একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশাসন মন দিয়েছেন। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। এ ছাড়া তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে। সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সেই ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি…
Author: mh sohag
এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক ডালপালা মেলেছে বেশ। পাকিস্তান তো রীতিমতো ম্যাচ বয়কটের হুমকিই দিয়ে বসেছিল! তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। দলটা আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে। বিতর্কের সূত্রপাত হয় রোববারের ভারত-পাকিস্তান ম্যাচে। নিয়ম অনুযায়ী ম্যাচের আগে ও পরে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান। কিন্তু এবার তা হয়নি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিভম দুবে নিজেদের সতীর্থদের অভিনন্দন জানালেও পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে যান। জবাবে পাকিস্তান দলও কেবল নিজেদের মধ্যে হাত মেলিয়ে মাঠ ছাড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও যাননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তান এমন পরিস্থিতির জন্য দায়ী করে ম্যাচ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবোরের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষরও করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে। ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,…
প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন। হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন আরও দুই পাকিস্তানি গায়ক। অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। হানিয়া আমিরকে সানসিল্ক নিয়ে এলেও এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে এই দুজনের সঙ্গে আরেক পাকিস্তানি গায়ক রহিমেরও আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তালহা আনজুম ও তালহা…
সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ফিরলেন চেনা রূপে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি। সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তবে এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন। তবে সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি। তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯…
গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। প্রতিবেদন বলছে, এ ছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্থানীয়দের বরাতে আলজাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আইডিএফ। গাজা সিটিতে ইসরাইলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে, আবারও ইসরাইইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের বৈশ্বিক স্ট্রিমিং পরিসর আরও বিস্তৃত করছে। এর অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি নতুন বাজারে এইচবিও ম্যাক্স চালু হবে। ইতোমধ্যেই জনপ্রিয় এই প্ল্যাটফর্মে রয়েছে ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’-সহ ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিনেমা—’সুপারম্যান’, ‘এ মাইনক্রাফট মুভি’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স’। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং অ্যান্ড গেমস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে যাত্রা শুরুর পর এইচবিও ম্যাক্স এখন বিশ্বজুড়ে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। বছরের শেষে এটি ১০০-রও বেশি বাজারে পাওয়া যাবে। ২০২৬ সালে…
এশিয়া কাপের ১৭তম আসর চলছে। আজ নবম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হংকংয়ের বিপক্ষে জয়ে মিশন শুরু করা বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ে শঙ্কিত। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে এই ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। এর আগে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্লাবে পৌঁছায়। সবচেয়ে…
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গতকাল (১৪ সেপ্টেম্বর, শনিবার) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে তাদের বিশেষ ‘Signature Event’। অনুষ্ঠানে দেশের দুই জনপ্রিয় তারকা—অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরও দৃঢ় এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করেছে তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে…
নতুন পৃষ্ঠপোষক বেছে নিতে চলতি মাসের শুরুতে দরপত্র আহবান করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ রুপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়। আর বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার ৬৭৫ ডলার দিয়ে আবেদনপত্র নিতে বলা হয়। দরপত্র বেছে নেওয়ার শেষ দিন ছিল আজ। সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পন্সর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে দর কষাকষিতে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি। বিসিসিআই জানিয়েছে তারা আড়াই বছরের জন্য নতুন স্পন্সর পেয়েছে। ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। তাদের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮…

