Author: mh sohag

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন শচীন টেন্ডুলকার! বোর্ডের নির্বাচনি দামামা বাজতেই এমন জল্পনা ছড়িয়েছিল ক্রিকেটমহলে। গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শচীন। সাফ জানিয়ে দিলেন, বোর্ড সভাপতি হওয়া নিয়ে তিনি কিছুই জানেন না। পুরোটাই মিথ্যা গুঞ্জন। এ মাসের শেষ দিকে হতে যাচ্ছে ভারতীয় বোর্ডের নির্বাচন। বর্তমান সভাপতি রজার বিনির আগে বোর্ড প্রধান ছিলেন সৌরভ গাঙ্গুলী। যিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। এদিকে বিনির উত্তরসূরি হিসাবে চর্চায় উঠে আসে শচীনের নাম। গুঞ্জন ছড়ায়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য। মাসখানেক আগে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এ নিয়ে শচীনের…

Read More

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্টে মানবপাচার, অপহরণ ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ চীনা নাগরিক প্রত্যেককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) জোহানেসবার্গের দক্ষিণ বিভাগীয় আদালত এ রায় ঘোষণা করে। মামলার বিবরণে জানা যায়, জোহানেসবার্গের দক্ষিণে অবস্থিত শিল্প এলাকা ভিলেজ ডিপের একটি সুতির কাপড়ের কারখানায় ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৯১ জন শ্রমিককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় পাচার করে নিয়ে আসে। সেই অবৈধ মালাউইয়ান নাগরিকদেরকে পাচারের দায়ে ৭জনকে ২৫ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত করা হয়। আসামিরা হলেন- শু-উয়েই সাও (৪২), বিয়াও মা (৫০), হুই চেন (৫০), কুইন লি (৫৬), ঝো জিয়াকুইং (৪৬), জুনিং…

Read More

অভিনেতা সালমান খানের ‘বিগ বস ১৯’–এর ঘরে অন্যতম আলোচিত সদস্য অভিনেত্রী কণিকা সদানন্দ। তার এন্ট্রি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ সেই সময় সঞ্চালক নিজেই জানিয়ে দেন— তিনি অনেক বছর ধরে কণিকাকে চেনেন। শুধু অভিনেত্রীই নন কণিকা সদানন্দ। তিনি একজন সমাজকর্মী ও প্রশিক্ষিত আইনজীবী। ‘ক্রান্তিবীর’ ও ‘দিলওয়ালে’র মতো সিনেমায় তার অভিনয় নব্বইয়ের দশকে পরিচিত মুখ করে তোলে। কিন্তু তার আসল লড়াই শুরু হয় পর্দার বাইরে— নারী অধিকার, আইনি সচেতনতা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। আর সেটি আরও একবার জানা যায়, বিগ বসে কণিকা সদানন্দ আর সংগীতশিল্পী কুমার শানুকে ঘিরে আলোচনায়। তবে কণিকার এই অতীত প্রেম নিয়ে এবার কথা বললেন তার ছেলে…

Read More

বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তিনি। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেন এই পেসার। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে। নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার। আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ…

Read More

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ঘিরে নতুন তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি পার্লামেন্টে জানান, সম্প্রতি প্রকাশিত ইমেইলগুলোতে দেখা গেছে ২০০০ সালের দিকে ম্যান্ডেলসন এপস্টেইনকে সমর্থন জানিয়েছিলেন, এমনকি ২০০৮ সালে তার প্রথম দণ্ডকে “ভুল” আখ্যা দিয়ে চ্যালেঞ্জ করার পরামর্শও দিয়েছিলেন। এসব তথ্য তার সম্পর্কের গভীরতা সম্পর্কে পূর্বের ধারণাকে ‘মূলগতভাবে বদলে দেয়।’ ম্যান্ডেলসন চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। তিনি এর আগে দুঃখ প্রকাশ করে বলেছেন, এপস্টেইনের অপরাধমূলক…

Read More

গত শুক্রবার ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিংয়ের একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার সময় লাইট ও জেনারেটরবাহী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন লাইটম্যান সহকারী রবিন। এরই মধ্যে গত সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রবিনের একটি হাত কেটে ফেলা হয়েছে। একটি পা-ও ঝুঁকিতে রয়েছে। রবিনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। এই লাইটম্যান সহকারীর বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় পাশে থাকার অনুরোধ জানিয়েছে শোবিজের তারকা থেকে বিভিন্ন সংগঠন। রবিনের সাহায্যে মানবিক আবেদন জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বুধবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ফিল্ম…

Read More

নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার। আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন। বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,…

Read More

নেপালের ঝাপা জেলায় জেন-জি আন্দোলনের সময় বিভিন্ন কারাগার ও পুলিশ পোস্ট থেকে পালিয়ে গেছেন ৯২ বন্দি। এখনো তারা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ কার্যালয় ঝাপার তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, পলাতকদের মধ্যে আনারমানি এলাকা পুলিশ কার্যালয় থেকে ৩৬ জন, দামাক এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫১ জন এবং ঝিলমিল এলাকা পুলিশ কার্যালয় থেকে ৫ জন পালিয়েছেন। জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র খগেন্দ্র বাহাদুর খড়কা জানান, তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। উল্লেখ্য, ওইদিন বিক্ষোভকারীরা জেলার দামাক, ঝিলমিল ও কাকাডভিট্টার পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। তবে এর আগেই…

Read More

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানভাবে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যক ভক্ত-অনুরাগী। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে এই অভিনেত্রীর। ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকি বলিউডেও সিনেমা করেছেন এ নন্দিত অভিনেত্রী। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার কাজ। এককথায় দুই বাংলায় আসা-যাওয়ার মাঝেই থাকেন জয়া আহসান। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান তিনি। আর তাই অভিনেত্রী অকপটে বলে দিলেন— ‘সেকেন্ড হোম কলকাতা’। সম্প্রতি কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া…

Read More

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা। দেশে ফেরার অপেক্ষায় সবাই। শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরবে। বাফুফে অনেক চেষ্টা করে অবশেষে দলকে ফিরিয়ে আনছে। এর আগে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ বলেন, ‘আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।’ এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন। বাংলাদেশ দলের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে মিডিয়া…

Read More