বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সিনেমা ছাড়াও বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার আলোচনায় এলেন রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করে। অনুরাগীদের অনেকেই ধরে মনে করছেন, রাজনীতিবিদকে বিয়ে করায় অনেক বলি তারকার মতো হয়তো স্বরা ভাস্করও রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ নিয়ে যে কথা বললেন স্বরা ভাস্কর। অভিনেত্রী বলেন, সবাই ভাবছেন— আমি হয়তো রাজনীতিতে যোগ দিতে চাই। আমাকে এ নিয়ে প্রশ্ন করলে আমি একটাই জবাব দিই, তা হলো— রাজনীতি শুধুই রাজনীতি নয়; এর সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের খোঁজ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, আমজনতার মাঝে গিয়ে তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা।…
Author: mh sohag
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ড ভাঙার ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই জয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল টাইগাররা। ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। ১২তম ওভারে সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কা ২৩টি। পারভেজ মেরেছেন ২২টি। রেকর্ড ভাঙা ছক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেটের ওপর দিয়ে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। সহজ টার্গেট তাড়া করতে নেমে তানজিদ…
দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উৎসব পালনের প্রস্তুতি সভা সোমবার (১ সেপ্টেম্বর) হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন। সভায় ৯ সেপ্টেম্বর অধ্যাপক যতীন সরকার স্মরণে স্মরণসভা, ১৭ সেপ্টেম্বর বর্ণিল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা, ২০ সেপ্টেম্বর হোসেনপুর জমিদারবাড়ি ও কটিয়াদী সত্যজিৎ বিশ্বাসের বাড়ি পরিদর্শন, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কিছু ‘সমঝোতা’ করেছেন। তবে তিনি স্পষ্ট করেননি যে, ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন কি না। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে পুতিন আবারও ইউক্রেনে আগ্রাসনকে সমর্থন করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের জন্য দায়ী করেছেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করেছেন। পুতিন বলেন, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে ‘সমঝোতা’ হয়েছে,…
শচীনকন্যার প্রসাধনী নিশ্চয়ই নামিদামি ও যত্রতত্র মিলবে না বা নানা রকমের ধাপ-পদ্ধতিতে ভরা থাকবে। সারা টেন্ডুলকরাকে নিয়ে এমন ধারণা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে সবাইকে ভুল প্রমাণ করে সারা নিজেই প্রকাশ করলেন তার ত্বকচর্চার রুটিন। সামাজিক মাধ্যমের প্রতি ভরসা নয়; বিজ্ঞানের ওপর নির্ভরশীল শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। তা সে স্বাস্থ্যচর্চা হোক কিংবা ত্বকচর্চা। বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা সারা ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য কী করা উচিত এবং অনুচিত, তা বলার আগে বা প্রয়োগের আগে বিজ্ঞানের সাহায্য নিয়েছেন। নিজস্ব জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্বক ও রূপচর্চা করেন তিনি। সেই টোটকা গোপন না রেখে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেও নেন শচীনকন্যা।…
ছোটবেলার কাল্পনিক সেই হিসেব নয়। সত্যিই ঘটেছে এমন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়েছেন ঋষি ভারমান্নি নামের এক পেসার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অবশ্য তিনি একা নন, গতবছর এই রেকর্ড দেখা গিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। ভারমান্নি খেলছেন অরল্যান্ডো গ্যালাক্সির হয়ে। গত শনিবার তার দল খেলছিল আটলান্টা ফায়ারের বিপক্ষে। সেই ম্যাচেই অদ্ভুত এই কীর্তির দেখা পান ভারমান্নি। আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল নেন তিনি। প্রথম চার ওভারে আটলান্টা আনে ৩০ রান। পরের ওভারে তারা নেয় ৪৩। স্কোরবোর্ডে চলে পাঁচ ওভারে তুলে নেয় ৭৩ রান। ওই ওভারে ভারমান্নিকে বেধড়ক পেটায় আটলান্টার ব্যাটাররা। সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি…
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে ভোররাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯) নামে চারজনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয়…
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব পরিসরে ‘বুলিং আচরণ’ বা হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ন্যায় ও সুবিচারের প্রতি অটল থাকা উচিত… স্নায়ু যুদ্ধের মানসিকতা, অঞ্চল ভিত্তিক সংঘাত এবং হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের বিরোধিতা করতে হবে’। সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে শুরু হওয়া আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে শি এ সতর্কবার্তা দেন। এ সময় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের নরেন্দ্র মোদিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) নামক দুই দিনের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে স্থায়ী সদস্য হিসেবে রয়েছে পাকিস্তান, ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ।…
ঢালিউড অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে দারুণ সময় পার করছেন। গত ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ এখন সর্বত্র আলোচনায়। ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন—এই সংলাপটি এখনো ভক্ত-অনুরাগীদের মুখে মুখে। সর্বত্র শোনা যায়, এ সিনেমার সংলাপ। নারীর স্বাধীনতায় কতটা বাধ্যবাধকতা, তা যেন এই কথাটুকুতেই প্রকাশ পেয়েছে। এ মুহূর্তে সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। হাতে আছে আরও বেশ কিছু কাজ। আর এ নিয়েই অভিনয়জগতে অভিনেত্রী দ্রুতই নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন। সাদিয়া আয়মান ‘উৎসব’ সিনেমাটিতে ‘জেসমিন’ চরিত্রে অভিনয় করেছিলেন। নব্বই দশকের এক সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয়…
খুব কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না লিওনেল মেসির। আক্ষেপ ও হতাশায় কেটেছে লিগস কাপের ফাইনাল। ট্রফি ফয়সালার ম্যাচে ইন্টার মিয়ামিকে বিধ্বস্ত করেছে সিয়াটেল। শিরোপা স্বপ্নভঙ্গের দিনে উত্তেজনাও ছড়িয়েছে বেশ। সোমবার বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে জমজমাট এই ফাইনালে ৩-০ গোলে হারে মেসির দল। এরপরই শুরু হয় হাতাহাতি, কথা কাটাকাটি। মাঠে ধাক্কাধাক্কির পর আরেকদফা লুইস সুয়ারেজও জড়িয়ে পড়েন বচসায়। ফাইনালে সিয়াটলের রথরকের ৮৯ মিনিটের গোলের পরই শুরু হয় উত্তেজনা। মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেফারি ও খেলোয়াড়রা। মিয়ামির ম্যাক্সি ফ্যালকন সিয়াটলের মিডফিল্ডার ওবেড ভারগাসকে জড়িয়ে ধরেন। এরপর দুই দলের খেলোয়াড়েরা একে অন্যকে ঘুষি মারতে থাকেন!…

