মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের জননিরাপত্তা দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেলার, একটি প্রাইভেটকার ও একটি ট্যাক্সির যাত্রীরা নিহত হন। ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’ তিনি আরও জানান, খবর পাওয়ার পর থেকেই জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন।
Author: mh sohag
শাসক দলের নেতাদের দুর্নীতি, শিক্ষকদের চাকরি বাতিল বা আরজি করের নির্যাতিতার হয়ে পথে নামাসহ বিভিন্ন প্রতিবাদেই সরব থেকেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় মুখ শ্রীলেখা মিত্র। এসব কারণে সমাজের বিশেষ একটা অংশের মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন। সম্প্রতি শ্রীলেখা মিত্রের বাড়ির আশেপাশে কিছু পোস্টার দেখা গেছে, যেখানে তাকে সামাজিকভাবে বয়কট করার ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা জানান, এসব পোস্টার সরানোর জন্য পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার এই অভিনেত্রীর পাশে দাঁড়ায় আদালত। নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, শ্রীলেখার বাড়ির সামনের সব বিতর্কিত বা অসম্মাজনক পোস্টার…
শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ চলে গেছে খাদের কিনারে। সুপার ফোরে যেতে হলে মেলাতে হবে কঠিন এক সমীকরণ। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য এখনই বাংলাদেশকে এখনই হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না। সুপার ফোরে যেতে হলে এখন লিটন দাসদের কী করা উচিত, তিনি জানিয়েছেন সেটাও। তবে তার আগে শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বাংলাদেশের সমালোচনা করতেও ভোলেননি তিনি। ‘বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু সেই দলটার কাছেই এবার হারল। এবার তো মনে হয়েছে ওরা লড়াইয়েই নেই একেবারে। এখন আফগানিস্তানের বিপক্ষে তাদের বড় এক ম্যাচ, সেখানে ওদের একেবারে ঘুরে দাঁড়াতেই হবে।’ সেই ঘুরে দাঁড়ানোর জন্য কী করতে হবে বাংলাদেশকে? সে প্রশ্নের জবাবও দিয়েছেন হার্শা।…
পূজার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে দুই দিনের জন্য শহরের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়তে চলেছে, কারণ ১৪ এবং ১৫ সেপ্টেম্বর রাজধানী শহরের বিভিন্ন রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে, রাজভবন থেকে রেড রোড, মা উড়ালপুল থেকে ফোর্ট উইলিয়াম—সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোয় এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। ফলে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা এতে বাধাগ্রস্ত হবে তা বলাই বাহুল্য। প্রশাসনের দাবি- নিরাপত্তার কারণে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী সেনার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে- রাজনৈতিক লাভক্ষতির খাতিরে শহরের নাগরিক জীবনে বারবার এমন চাপ কেন আসছে। পূজার আগের ক’দিন শহরে যেখানে দোকানপাটে ভিড়, কেনাকাটার চাপ,…
কিংবদন্তি নায়ক আলমগীরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তার মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি। সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে…
এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে আলোচিত ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান ও ভারত। তবে এই ম্যাচের আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার আবারও স্পষ্টভাষী মন্তব্য করলেন। তার দাবি, দুবাইয়ে ভারত-পাকিস্তান লড়াইয়ে ভারতই আধিপত্য দেখাবে এবং পাকিস্তানকে উড়িয়ে দেবে রীতিমতো। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘খুব পরিষ্কার ব্যাপার। ভারত তোমাদের উপর ছড়ি ঘোরাবে। তারা তোমাদের হাতুড়িপেটা করবে, এটা নিশ্চিত। এটুকুই সহজ কথা। যদি আমি আরও দূর পর্যন্ত ভাবি, তবে বলব, তারা আফগানিস্তানের সঙ্গে ফাইনাল খেলতে চাইবে, পাকিস্তানের সঙ্গে নয়।’ আখতার ভারতের ব্যাটিং শক্তিকে ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যা দেন। তার ভাষায়, ‘এটা আর আগের ভারত নয়, যে কয়েকটা উইকেট পড়লে ভেঙে পড়বে।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্প এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে চিঠি: আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত, যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে।’ তিনি লেখেন, মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতি ‘শতভাগের অনেক…
লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি পরলোকগমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার…
খেলোয়াড়ি জীবনে বিরাট কোহলির অর্জনের খাতাটা বেশ দীর্ঘ। এই অর্জনের পথে তিনি বহু ভক্ত বানিয়েছেন বিভিন্ন দেশে, বহু সমালোচককেও ভক্ত হয়ে যেতে বাধ্য করেছেন পারফর্ম্যান্স দিয়ে। তেমনই এক ভক্ত আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নেতা ও তালেবান শীর্ষ সদস্য আনাস হাক্কানি। তিনি সম্প্রতি নিজের ক্রিকেটপ্রেমী রূপের দর্শন দিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। গত মে মাসে ইংল্যান্ড সফরের ঠিক আগে কোহলি ও রোহিত টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। হাক্কানি এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে বলেন, ‘রোহিটের টেস্ট থেকে অবসর নেয়া ঠিক ছিল। তবে কোহলির অবসরের কারণ আমি বুঝতে পারিনি। পৃথিবীতে খুব কম…
নেপালে দুর্নীতিবিরোধী ভয়াবহ বিক্ষোভের মুখে সরকার পতনের পর প্রেসিডেন্টের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন – ইউএমএল এবং মাওবাদী সেন্টারসহ আটটি দল এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অসাংবিধানিক আচরণ করছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গত সপ্তাহে সংঘটিত গণবিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।…

