Author: mh sohag

ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ফরিদ আলী (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের ইউসুফ আলীর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার ধামরাই পৌর শহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌর শহরের কচমচ এলাকায় চেকপোস্টে পুলিশ একটি সাদা প্রাইভেটকার থামায়। তখন ফরিদ নামে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে এনএসআই বলে পরিচয় দেন। এরপর তার কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখান।…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি হলো চীন ও রাশিয়া। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। শি জিনপিং বলেন, ‘৯ মে এবং ৩ সেপ্টেম্বর আমরা একে অপরের অতিথি হয়ে বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের বিজয় উদযাপনে অংশ নিই। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভালো ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী দেশ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া বড় দায়িত্ব বহন করে।’ তিনি আরও বলেন, এসব অনুষ্ঠানে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ…

Read More

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবরটি তারা দ্রুতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও জন্মের পরপরই মিডিয়া ও পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন যেন মেয়ের কোনো ছবি তোলা না হয়। এদিকে সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’-এর সাফল্যে ভাসছেন। নতুন ছবির আনন্দের সঙ্গে কন্যা সন্তানের আগমন তাকে যেন দ্বিগুণ খুশি এনে দিয়েছে। তবে সম্প্রতি এই তারকা দম্পতি এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের মেয়েকে কোলে নেওয়া কিছু ছবি ভাইরাল হয়েছে। শুরুতে অনেকে ভেবেছিলেন ছবিগুলো সত্যি। পরে জানা যায়, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত ভুয়া ছবি। আসল…

Read More

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি তিন ম্যাচ খেলে ফেললেও মাঠে নামা হয়নি দলটির মূল গোলকিপার এদেরসন মোরায়েসের। তাতে ধরেই নেওয়া হয়েছিল, এই মৌসুমেই সিটিজেন সঙ্গ ছাড়তে চলেছেন এই ব্রাজিলিয়ান। অবশেষে গ্রীষ্মকালীন দলবদলের শেষদিনে পেপ গার্দিওলার দলকে বিদায় বলে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে নাম লিখিয়েছেন তিনি। এদিকে এদেরসনের বদলি বেছে নিতে একমুহূর্তও দেরি করেনি সিটি। পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে তারা। বিবিসির তথ্যমতে– ৫ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডে (৪২৮ কোটি ৫৬ লাখ টাকা) দোন্নারুমার সঙ্গে চুক্তি হয়েছে ম্যানসিটির। এরসঙ্গে আরও এক বছরের মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর আগে বার্নলি থেকে তরুণ ইংলিশ গোলকিপার জেমস ট্রাফোর্ডকেও দলে টেনেছে সিটি। তবে…

Read More

হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় টমটম ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ৪ গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামারগাঁও ও রাধাপুর গ্রামের লোকজন মাইকিং করে প্রস্তুতি নিয়ে লাঠিসোটাসহ কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথবাহিনীর সদস্যরা রয়েছেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও, রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সঙ্গে পার্শ্ববর্তী কাকুড়া, করিমপুর গ্রামের টমটমচালক রাশেদ, সিএনজিচালক মোহাম্মদ আলী ও সিরাজুলের সঙ্গে ভাড়া নিয়ে…

Read More

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলার, যা এ বছর প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। মার্কিন নীতি ও বৈশ্বিক প্রভাব সোনার এ উত্থানের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকেরা উল্লেখ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। তিনি সম্প্রতি ব্যাপক শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণে চাপের মুখে পড়তে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। বুলিয়নভল্টের গবেষণা…

Read More

‘ধূমকেতু’ রিলিজের পরেই ফের মনোমালিন্য টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর। সম্প্রতি দেবের একটি মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছিল, আজ যদি তার প্রযোজনা সংস্থা আবার ‘ধূমকেতু’ বানাত, তবে কি তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? এর জবাবে অভিনেতা জানান, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই আগের মতো মুখের সারল্য আর নেই। ফলে হয়তো তাকে অন্য কোনো চরিত্রে ভাবা যেত। বিষয়টি ভালোভাবে নেননি শুভশ্রী ও তার ভক্তরা, শুরু হয় দেবকে নিয়ে সমালোচনা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পালটা প্রতিক্রিয়ায় শুভশ্রীও বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে এভাবে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক। আমি চরিত্র করতে কখনও আপত্তি করি না। তবে সহশিল্পীর সঙ্গে প্রচার…

Read More

মাঠের মেজাজ সংবাদ সম্মেলনেও খানিকটা টেনে আনলেন তানজিদ হাসান তামিম। সাংবাদিকের করা দুটো প্রশ্নের উত্তরে খানিকটা চটেও গিয়েছিলেন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে চাপ সামলে যেমন শান্ত থেকে সব এগিয়েছেন, এখানেও ব্যতিক্রম হয়নি। পরপর দুই ম্যাচে লড়াই করতেও পারেনি নেদারল্যান্ডস। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বসেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে টাইগাররা দেখিয়েছে দৃঢ়তা। তামিমের কাছে তাই জিজ্ঞাসা ছিল, বাংলাদেশ কি বেশি ভালো খেলছে নাকি বেশি খারাপ খেলছেন নেদারল্যান্ডস? উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তামিম। টাইগার ব্যাটার জানতে চান, ‘আপনার কাছে কী মনে হয়? না মানে আপনার কাছে এটা কী মনে হয়, তা জানতে চাচ্ছি।’ পরে তামিম বলেছেন, ‘আসলে দেখেন…

Read More

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। আদেশে বলা হয়, ‘জিএমপি, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে আপনাকে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।’ ড. নাজমুল করিম খান গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। পরে গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের…

Read More

ভারতের পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে সুতলজ, বিয়াস ও রাভি নদী উপচে পড়েছে। টানা এক মাস ধরে চলা এই বন্যায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, ২৩ জেলার মধ্যে ১২টি জেলার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। সবচেয়ে বিপর্যস্ত জেলা পাঠানকোট—এখানেই ছয়জন মারা গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। অমৃতসর, বরনালা, লুধিয়ানা ও হোশিয়ারপুরসহ একাধিক জেলায় আরও প্রাণহানি ঘটেছে। বন্যার কবলে ১০০০টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। প্রশাসনের হিসাবে, শুধু অমৃতসরেই প্রায় ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফেরোজপুরে প্রায় ২৪ হাজার, ফাজিলকায় ২১ হাজারের বেশি,…

Read More