল হয়ে যাবে। বিচারপতি সূর্য কান্তের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। কারণ শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গসহ গোটা দেশে এসআইআর নিয়ে মামলা করা হয়েছে। আর আদালত জানিয়েছে, রায় গোটা দেশেই প্রযোজ্য হবে। এর ফলে একদিকে কমিশনের উপর চাপ বেড়েছে, অন্যদিকে বিরোধী শিবির পেয়েছে নতুন করে উৎসাহ। আদালতে মূল আবেদনকারী সংস্থা এডিআর এবং তাদের পক্ষে থাকা ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদবরা বলেছেন, সেপ্টেম্বরের শেষে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, অক্টোবরে নির্বাচনসূচি ঘোষণা হবে, নভেম্বরে সরকার গঠন করতে…

Read More