সংগীতশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।…
Author: mh sohag
খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এখানে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে অনেক দিন কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই সেখানকার মাঠ হাতের উল্টোপিঠের মতো চেনা তার। সে কারণেই হয়তো, তিনি জানেন সেখানে কেমন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে। আজ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু। প্রতিপক্ষ হংকং। তার আগে বুলবুল সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে কোন কোন বিষয়গুলো। তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বুলবুল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কোচিং কোর্স ‘রান স্কোরিং ওয়ার্কশপ’-এর উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন…
আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মণিপুরবাসী। চোখের পানি শুকায়নি ভুক্তভোগীদের। এরইমধ্যে আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার সম্মানে প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী। কিন্তু ভুক্তভোগী মানুষরা বলছে, নাচ-গান নয়, দরকার সুবিচার আর সমস্যার স্থায়ী সমাধান। প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে কুকি ও জো সম্প্রদায়ের সংগঠনগুলো। গাংতে ছাত্র সংগঠন জানিয়েছে, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, তবে ক্ষতের ভেতরে আনন্দ সম্ভব নয়। চোখে জল নিয়ে আমরা নাচতে পারব না।’ ইম্ফল হামের বাস্তুচ্যুতদের কমিটিও বলেছে, ‘আমাদের শোক শেষ হয়নি। এখনো আগুন জ্বলছে। আনন্দ অনুষ্ঠান আমাদের ব্যথার প্রতি অবজ্ঞা।‘ কুকি…
সহিংসতায় ভেঙে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি। সেনারা গতকাল থেকে রাজধানীর রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। কয়েকদিনের সহিংসতা ও বিশৃঙ্খলার পর দেশজুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে। মঙ্গলবার কয়েক হাজার তরুণ বিক্ষোভে যোগ দেয়। ‘জেন জি’ নেতৃত্বাধীন এই বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর করে এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী পৃত্বি সুব্বা গুরুঙের বাড়ি পুড়িয়ে দেয়, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পোড়েলের বাসভবনে ইটপাটকেল ছোড়ে। এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পোড়েল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায়। এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাথি মেরে আঘাত করছে।…
সুইজারল্যান্ডে ভ্রমণের সময় এক রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটারের সঙ্গে পরিচয় হয়েছিল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের। বন্ধুত্ব থেকে প্রেম, আর ২০১৭ সালে বিয়ে—সবকিছুই যেন ছিল রূপকথার মতো। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ভাঙনের মুখে তাদের নয় বছরের সংসার। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তারা। এমন সময়ে মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে জল্পনা বাড়িয়েছে। একটি প্রতীকী ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘কারণ’। অনেকের ধারণা, এভাবেই হয়তো তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পেছনের কষ্টগাথা ইঙ্গিত করেছেন। ভিডিওতে শ্বাসরোধের দৃশ্যও উঠে এসেছে, যা দেখে অনেকে মনে করছেন, সম্পর্ক ভাঙার নেপথ্যে শারীরিক বা মানসিক নির্যাতনের বিষয় থাকতে পারে। নিজের নতুন মিউজিক ভিডিও ‘এক…
রোববার বাংলাদেশ সময় মধ্যরাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের ফাইনালে নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ। এই জয়ে ইউএস ওপেনে টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজমানি জিতেছেন বেলারুশ ও স্পেনের দুই তারকা। তারা পেয়েছেন ৫০ লাখ মার্কিন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। তবে সাবালেঙ্কা ও আলকারাজরা পুরো টাকা নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। প্রাইজমানির প্রায় এক-তৃতীয়াংশই কর হিসেবে যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা দিতে হয়েছে তাদের। চ্যাম্পিয়নদের প্রত্যেকে কর দিয়েছেন ১৮.৫ লাখ ডলার বা প্রায় ২৩ কোটি টাকা। মার্কিন কর আইনে ৬ লাখ ডলারের বেশি আয় হলে তার ওপর ৩৭ শতাংশ হারে কর দিতে…
উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করেছে হাইকোর্ট। জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি। দেরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসাব-নিকাশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬ কোটি ৪০ লাখ খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬…
স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ ও বিদেশের খ্যাতিসম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চে গাইছেন এই কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো ঘিরেই তার সব ব্যস্ততা। সম্প্রতি ওমেনস ফ্যাশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে একসঙ্গে পারফর্ম করেন মেহা। নাচ-গানে দর্শক মাতিয়ে রাখেন তিনি। তার গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অমিত হাসান। মেহজাবীন মেহা বলেন, ‘প্রথমবারের মতো অমিত হাসান ভাইয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বেশ ভালো লাগছে। ওমেনস ফ্যাশন আমার নিজের প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে গানের পাশাপাশি ব্যবসা করি। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যেতে পারি।’…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আবার আইনি জটিলতায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিনেতাকে সতর্কও করা হয়েছে। হায়দরাবাদে জুবিলি হিলসে আল্লুর একটি বহুতল ভবন ঘিরে সমস্যার সূত্রপাত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের (জিএইচএমসি) দাবি, এই বহুতল ভবন নাকি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। সেই মর্মে তারা একটি নোটিশ পাঠিয়েছে অভিনেতার কাছে। জুবিলি হিলসে ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এ বহুতল ভবনে সপরিবারে অভিনেতা থাকেন। এ বাড়ি বেআইনি বলে দাবি করে আল্লু ও তার পরিবারকে একটি শোকজ নোটিশ দিয়েছে জিএইচএমসি। এই ভবন পরিদর্শনের পরেই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ জমিতে নাকি…
তাইজুল ইসলাম গত রাতে ইতিহাসই গড়েছেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০তে দল পেয়েছেন। তিনি আসছে মৌসুমে খেলতে চলেছেন ডারবানস সুপার জায়ান্টসে। টুর্নামেন্টটির চতুর্থ আসরের নিলাম হয়েছে গত রাতে। জোহানেসবার্গে অনুষ্ঠিত এই নিলামে তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড বা প্রায় ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে ডারবানস। এই নিলাম থেকে তাইজুলের দল পাওয়াটা গুরুত্ববহ আরও একটা কারণে। এই নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সেখানে তাইজুল ছাড়াও ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ,…

