ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। দল জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। বাছাইপর্বে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের আরো একটি ম্যাচ বাকি আছে। আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের মাঠে সেই ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে মেসি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমি লিও’র সঙ্গে কথা বলেছি। সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলেছে–আমি ইনজুরি থেকে ফিরেছি। পুরো ফিট হয়ে ওঠার জন্য ভ্রমণ এবং পরবর্তী ম্যাচ এড়াতে চাই। আমরা এমএলএসে খেলছি, সেটাই লক্ষ্য এখন। আশা…
Author: mh sohag
খোদ হাসপাতালের ভেতরেই নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে দুই কন্যাশিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল…
৯০–এর দশকে বলিউডে ঝড় তোলা জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো অনবদ্য দৃশ্য আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। রোম্যান্স, অ্যাকশন আর মিউজিক মিলিয়ে তাদের অনস্ক্রিন রসায়ন এক সময় ভক্তদের ভাবনায় রূপ নেয় বাস্তব প্রেমে। ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’— এসব হিট ছবির বাইরে বাস্তব জীবনেও ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। এমনকি পরিবার-পরিজন উপস্থিত থেকে গোপন বাগদানও সম্পন্ন হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। ১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাতকারে অক্ষয় নিজেই বলেন, ‘এটা শুধু একটা বাগদান ছিল, পরে ভেঙে যায়। তবে আমরা কখনও…
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর আবার মাঠে ফিরছেন। তবে এ বার তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলবেন না। তিনি নামছেন তার মায়ের দেশ সামোয়ার হয়ে। ওমানের মাটিতে হতে যাওয়া এশিয়া–ইস্ট এশিয়া–প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে তাকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে সামোয়া। দলটির নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত। ৪১ বছর বয়সী টেলর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা এখন আনুষ্ঠানিক। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল জার্সি পরে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার ভালোবাসার খেলায় ফেরাই নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল গৌরব।’ তিনি আরও লিখেছেন, ‘আমি দলে যোগ দিতে, মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা ভাগ…
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দিল্লি সফর। বৃহস্পতিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া ও গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্তি, ইনার লাইন পারমিট বা আইএলপি কার্যকর করা এবং প্রয়াত পিএ সাংমার নামে দিল্লিতে একটি সড়কের নামকরণ। তবে শুধু দাবির পরিসরে সীমাবদ্ধ না থেকে এ বৈঠককে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপির উত্তর-পূর্বাঞ্চল নিয়ে কৌশলগত সতর্কতার অংশ হিসেবেও দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী সাংমা স্পষ্ট করেছেন যে, যৌথ আসাম-মেঘালয় ক্যাডার রাজ্যের জন্য কার্যকর নয়। আলাদা ক্যাডার থাকলে রাজ্যের জন্য নির্দিষ্ট আমলা…
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। এবার তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কন্যার বাবা হওয়ার খবরটি দিয়েছেন মিরাজ। লিখেছেন, আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি। এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি ও মিরাজের ঘরে আসে পুত্র সন্তান। প্রায় পাঁচ বছর পর এবার মিরাজ হলেন কন্যার বাবা। আসন্ন এশিয়া কাপ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। স্ত্রীর পাশে…
পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুতে দেশটি যখন বিপর্যস্ত, তখন পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন।’ তিনি সতর্ক করেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে ‘একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে’। রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার অগভীর ভূমিকম্পে কাদামাটির ঘর ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু পরিবার চাপা পড়ে। তালেবান সরকারের তথ্যমতে, এখন পর্যন্ত…
তারকাদের বিচ্ছ্বেদ নতুন কিছু নয়। সংসার ভাঙাদের তালিকাটাও বেশ লম্বা। সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মোনালি ঠাকুর। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খরব, মোনালি তার স্বামী মাইক রিচটার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন। করোনা মহামারীরর সময়ে জনপ্রিয় এই গায়িকা জানিয়েছিলেন, ৩ বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন। ২০২০ সালে মোনালি জানান, ঘুরতে গিয়ে তাদের পরিচয়। সেখান থেকেই পরিণয়। এরপর বিয়ে। রিচটার সুইজারল্যান্ডের একটি রেস্তোরাঁর মালিক। তাদের সম্পর্ক শুরুতে সব ঠিকঠাক থাকলেও এখন সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে। ভারতীয় মিডিয়ার খবর, লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর মধ্যে দুরত্ব চলে এসেছে। যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী…
নেদারল্যান্ডস সিরিজ শেষ। এই সিরিজটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি ভালো কেটেছে লিটন দাসের। তার ব্যাট হাতে পারফর্ম্যান্সই বাংলাদেশকে দিয়েছে জয়ের টনিক। তাই সিরিজ জেতার পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটা গেল তার হাতে। তবে লিটন দাস এই সিরিজে যেমন খেলেছেন, তাতে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তিনি ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। এরপর তিনি ছুঁয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের আরও এক রেকর্ডও। অথচ আগের সিরিজেই ব্যাট হাসছিল না তার। এশিয়া কাপের আগে যা শঙ্কাও সৃষ্টি করেছিল। তবে তা এখন অতীত। তিন ম্যাচে ১৪৫ রান নিয়ে তিনি বনে গেছেন সিরিজ সেরা। এই সিরিজ শুরুর আগে লিটন দাসের ফিফটি ছিল ১২টি। তবে…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি আলোচনা করতে পারেন। বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন এ প্রস্তাব দেন। তবে ইউক্রেন জানিয়েছে, কমপক্ষে সাতটি দেশ ইতোমধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও তুরস্কও রয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এক্স–এ (সাবেক টুইটার) লিখেছেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। তাই রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানো জরুরি। এর আগে পুতিন জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি। তবে বৈঠকটি…

