Author: mh sohag

টলিউডে এক সময়ের চর্চিত প্রেমের সমীকরণ এখন পরিণত হয়েছে নতুন বন্ধুত্বের গল্পে। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী আর বর্তমান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি একসঙ্গে রিল বানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। বলিউডের দীপিকার তুলনা টেনে শুভশ্রীর মিমিকে আদরে ভরিয়ে দেওয়া মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাদের জুটিকে ‘মিশু’ হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে তুলছেন। জানা গেছে, আগের দিন সন্ধ্যায় দুই নায়িকা নিজেদের মধ্যে আলোচনা করে পরিকল্পনা করেছিলেন এই রিলের, পাশাপাশি তারা এখন একটি বিজ্ঞাপনের শুটিংয়েও একসঙ্গে কাজ করছেন। সেই সেট থেকেই বেরিয়েছে বহুল আলোচিত ছবি ও ভিডিও। রাজ আর মিমির অতীতের সম্পর্ক নিয়ে একসময় বহু জলঘোলা হলেও ২০১৮ সালে রাজ-শুভশ্রীর বিয়ের পর…

Read More

সাকিব আল হাসান এক বছর হলো দেশের বাইরেই অবস্থান করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে জনরোষে পড়ার শঙ্কায় দেশে ফেরেননি তিনি। এরপর তার নামে একাধিক মামলাও করা হয়েছে। যার ফলে দেশে আর ফেরা হয়নি তার। দেশে না ফেরার ফলে জাতীয় দলের ক্যারিয়ারটাও থমকে গেছে তার। যদিও সরকার পতনের পর দুটো সিরিজে খেলেছেন তিনি। তবে এরপর আর তাকে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তার। এদিকে তামিম ইকবাল এখন বিসিবির নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন চলে আসছে, তামিম বোর্ডে এলে সাকিব দেশে ফিরে মাঠে নামতে পারবেন কি না, জাতীয় দলে ফিরতে পারবেন কি না। জাতীয় দলে সাকিবের ফিরে আসতে…

Read More

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ২১ হাজার শিশু পঙ্গু হয়েছে।  জাতিসংঘের ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’ বিষয়ক কমিটি বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।  খবর ডেইলি সাবাহর। কমিটি বলছে, যুদ্ধের প্রায় দুই বছরে প্রায় ৪০ হাজার ৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু। কমিটিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোয্য ছিল, যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি। জাতিসংঘের কমিটিটি আরও বলেছে,  ‘অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে—যেমন: চলাচলের সহায়তা ছাড়াই বালু…

Read More

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ অভিনেতা আশিস কাপুর। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেফতার করা হয় তাকে। সূত্রের খবর, গত ১১ আগস্ট একটি হাউজ পার্টিতে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার নারী আশিসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আশিসকে গ্রেফতার করা হয়েছে। আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও, গ্রেফতার করতে কেন এত দেরি হলো সেটার ব্যাখা দিয়েছেন পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া। তিনি জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের পর থেকে আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান…

Read More

ইউএস ওপেনের ব্লকবাস্টার সেমিফাইনালে দেখা হচ্ছে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ ও রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে থাকা নোভাক জোকোভিচের। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই টেলর ফ্রিটজকে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ওপেন যুগে সবচেয়ে বয়সি খেলোয়াড় (৩৮ বছর ৯৪ দিন) হিসাবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে ওঠার কীর্তি গড়েন সার্বিয়ান টেনিস সম্রাট। তবে দিনশেষে খেলোয়াড় জোকোভিচের চেয়েও বাবা জোকোভিচের পারফরম্যান্সে বেশি মুগ্ধ দর্শকরা। জয়ের পর মেয়ে তারার অষ্টম জন্মদিন উদযাপন করতে কোর্টেই নাচেন সার্বিয়ান কিংবদন্তি ‘জোকার’! ম্যাচের জন্য জন্মদিনে পাশে থাকতে না পারায় মেয়ে তার ওপর রাগ করেছে। সেই রাগ ভাঙাতেই মেয়ের কাছে শেখা ‘সোডা পপ ড্যান্সে’ টেনিস কোর্ট মাতালেন…

Read More

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি সিগন্যাল এলাকায় একটি ট্রাকের চাপায় রাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারী আব্দুল কাইয়ুম জানান, সকালে বিজয় সরণি সিগন্যাল এলাকায় রাকিব বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। নিহতের বোন মারিয়া জানান, রাকিব তিব্বত কোম্পানিতে চাকরি…

Read More

ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় রাজ্যজুড়ে এক ভয়ংকর দুর্যোগ দেখা দিয়েছে, যা গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা বলে মনে করা হচ্ছে। ১৯৮৮ সালের পর থেকে এত বড় ক্ষয়ক্ষতির নজির পাওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের ২৩টি জেলা পানিতে তলিয়ে গেছে, প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং দেড় হাজারেরও বেশি গ্রাম পানির নিচে চলে গেছে। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। কোথাও কোথাও ৮ থেকে ১০ ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। গুরুদাসপুর, পাঠানকোট,…

Read More

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতের কর্মজীবন শুরু করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তানজিন তিশা। সম্প্রতি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা ২য় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়।’ তিশা বলেন, কারণ আমি বলব— প্রতিটা আটির্স্ট সন্তানের পেছনে বাবা-মায়ের দায়িত্ব যেমন, বাবা-মায়ের ভারটাও অনেক। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি— শুধু আমার মায়ের জন্য। তিনি বলেন, সেই জায়গা থেকে মাকে যখন সম্মাননা দেওয়া হয়েছে, এর চেয়ে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী অক্টোবরে। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। তামিমকে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। আজ (বুধবার) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি বলেন, আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল আসলে তামিম ইকবালকে প্রার্থী হবে। আমার ওপর চাপ ছিল হওয়ার জন্য, কিন্তু আমি বলে দিয়েছি প্রার্থী হবো না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অপরাধে দুলাল মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, দুলাল মিয়া রিকশা চালানোর সময় ওই শিশুর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করে। এর আগে একই অপরাধে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল…

Read More