Author: mh sohag

নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত মনিরুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে। মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলামের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Read More

পাকিস্তানের পাঞ্জাবে চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।  এছাড়া কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং ৭ লাখ ৫০ হাজারের বেশি নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) এক দুর্যোগ সংস্থার কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে আরব নিউজ বলছে, পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ এবং কৃষিপ্রধান প্রদেশ পাঞ্জাবে চলতি সপ্তাহে ভারি বৃষ্টি এবং উজানের ভারত থেকে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির ফলে সৃষ্ট বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) অনুসারে ২৬ জুন থেকে বৃষ্টিপাত দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।  এতে কমপক্ষে ৮৩১ জন নিহত এবং ১,১২১ জন আহত হয়েছে।  পাঞ্জাবে এই সময়সীমায়…

Read More

বলিউডের পরিচিত মুখ এশা দেওলের প্রাক্তন স্বামী ভরত তখতানি এবার নিজেকে নতুন প্রেমের আয়োজনে হারিয়েছেন। স্ত্রী ও দুই সন্তানকে পেছনে ফেলে সম্প্রতি ইনস্টাগ্রামে মেঘনা লাখানি তালরেজার সঙ্গে ছবি শেয়ার করেছেন ভরত। ছবিতে হাসিমুখে একসঙ্গে পোজ দিয়েছেন দুজন। ক্যাপশনে লেখা- ‘আমার পরিবারে স্বাগত’ সঙ্গে একটি রেড হার্ট ইমোজি। প্রেমিক যুগলের এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মেঘনা নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের যাত্রা এখান থেকে শুরু’। এ যেন স্পষ্ট বার্তা যে ভরত–মেঘনার নতুন প্রেমচর্চা শুরু হয়েছে। ভরত তখতানি এবং এষা দেওলের বিচ্ছেদের পর থেকেই বলিউডের অনুরাগীদের মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের প্রতি কৌতূহল বেড়েছে। তবে এ ধরনের নতুন সম্পর্কের…

Read More

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের সেরা চার তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার  সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে কম ম্যাচ খেলেও সবচেয়ে বেশি ম্যাচজয়ী দলের সহদ্য হিসেবে রেকর্ড গড়েছেন। মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র এক দশকের। এই সময়ের মাঝেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি মোস্তাফিজুরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় ছিল। রেকর্ডগড়া ম্যাচে বোলিংয়ে কিপটেমিই করেছেন তিনি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ম্যাচটি…

Read More

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় জেলা নেতা সাদিক, উপজেলা নেতা ছামছুল ও ছালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। রোববার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় কয়েকটি মোটরসাইকেলসহ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ডা. সাদিকের অপসারণ চাওয়া বিক্ষোভকারীরা জানায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই অবৈধভাবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসন করে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করে আসছে। এরই প্রতিবাদে ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়।…

Read More

ভারত-চীনের বন্ধু হওয়াই সঠিক সিদ্ধান্ত: শি জিনপিং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের শুরুতেই শি বলেন, ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য ‌‌‌‌‌‘সঠিক সিদ্ধান্ত’। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। শি জিনপিং মোদিকে চীনে স্বাগত জানিয়ে বলেন, ‘গত বছর কাজানে আমাদের সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের দুই প্রাচীন সভ্যতা, সবচেয়ে জনবহুল দুটি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের যৌথ দায়িত্ব।’ তিনি…

Read More

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী। তবে আবার ফিরছেন ছোটপর্দায়। এবার তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন— সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এ ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিলেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তবে এটিই তার শেষ লক্ষ্য নয়। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবি সভাপতির পদেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের ক্রিকেটে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিবেশ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘এখন যা হচ্ছে তা মোটেও ভালো না। সবাই একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। কিছু সত্যি, কিছু মিথ্যা। এখন আলোচনা হওয়া উচিত – কে নতুন চিন্তা আনতে পারবে, কে এই সময়ে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে। কিন্তু শুধু খেলোয়াড়দের নয়, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে।’ তিনি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে—এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। তিনি বলেন, ‘তারেক জিয়াকে দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান…

Read More

যুক্তরাজ্যের বার্মিংহামে এক নারী গাড়ির কাঁচ মুছে মালিকের কাছে ২০ পাউন্ড দাবি করেছেন, যা প্রায় বাংলাদেশি ৩৩০০ টাকা। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনলাইনে তাকে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করা হয়, ভিডিওটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, ওই নারী গাড়ির পাশে গিয়ে নক করেন। এরপর তিনি গাড়ির মালিককে বলেন, ‘স্যার, ২০ পাউন্ড প্লিজ, আমি আপনার কাঁচ পরিষ্কার করেছি।’ এতে বিস্মিত গাড়ির মালিক পাল্টা জিজ্ঞেস করেন, ‘কিসের জন্য?’ উত্তরে নারী বলেন, ‘আমি আপনার গাড়ির কাঁচ মুছেছি।’ তখন হতবাক হয়ে গাড়ির মালিক বলেন, ‘আপনি তো শুধু একবার মুছলেন। আমি বুঝতে পারছি না, ২০ পাউন্ড?’ নারী তখন ব্যাখ্যা দেন,…

Read More