Author: mh sohag

ভিন্নধর্মে বিয়ে বলিউডে নতুন নয়। ইন্ড্রাস্টির বাদশাহ শাহরুখ খান-গৌরী থেকে আলি ফজল-রিচা চাড্ডা, সাইফ আলি খান-কারিনা কাপুর— এমন অনেক দম্পতিই সুখে সংসার করেছেন। গত বছর অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করেন বলিউড তারকা জাহির ইকবালকে। সেই থেকে বারবার সমালোচনার মুখে পড়েন এ তারকা দম্পতি। যোগ্য জবাবও দিয়ে আসছেন অভিনেত্রী। প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এবারও স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি। বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায় অভিনেত্রীকে। সোনাক্ষীর পরনে চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্যদিকে প্যান্ট–শার্ট পরে জাহির ইকবাল। ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাহির। এ নিয়ে সামাজিক মাধ্যমে…

Read More

সাইফ হাসান ও নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার পর তাদের নিয়ে পরিকল্পনা কী, এ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে সাইফ হাসান নিজেকে টেস্ট ক্রিকেটার হিসাবে পরিচিত করে ফেলেছিলেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার বোলিং কাজে লাগাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচকের ভাষায় এমন গুণ তাকে বানিয়ে দেয় ‘হরফন মওলা’। সিলেটে প্রস্তুতির শেষ কয়েকদিনে সাইফ হাসানকে নিয়ে ব্যাটিংয়ে বেশি কাজ করেছেন কোচ ফিল সিমন্স। তবে যে বোলিং দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, সেখানে পুরোপুরি সফল সাইফ। এর আগে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাইফ সব মিলে বল করেছিলেন ৫.১ ওভার। কাল সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে বর্তমান সরকারকে আমাদের নিশ্চিত করতে হবে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না। আর এটা লিখিত হতে হবে। এখানে কারও মুখের কথা আমরা বিশ্বাস করি না। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে এনসিপির ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের কিছু শর্ত আছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৬ বছর ধরে রাতে ভোট, দিনের ভোট, এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন অপরিহার্য। এজন্যই নির্বাচনের…

Read More

লাখো মানুষের উচ্ছ্বাস আর দেশাত্মবোধের আবহে মালয়েশিয়া উদযাপন করেছে স্বাধীনতার ৬৮তম বার্ষিকী। প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার দাতারান প্রাঙ্গণে আয়োজিত মহা-অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ‌‘মালয়েশিয়া মাদানি’–র চেতনা দৃপ্তভাবে ফুটে ওঠে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মাদানি মালয়েশিয়া: রাকিয়াত দিসানতুনি’। মনোমুগ্ধকর পরিবেশনা, সামরিক শোভাযাত্রা এবং নাগরিক অংশগ্রহণে প্রতিফলিত হয় জাতির ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার। উৎসব শুরু হয় স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায়, সমাপ্তি ঘটে সুলতান ইব্রাহিম ও রাজা জারিথ সোফিয়ার আগমনের মাধ্যমে। বিশেষ মুহূর্তে রাজা নিজে নীল রঙের প্রোটন স্যাট্রিয়া নিও গাড়ি চালিয়ে আসেন—যা জনতার উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে। এরপর জাতীয় সঙ্গীত ‘নেগারাকু’ গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রয়্যাল…

Read More

রুপালি পর্দার জনপ্রিয় অবিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন টালিউডেও। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। অভিনেত্রী মাঝেমধ্যে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বহুরূপে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও চলতে থাকে আলোচনা। তবে এবার ভিন্ন লুকে ধরা দিলেন জয়া আহসান। দীর্ঘ সাত বছর পর বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ শুরু হচ্ছে আজ থেকে। ২০০৫ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বিনোদন জগতে জন্ম দিয়েছে অসংখ্য তারকার। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে…

Read More

অস্ট্রেলিয়া সফরে চারদিনের একমাত্র ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৪ রানের জবাবে ৩৮০ রান করে সাউথ অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ২৬৬ রানের লিড পায় স্বাগতিকরা। বিশাল রানের চাপে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম দিন বাংলাদেশ গুটিয়ে যাবার পর ব্যাট হাতে নেমে দিন শেষে ৫ উইকেটে ২০৪ রান তুলেছিল সাউথ অস্ট্রেলিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ৯০ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৮৩ রান নিয়ে খেলতে…

Read More

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারি চেয়ারে বসে এক তরুণীর টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঘটনার রহস্য উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ৩ কর্মচারীকে শোকজ এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়— এক তরুণী চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক ভিডিওর শুটিং করছেন। এদিকে ভিডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল যুগান্তরকে বলেন, আমরা ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে থানায় জিডি করেছি। প্রাথমিকভাবে…

Read More

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দম্পতির সন্তান হওয়ার পর বদলে গেছে জীবন। ‘শান্তি’ নেই অভিনেতার। নতুন ছবি ‘পরম সুন্দরী’র প্রচার শেষে বাড়ি ফিরেও স্বস্তিতে নেই সিদ্ধার্থ। দুই চোখের পাতা নাকি এক করতে পারছেন না। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসে জানালেন সেই কথা। বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে সিদ্ধার্থ বলেছেন, আমার প্রতিদিনের কাজের সূচি পুরোটাই বদলে গেছে। এই সকাল সকাল বাড়ি থেকেই আসছি। খাওয়াদাওয়া থেকে ঘুমের ধরন— সব তছনছ হয়ে গেছে। আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। কিন্তু এই জেগে থাকার অভিজ্ঞতা অন্যরকম। ভোর ৩টা-৪টার সময়েও খাওয়াদাওয়ার পর্ব চলতে থাকে। সিদ্ধার্থ বলেন, আমি এক সহ-অভিনেতার মতো অবস্থায় রয়েছি…

Read More

আগস্টের শেষ দিকে সিলেটে বৃষ্টি খুব অস্বাভাবিক ব্যাপার নয়। ঠিক সেই সময়ে সেখানে বাংলাদেশ আতিথ্য দেবে নেদারল্যান্ডসকে। প্রতিদিন চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি। তাতে নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করা হয়নি বাংলাদেশ দলের। যদিও সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও জাকের আলি অনিক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে সঙ্গে নিয়ে ইনডোরে অনুশীলন করেছেন। এমন দৃশ্য সিলেটে নিয়মিতই দেখা যাচ্ছে। গত ২০ আগস্ট ক্যাম্প শুরু হয়েছে। এরপর থেকে প্রায়ই টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয়েছে এবং ইনডোরেই প্রস্তুতি পর্ব সারতে হয়েছে। অতিথি নেদারল্যান্ডস দলের পরিস্থিতিটাও একই। বৃষ্টিতে তাদের…

Read More

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে  বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল…

Read More