মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনি রাষ্ট্রকে এই সপ্তাহান্তে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। বুধবার (১৭ সেপ্টেম্বর) সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য আই পেপার। এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, যুক্তরাজ্য সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যদি না ইসরাইল গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নেয় এবং যুদ্ধবিরতির জন্য সম্মত হয়। বর্তমানে সস্ত্রীক যুক্তরাজ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লন্ডন ত্যাগ করার পর পর্যন্ত ঘোষণা বিলম্ব করার কারণ হলো, এতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, কারণ ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় স্থল…
Author: mh sohag
২০১৭ সালে চোখধাঁধানো আয়োজনে বিয়ে সারেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। যদিও ২০২১ সালে সেই সম্পর্ক তাদের ভেঙে যায়। প্রেম-বিয়ে-বিচ্ছেদ। বিগত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে তাদের ব্যক্তিগত জীবন। এরপরও প্রায়ই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। সামান্থার সঙ্গে বিয়েভাঙার পর অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে নিয়ে নতুন করে সংসার পেতেছেন নাগা চৈতন্য। এবার শোনা যাচ্ছে, নাগার সঙ্গে সম্পর্ক ভাঙতেই নাকি দক্ষিণী সিনেমায় খুব একটা কাজ পাচ্ছেন না অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মানচু মন্তব্য করে বলেন, তেলেগু ইন্ডাস্ট্রির এক তারকার সাবেক স্ত্রী…
আরব আমিরাত ক্রিকেট দলের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। পাকিস্তানকে হারিয়ে রেকর্ড গড়ে এশিয়া কাপে প্রথমবার সুপার ফোরে খেলার সুযোগ আমিরাতের। অতীতে তিন ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় আরব আমিরাত। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় লাভ করে পাকিস্তান। কিন্তু আজ পাকিস্তানকে ১৪৬ রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত। আজ পাকিস্তানকে হারালে জয়ের ইতিহাস গড়ার পাশাপাশি; এশিয়া কাপে প্রথমবারের মতো সুপার ফোরে খেলার মাইলফলক অর্জনের সুবর্ণ সুযোগ আমিরাতের। জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত। হারলে বিদায়। এমন সহজ সমীকরণের ম্যাচে এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ আরব আমিরাত। আইসিসির এই সহযোগী সদস্য দলের বিপক্ষে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে প্রকাশ্য বাকযুদ্ধ। ট্রাম্পের চলমান রাষ্ট্রীয় সফরের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি। ট্রাম্পের যুক্তরাজ্যে আগমন নিয়ে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত সাদিক খানের লেখা এক নিবন্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থি রাজনীতিকে সবচেয়ে বেশি উসকে দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পই। ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছাতেই তীব্র সমালোচনায় মুখর হলেন সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উগ্র-ডানপন্থি রাজনীতিকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি। তিনি বলেছেন, সম্ভবত বিশ্বব্যাপী এই রাজনীতির আগুনে সবচেয়ে বেশি ঘি ঢেলেছেন ট্রম্পই। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েনের সাম্প্রতিক সিদ্ধান্তের…
বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ তার স্বামী ভিকি জৈন প্রাণে বেঁচে গেছেন। তার হাতে ৪৫টি সেলাই পড়ে। তারপরেই বিচিত্র কাণ্ড ঘটালেন অভিনেত্রী। সদ্য বাড়ি ফিরেছেন অসুস্থ স্বামী। আর্ম স্লিংয়ে হাত ঝোলানো তার। বাড়ির দরজায় পা রাখতেই অভিনেত্রী স্ত্রী বিশেষ নিয়ম পালন করে ভিকির ওপর থেকে ‘খারাপ নজর’ কাটালেন! সেই সময় ভিকির সামনে ধরে মন্ত্র পড়ে নিয়ম পালন করলেন ‘পবিত্র রিশ্তা’খ্যাত অভিনেত্রী। অঙ্কিতা বলেন, আমার স্বামীর ওপরে খারাপ নজর পড়ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটল। কোনোমতে প্রাণে বেঁচে গেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এ বার্তা দেওয়ায় প্রশ্নও উঠেছে— অঙ্কিতা কি তাহলে ‘কালা জাদু’তে বিশ্বাসী? আচার-অনুষ্ঠান পালনের পর…
ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন জ্যাকব বেথেল। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টস করতে নেমে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি নিজের করে নিয়েছেন বেথেল। মাত্র ২১ বছর ৩২৯ দিন বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে বেথেলের অভিষেক হলো। এর মাধ্যমে এই তরুণ ক্রিকেটার ভেঙেছেন ১৩৬ বছরের পুরনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মন্টি বাউডেনের দখলে। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি। সে সময় বাউডেনের বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন। সেটাই ছিল জাতীয় দলের হয়ে সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। গত বছরই ইংল্যান্ডের হয়ে ৩ সংস্করণে বেথেলের অভিষেক হয়।…
যুক্তরাজ্যের সঙ্গে ট্রাম্পের নাড়ির সম্পর্ক। স্কটল্যান্ডের লুইস দ্বীপ তার নানাবাড়ি। ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলিওড ছিলেন স্কটিশ। ১৯৩০ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। কিন্তু জীবনভর তিনি লুইস দ্বীপের স্থানীয় উচ্চারণ (গ্যালিক ভাষা) ধরে রাখতেন এবং নিয়মিত সেখানে যেতেন। ব্যবসায়িক দিক থেকেও রয়েছে গভীর সম্পর্ক। তিনি অতীতে যুক্তরাজ্যকে ‘আমার এবং আমাদের দেশের জন্য খুব বিশেষ’ হিসাবে বর্ণনা করেছেন। স্কটল্যান্ডে দুটি গলফ কোর্সের মালিক তিনি। সেগুলো হলো- ট্রাম্প টার্নবেরি এবং ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ। এগুলো যুক্তরাজ্যের অ্যাবারডিনশায়ারে অবস্থিত। তবে এই কোর্স নিয়ে বিতর্কও রয়েছে। স্কটিশ ন্যাচারাল হেরিটেজের মতে, অ্যাবারডিনশায়ার কোর্সটি বিশেষভাবে সংরক্ষিত এলাকা আংশিকভাবে ধ্বংস করেছে। যদিও তিনি স্কটল্যান্ড সম্পর্কে উষ্ণ…
রিয়েলিটি শোতে অনেক সময় সেলিব্রেটিরা খোলামেলা কথা বলেন। তেমনই নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে মুখ খুললেন ধনশ্রী ভার্মা। বর্তমানে তিনি আশ্নির গ্রোভার সঞ্চালিত রাইজ অ্যান্ড ফল শোতে প্রতিযোগী হিসেবে আছেন। সেখানে জানালেন— এখন তার জীবনে সম্পর্ক বা বিয়ে কোনো অগ্রাধিকার পাচ্ছে না। শোতে নয়নদীপ রক্ষিত ও পবন সিংয়ের সঙ্গে আলাপচারিতায় ধনশ্রী বলেন, না, এখন আমি আমার জীবনে কাউকে চাই না। সম্পর্কে অনেক কিছু সহ্য করেছি। আমি এই ইন্ডাস্ট্রির নারী সালমান খান হয়ে থাকব। তিনি আরও জানান, একবার স্বপ্নে নিজেকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির হলুদ সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার প্রসঙ্গ উঠতেই মজা করে স্পষ্ট করেন,…
এশিয়া কাপের এবারের আসরে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। রিচি রিচার্ডসন প্রশংসা কুড়ালেও বিতর্কে পাইক্রফট। গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তানের অধিনায়ক আগা সালমানের সঙ্গে ইচ্ছে করেই হ্যান্ডশেক করা থেকে বিরত থাকেন। শুধু তাই নয়, খেলা শেষ হওয়ার পর দুই দল রীতি অনুসারে মাঠে সৌজন্য সাক্ষাতে হ্যান্ডশে করার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট দল মাঠে অপেক্ষা করলেও ভারতীয় ক্রিকেটাররা খেলা শেষে সোজা ড্রেসিংরুমে ফিরে গিয়ে দরজা নক করে দেয়। করমর্দন বিতর্কে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে গড়িমসি করছে। তার মতে, পশ্চিমাদের উচিত নিজেদের ভবিষ্যৎ স্বার্থ নয় বরং ইউক্রেনের বর্তমান চাহিদাকে অগ্রাধিকার দেওয়া। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। ইইউ ইতিমধ্যে ১৮ দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন মস্কোর সঙ্গে সম্পর্কের শীতলতা কাটাতে সতর্ক কৌশল নিচ্ছে। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধ চলতে থাকলে তিনি নতুন নিষেধাজ্ঞার পথে যেতে পারেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সব দেশকে নিজেদের ভবিষ্যতের কথা…

