Author: mh sohag

বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে এ তারকা দম্পতির বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ খবরের মাঝেই শোনা গেল আরেক ঘটনা; প্রেমে পড়েছেন শিল্পা শেঠিও। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে এমন খবর। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। এ সিনেমা মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যা ত্রাণে দান করবেন। তাতেও সাড়া পড়েনি। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে। এদিকে কোরিওগ্রাফার ফারাহ…

Read More

অবশেষে এক ছাতার নিচে বলিউডের জনপ্রিয় তিন খান। যারা নিজ নিজ নামে বলি ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেছেন। যাদের বলা হয়—বলিউড বাদশাহ শাহরুখ খান, সুপারস্টার সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। এবার এই তিন খান নিয়ে আরিয়ান খানের হাত ধরে একছাতার নিচে বন্দি হতে চলেছেন। আর এ মুহূর্তে বলিপাড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যেই এ নিয়ে জল্পনা তুঙ্গে। গতকাল শনিবার (৬ আগস্ট) সকালে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা রয়েছে। সেই ভ্যানের গায়ে লেখা— শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে— এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে…

Read More

৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগের তীর অনেকটা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দিকে। কেননা আসন্ন বিসিবি নির্বাচনে বুলবুলের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। সম্প্রতি বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছিল, “নির্বাচন না করলে হয় না?”। ২–৩ দিন আগে এই ফোন আসে বলে বুলবুল জানিয়েছেন। এ পরিস্থিতিতে বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি যমুনা টিভির এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘আমি…

Read More

কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় দাঁড়ালে বিদেশি পর্যটকদের পদচারণায় আজ এক উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে। জার্মানি থেকে আসা দম্পতি জন ও মারিয়া বলেন, ‘মালয়েশিয়ায় আসার মূল আকর্ষণ ছিল এখানকার খাবার ও সংস্কৃতি। ল্যাংকাউইয়ের সমুদ্রসৈকত আর কুয়ালালামপুরের টুইন টাওয়ার ঘুরে আমরা দারুণ আনন্দ পেয়েছি।’ তবে শুধু ইউরোপের ভ্রমণপ্রেমীরাই নয়, প্রতিবেশী বাংলাদেশ থেকেও পর্যটকদের আগমন দিন দিন বাড়ছে। কুয়ালালামপুর ভ্রমণে আসা ঢাকার বাসিন্দা নাহিদা সুলতানা বলেন, ‘মালয়েশিয়া আমাদের জন্য খুব কাছের একটি দেশ। পরিবার নিয়ে এখানে ভ্রমণে আসা সহজ ও সাশ্রয়ী। বিশেষ করে শিশুদের জন্য থিম পার্ক, অ্যাকোয়ারিয়াম আর ল্যাংকাউই দ্বীপ ভ্রমণ সত্যিই অবিস্মরণীয়।’ আরেক বাংলাদেশি পর্যটক মিরাজ হোসেনের অভিজ্ঞতা হলো শপিং ও…

Read More

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এমন রটনায় গত শুক্রবার থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তোলপাড়। স্বাভাবিকভাবেই এ নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। তার কাছের মানুষও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান ইমন। তবে এমন কঠিন পরিস্থিতির রটনা পৌঁছায় ইমনের বাবার কানেও। আর এ বিষয়টি জানতেই প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং তিনি। ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সামাজিক মাধ্যমে গর্জে ওঠেন এ সংগীতশিল্পী। মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমন চক্রবর্তী বলেন, অনেকে আমাকে এ ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি। তবে আজ…

Read More

সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দলে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার দেখা যাবে তাকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাকিবের সঙ্গে খেলবে আটলান্টা ফায়ারে। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রিয়াদের আগেও রয়েছে। সিপিএল, পিএসএলসহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা গেছে। এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও হাজির হচ্ছেন তিনি, যেখানে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত সাকিব, তবে শিগগিরই যুক্তরাষ্ট্রে যোগ দেবেন আটলান্টা ফায়ারের হয়ে। ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এ টুর্নামেন্ট, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা ইতোমধ্যে ছয়টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা…

Read More

কোরীয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রের (ডিপিআরকে) রাষ্ট্রীয় কার্যক্রমের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। কেসিএনএ জানিয়েছে, বার্তায় ইরানি প্রেসিডেন্ট ৯ সেপ্টেম্বর ডিপিআরকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের নেতাদের পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে। বার্তায় পেজেশকিয়ান কিম জং উনের সুস্বাস্থ্য ও কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং মর্যাদাবান ডিপিআরকের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র: মেহের নিউজ

Read More

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকেই ধরেই নিয়েছিলেন যে, আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করে ফেলবেন। তবে বরাবরই দুজনে এ সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন, অন্য আরেকজন। এ কনটেন্ট ক্রিয়েটর এ সমালোচনার মাঝেই পারিবারিকভাবে বিয়ে করেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার রয়েছেন। তার গ্রেফতারের পরই ব্যাপক আলোচনায় উঠে আসে তার সঙ্গে দীঘির নাম। দীর্ঘদিন পর আফ্রিদির বিষয়ে কথা বললেন অভিনেত্রী দীঘি। দেশের একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মাই…

Read More

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের। সে আসর শুরুর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলংকা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্রিকইনফোর এই একাদশে ইনিংস শুরু করবেন শ্রীলংকার সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর আছেন…

Read More

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ এবং অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রতিবাদে ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার ফুটবল প্রিয় দেশ চিলি। শনিবার (৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশটির রাজধানী সান্তিয়াগোতে জড়ো হন হাজারখানেক বিক্ষোভকারী। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজার নিপীড়িত মানুষদের পক্ষে স্লোগান দেন তারা। প্রতিবাদ জানান দখলদার ইসরাইলি নৃশংসতার। গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানানোর পাশাপাশি ইহুদিবাদ বিরোধী বিশাল ব্যানারের সঙ্গে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। উল্লেখ্য, ঊনবিংশ শতাব্দীর শেষদিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ আমেরিকার লম্বাকৃতির দেশ চিলিতে পাড়ি জমাতে শুরু করে ফিলিস্তিনিরা। যে কারণে মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি ফিলিস্তিনি অভিবাসী বাস করে…

Read More