Author: mh sohag

উত্তর কোরিয়া সমুদ্রে দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রোববার (২৮ ডিসেম্বর) পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা নেতা কিম জং উন। তিনি সেখানে সশরীর উপস্থিত থেকে এই পরীক্ষা তদারক করেছেন। কিম দেশের পারমাণবিক যুদ্ধ সক্ষমতার ‘সীমাহীন ও নিরবচ্ছিন্ন’ উন্নয়নের ঘোষণাও দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। কেসিএনএ জানিয়েছে, মহড়ার লক্ষ্য ছিল ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উপইউনিটগুলোর পাল্টা আক্রমণাত্মক প্রতিক্রিয়া এবং…

Read More

কানাডার ওটায়া শহরে একটি অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া। ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্স সেটি; আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত-নেটিজেনদের মাঝে সারা ফেলে বেশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে। এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ বছরের শেষ সময়টা কানাডায় অবস্থান করছেন ফারিয়া।…

Read More

চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার। আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এ জন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে। চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এ জন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।

Read More

শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে  রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। সেইসঙ্গে শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত ৩২ জন আহত হয়েছেন,…

Read More

বলিউডে একসময়ে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এ তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে শুক্রবার মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন…

Read More

পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার স্বাস্থ্য সংক্রান্ত গুজবকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে শোয়েব আখতার বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে যে খবর ও আলোচনা ছড়ানো হচ্ছে, সেগুলো সত্য নয়। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা ভালো। এ সময় তিনি আরও স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে, সেটি সাম্প্রতিক নয়। ভিডিওটি প্রায় তিন বছর আগের, যখন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন। ভক্তদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শোয়েব আখতার বলেন, গুজবে কান না…

Read More

জাপানের গানমা প্রদেশে একটি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে ৫০টির বেশি যানবাহন। এতে অন্তত দুইজন নিহত এবং আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির। পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরের কান-এতসু এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর দ্রুতগতির আরও অনেক গাড়ি এসে ওই দুই গাড়ির ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের পরই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, এতে টোকিওর ৭৭ বছর বয়সি এক নারী এবং একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু…

Read More

বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে যোগদান নতুন নয়। সারা বিশ্বের অনেক তারকাই রাজনীতিতে এসে সাফল্য পেয়েছেন। টালিউড অভিনেত্রী পার্নো মিত্রও রাজনীতিতে সক্রিয় দীর্ঘ দিন ধরে। তিনি ভারতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির এক সক্রিয় কর্মী ছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে দলবদল করে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় পার্নোর পৈতৃক বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পড়াশোনা করেছেন আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে এবং পরে লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন…

Read More

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুবদের বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় যুব বিশ্বকাপের জন্য চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শনিবার (২৭ ডিসেম্বর) আলোচিত বৈভব সূর্যবংশীকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই। একই সঙ্গে বিশ্বকাপের আগে খেলতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। দলটির নিয়মিত অধিনায়ক আয়ুষ এবং সহ-অধিনায়ক বিহান না থাকায় বৈভবের কাঁধে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজে বৈভব নেতৃত্ব দিলেও বিশ্বকাপে…

Read More

গাজায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝে শীত, বৃষ্টি আর প্রবল ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই বছর ধরে ইসরাইলি বোমাবর্ষণে উপত্যকার বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ার পর আবারও শীতকালীন বৃষ্টিতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। এর মধ্যেই শনিবার গাজা উপত্যকার ওপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায়, সঙ্গে ছিল ভারি বর্ষণ ও দমকা হাওয়া। চলতি শীতে এটি গাজায় তৃতীয় তীব্র নিম্নচাপ, আর সোমবার থেকে উপত্যকাটিতে চতুর্থ দফা নিম্নচাপ আসার আশঙ্কা রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পরিবার ২০২৩ সালের শেষ দিক থেকে তাঁবুতেই বাস করছে। মূলত গাজায় ইসরাইলের দীর্ঘ আগ্রাসনের প্রায় পুরোটা সময়ই তারা এভাবে কাটিয়েছে। অঞ্চলটিতে সামনে আরও তীব্র…

Read More