Author: mh sohag

‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। তবে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে এই সিনেমা। গতকাল সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। নির্মাতা মাকসুদ হোসেন গণমাধ্যমকে জানান, সাবা দেশের হলে মুক্তির জন্য প্রস্তুত। শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। জানা গেছে, সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। সাবা সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা। যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার…

Read More

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনেই একে অপরকে ছাড়িয়ে নতুন নতুন মাইলফলক গড়েছেন। এবার আবারও এগিয়ে গেলেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে গোলের তালিকায় মেসিকে পেছনে ফেললেন তিনি। আর্মেনিয়ার বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। তার দুই গোলে ভর কয়ে পর্তুগাল সহজেই ৫-০ ব্যবধানে জিতে যায়। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্বে তার ব্যক্তিগত গোলের সংখ্যা দাঁড়ায় ৩৮-এ। মেসির গোলসংখ্যা থেমে গেছে ৩৬-এ, তিনি তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচটা খেলে ফেলেছেন, তাই এই সংখ্যা আর বাড়ার কোনো সম্ভাবনাই নেই। রোনালদোর সামনে এখন আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। গুয়াতেমালার কার্লোস রুইজের দখলে আছে…

Read More

যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।  এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  খবর আলজাজিরার। স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া ‘‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেফতার করা হয়।’ যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের…

Read More

আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এবার দেখা গেল বিএনপির মঞ্চে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মাঠে। অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো…

Read More

আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে আবেগে ভাসতে দেখা গেছে তাকে। ওয়ার্মআপের সময় তার চোখের কোণে উঁকি দিচ্ছিল জল। পরে অবশ্য ম্যাচে শুধুই হেসেছেন মেসি। জোড়া গোল করেছেন, গড়েছেন বিশ্ব রেকর্ড। এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্ব রেকর্ডে নাম উঠে যায় আর্জেন্টিনা অধিনায়কের। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল এতদিন এককভাবে ইকুয়েডরের ইভান হুর্তাদোর দখলে ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, তিনি ৭১টি বাছাইয়ের ম্যাচ খেলেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে তাকে ছাড়িয়ে ৭২তম ম্যাচ খেললেন মেসি। এর মধ্যে ৪৫ বার তিনি ঘরের মাঠে নেমেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ৭২…

Read More

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের অবস্থানকাল সংক্রান্ত বিষয়ে নতুন ব্যবস্থা ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। জরিমানার নতুন কাঠামো: ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে…

Read More

বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তার মৃত্যুর আগে হবু বউমা অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে যে কথা বলেছিলেন, তা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। আলিয়া ভাটের জন্মদিনে তাকে স্মরণ করে সেই পুরোনো স্মৃতি সামনে এনেছেন অনেকেই। এর আগে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে অভিনিতা ঋষি কাপুর ভারতীয় সিনেমার বর্তমান অবস্থা এবং তরুণ প্রজন্মের অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল— কোন অভিনেতা-অভিনেত্রী তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। কোনো দ্বিধা ছাড়াই ঋষি কাপুর তখন আলিয়া ভাটের নাম বলেছিলেন। ঋষি কাপুর বলেন, আলিয়া ভাটের মতো একজন অভিনেত্রীর প্রশংসা করতেই হয়, যিনি হাইওয়ে এবং রাজির মতো…

Read More

লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরেছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজের দল ইন্টার মিয়ামি। সে ম্যাচের পর মেজাজ হারিয়ে এক কর্মীর দিকে থুতু দেওয়ার মতো কাণ্ড করে বসেছিলেন তিনি। সে ঘটনায় এবার ক্ষমা চেয়েছেন সুয়ারেজ। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। ৩৮ বছর বয়সী উরুগুইয়ান তারকা লিখেছেন, ‘এটা ছিল অনেক দুশ্চিন্তা আর হতাশার মুহূর্ত। ম্যাচের পর কিছু ঘটনা ঘটে যা ঘটানো উচিত ছিল না। কিন্তু এজন্য আমার প্রতিক্রিয়াকে বৈধতা দেওয়া যায় না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে অনুতপ্ত।’ লুমেন ফিল্ডে ফাইনালে সাউন্ডার্স ৩-০ গোলে হারায় লিওনেল মেসির দলকে। শেষ বাঁশির পর সুয়ারেজ সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেড ভার্গাসকে হেডলকে…

Read More

কর সংক্রান্ত এক বিতর্কের জেরে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার শুক্রবার পদত্যাগ করেছেন। তার সাম্প্রতিক বাড়ি কেনার ঘটনায় হওয়া স্বাধীন তদন্তে তিনি মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছেন বলে প্রমাণিত হয়। ৮ লাখ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্ট কেনায় কর বাকি রেইনার চলতি গ্রীষ্মে হোভ শহরে প্রায় ৮ লাখ পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। কিন্তু তদন্তে উঠে আসে, তিনি সঠিক স্ট্যাম্প ডিউটি কর পরিশোধ করেননি। কর ঘাটতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৪০ হাজার পাউন্ড। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে রেইনার নিজেই স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে তদন্তের জন্য নিজেকে উপস্থাপন করেন। তদন্তে দেখা যায়, তিনি সৎ উদ্দেশ্যে কাজ করলেও মন্ত্রীদের…

Read More

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তার সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বললেন অভিনেত্রী। ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই  কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনো সাফল্যই…

Read More