Author: mh sohag

ব্যক্তিগত নানা কারণে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন হিরো আলম। গত মাসে স্ত্রী রিয়া মনির সঙ্গে পারিবারিক কোলাহলের জের আত্মহত্যার ঘোষণা দেন আলম। তবে সন্তানদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দুইজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে হার্ট অ্যাটাক করেন আলম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে আবারও নেটিজেনদের মনোযোগ কাড়লেন আলম। নিজের নিঃসঙ্গতা, অবহেলা এবং কষ্টের কথা জানিয়ে ওই পোস্টে তিনি লেখেন, এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা। সবার অবহেলার পাত্র। মানুষ মনে করে হিরো আলম অনেক সুখে আছে, অনেক টাকা। আসলে আমি অনেক সুখে নেই, আমার টাকাও নেই। এরপর তিনি যোগ করেন, একদিন হঠাৎ করে শুনবেন অবহেলার…

Read More

গতকাল হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শ্রীলংকা আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক কয়েক ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাবেক তারকা ওয়াসিম জাফর ও মুরালি কার্তিক। এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৫ রান করে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন লিটন। হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন। লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ওয়াসিম জাফর বলেন, ‘লিটন দাস শুরুতে ধীরে খেলছিল। বোলারদের এরপর সেই পিটিয়েছে। স্মার্ট ব্যাটিং করেছে।’ ভারতের সাবেক ক্রিকেটার আরও বলেন,…

Read More

নেপালে অন্তবর্তীকালীন প্রশাসন গঠনের আলোচনা চলছে এবং এতে নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেলের কার্যালয়। শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম এ তথ্য জানিয়েছেন। তিনি আনাদোলুকে টেলিফোনে বলেন, সংশ্লিষ্ট কার্যালয় বিষয়টি দেখছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পাওডেল সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবাদকারীদের দাবি পূরণের জন্য প্রচেষ্টা চলছে। গত সোমবার থেকে চলা সহিংস আন্দোলনে অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, ২১ জন প্রতিবাদকারী, ১৮ জন সাধারণ মানুষ ও ৯ জন বন্দি। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ…

Read More

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নেটফ্লিক্স নতুন সিজন চলতি বছরের জুন মাস থেকে শুরু হয়েছে। এরপর থেকেই একের পর এক ফাঁড়া যাচ্ছে তার ওপর দিয়ে। সম্প্রতি একদল দুষ্কৃতকারী কানাডায় তার ক্যাফেতে গুলি চালিয়ে ভাঙচুর করেছে। সেই দেশ থেকে কপিলকে ব্যবসা গোটানোর হুমকি দেওয়া হয়েছে। এবার আবার বিপদের মুখে এ কৌতুকশিল্পী। মুম্বাইয়েও শান্তি নেই তার। মুম্বাই নবনির্মাণ সেনার রোষানলের মুখে এ তারকা। ওই সংগঠনের দাবি, কপিল তার শোয়ে মুম্বাইকে একাধিকবার ‘বম্বে’ অথবা ‘বোম্বাই’ বলে অভিহিত করেছেন। তাতেই ক্ষুব্ধ তারা। আবার যদি কপিল মুম্বাইয়ের নাম বিকৃত করেন, তাহলে তার শো বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা। নবনির্মাণ সেনার…

Read More

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই হংকংয়ের মতো সহজ প্রতিপক্ষ পেয়ে জয় দিয়ে মিশন শুরু করে। তবে হংকংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা। আফগানিস্তান ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে, হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের দাপুটে জয় পায়। অন্যদিকে গতকাল বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ১৪৪ রানের টার্গেট তাড়ায় জয় পেলেও প্রভাব বিস্তার করতে পারেনি। এ করণেই বাংলাদেশের চেয়ে আফগানদের এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। আফগানিস্তানকে ফেভারিট মানার পেছনে দলটির ম্যাচ উইনার বেশি থাকাকেই কারণ বলছেন শেহজাদ। রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ কিংবা…

Read More

কাতারে সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূত যোসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরাইলি আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এটি তার নতুন প্রমাণ বলে মনে করা হচ্ছে। সম্পর্কের টানাপোড়েন মঙ্গলবার দোহার হামলার আগেই আবুধাবি ও তেল আবিবের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছিল। পশ্চিম তীর দখল করে নেওয়ার সম্ভাব্য ইসরাইলি পদক্ষেপ নিয়ে আমিরাত আগেই সতর্ক করেছিল যে এটি হবে তাদের কাছে ‘লাল রেখা’। হামাস নেতাদের হত্যাচেষ্টা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে। আমিরাতও এতে যুক্ত হয়। বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে সতর্ক করে বলেন, ‘হামাস…

Read More

সম্প্রতি পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সেখানকার কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও তলিয়ে গেছে। মিলছে না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা। পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখ খানও। তার সংগঠন মীর ফাউন্ডেশন রাজ্যটির অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে। তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে। মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ওষুধ, স্যানিটেশন সরঞ্জাম, খাদ্যসামগ্রী, মশারি, ত্রিপল, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজ শুরু করে দিয়েছে। শাহরুখ খানের মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড আক্রমণের শিকার নারীদের সমাজের মূলধারার সঙ্গে…

Read More

হংকংকে হারিয়ে গতকাল এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে দুই দলের লড়াইটা বেশ জমছে। এশিয়া কাপে একই গ্রুপে থাকায় বাংলাদেশ-শ্রীলংকার মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছেন দর্শকরা। ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর মনে করেন, শ্রীলংকাকে হারাতে পারলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা (সূচি) বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলংকার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’ কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও…

Read More

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ইসরাইল নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছে। বৃহস্পতিবারের বৈঠকে আসিম ইফতিখার বলেন, একজন দখলদার, আক্রমণকারী এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ইসরাইল এই পরিষদকে অপব্যবহার করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও হাস্যকর। তিনি আরও বলেন, ইসরাইল এমন এক দখলদার, যে কারও কথা শোনে না—এমনকি নিজের বন্ধুদেরও না। আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর পরামর্শও সে অগ্রাহ্য করে বরং তাদের হুমকি দেয়, জাতিসংঘকেও হুমকি দেয়। পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করেন, ইসরাইল বারবার আন্তর্জাতিক আইন ভেঙে পার পেয়ে যাচ্ছে কারণ…

Read More

সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গিয়েছিলেন। এবার সেই একই দাবি জানালেন অভিনেতা অভিষেক বচ্চনও। যে কোনো ওয়েবসাইট বা যে কোনো মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, সেই আর্জি জানাতে আদালতে হাজির হন তিনি। দিল্লির হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এ বিষয়ে আবেদন করেন অভিষেক বচ্চন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুনানি। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করে বলেছেন, অভিষেকের ছবি, ভিডিও— এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে। বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ…

Read More