এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের নবম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ জিতলে সুপার ফোরে চলে যেতে পারে। তবে হেরে গেলে কোনো সমীকরণ প্রয়োজন নেই, বিদায় নিশ্চিত হয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। তিনি ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। সংবাদ সম্মেলনে তার ভুল ভাঙতেই চমকিয়ে উঠেন। জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে’। পরে সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।’ এরপরেও ট্রটের মনে হতে…
Author: mh sohag
মিসরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান। সোমবার কাতারে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উত্থাপিত হয়। এটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। এছাড়া ইসরাইলকে মোকাবিলায় ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকও। এই সম্মেলনে ৫৭ সদস্যবিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যবিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এপি, আনাদোলু। এই প্রস্তাবনার পেছনে মূল কারণ হলো ইসরাইলের চলমান হামলা। চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্যবস্তুতে টানা ১২…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা পালিয়ে ভারতে যান। তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই আন্দোলন নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তার রাজনৈতিক অবস্থান ও মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হলেও থেমে নেই তিনি। গতকাল রোববার নেপালের জেন-জির আন্দোলন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শাওন। সেখানেও তিনি বাংলাদেশের জুলাই বিপ্লবকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছেন না তিনি। কারণ, দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের গণআন্দোলনকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন! অথচ তিনি বলতে…
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল। শুরুর দুই ওভার তো রানই পায়নি লিটন দাসের দল। শেষমেশ যদিও জাকের আলী আর শামীম পাটোয়ারীর কল্যাণে ১৩৯ রান করেছে, তবে টি-টোয়েন্টির বিচারে তো বটেই, সে উইকেটের পরিস্থিতি বিবেচনাতেও রানটা ছিল বড্ড কম। সেই ম্যাচের দুই দিন না পেরোতে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল হংকং চায়না। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১৪ ধাপ পিছিয়ে থাকা দলটা লঙ্কান বোলারদের সামলাল বাংলাদেশের চেয়েও ভালোভাবে। বাংলাদেশ পুরো পাওয়ারপ্লেতে যে রান তুলতে পারেনি, সে রান হংকং তুলে ফেলেছিল ৩ ওভারেই। ইনিংসও শেষ করেছে বাংলাদেশের চেয়ে বেশি রান তুলে। সেদিন বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৩৯ রান। আজ…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরাইলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কর্তৃক কাতারে ইসরাইলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরাইল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে’। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। মালয়েশিয়ার নেতা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে। আমরা কোনো দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না।’ তিনি আরও যোগ করেছেন, ‘নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না।…
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দফায় দফায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সকল বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে দেশজুড়ে শত শত সামরিক ঘাঁটিতে ওই কার্যক্রম শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’ শিরোনামের এই অভিযানের আওতায় দেশজুড়ে ৩০০’রও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে হাতে কলমে ট্যাংক ও বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা, যুদ্ধকৌশল এবং সংঘবদ্ধ অভিযানের কৌশল শিখছে। এক প্রশিক্ষণার্থী বলেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমার কোনো সামরিক…
পপ তারকা ডুয়া লিপার একটি এডিট করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সম্প্রতি ৩০তম জন্মদিন পালন ও র্যাডিকাল অপটিমিজম নর্থ আমেরিকান ট্যুর শুরু করা এ ব্রিটিশ গায়িকা আসলে পাকিস্তান ক্রিকেট টিমের জার্সি পরেননি। ২৯ আগস্ট তোলা তার একটি আয়নার সামনে সেলফি থেকে শুরু হয় পুরো ঘটনাটি। সেখানে তিনি সাদা টি-শার্টে ছিলেন। কিন্তু ফটোশপ ও এআই প্রযুক্তির মাধ্যমে সেই পোশাকের জায়গায় পাকিস্তান দলের জার্সি বসিয়ে দেওয়া হয়। ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই- ‘ডুয়া লিপা কি সত্যিই পাকিস্তানের জার্সি পরে ছবি পোস্ট করেছিলেন?’- যদিও উত্তর স্পষ্টভাবে ‘না’। এআই, ডিপফেক…
এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের আগে আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই, ভারতের জয়। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি। এমনকি ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। আর এ কারণেই ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সালমান আলি আগা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন। সূত্র জানিয়েছে, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান আলি আগা অনুষ্ঠানে যোগ দিতেন। এদিকে ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়েছেন,…
ইসরাইল বারবার প্রমাণ করেছে, তাদের কোনো কাজের সঙ্গেই আন্তর্জাতিক আইন বা মানবতার ন্যূনতম শিষ্টাচারের সম্পর্ক নেই। আঞ্চলিক আধিপত্যই তাদের একমাত্র লক্ষ্য। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির পাশাপাশি দোহায় সাম্প্রতিক হামলা প্রমাণ করেছে- এই আগ্রাসন কেবল ফিলিস্তিন নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। কোনো অন্য রাষ্ট্র যদি এক সপ্তাহে ছয় দেশে হামলা চালাতো, তবে তাকে সঙ্গে সঙ্গে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা ইসরাইলকে সেই দায় থেকে রক্ষা করছে, যা লজ্জাজনক। সোমবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, গাজাকে গত দুই বছরে যেভাবে ইসরাইলি বাহিনী একটি গণহত্যার মাঠে পরিণত…
অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও অর্থ লেনদেনকে ঘিরে তদন্তের আওতায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও এমপি মিমি চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে। ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কায় তদন্ত চালানো হচ্ছে। ইতোমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। তদন্তকারীদের মতে, অ্যাপটির প্রচার ও এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উর্বশী ও মিমিকে…

