Author: mh sohag

আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন মোট ১৩৯০ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকা ঘোষণার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হাজারের বেশি নাম বাদ দিয়ে ৩৫০ জনকে নিলামের জন্য নিশ্চিত করেছে। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। প্রকাশিত তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার আছেন। এবার দলগুলো মিলিয়ে মোট ৭৭টি ফাঁকা স্লট রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের জন্য। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে— ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন ক্রিকেটার, যার মধ্যে ৬ জন বিদেশি, দলে নিতে পারবে। বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় আছেন— মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব,…

Read More

মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ভূ-কম্পন আঘাত হানে বলে খবর পাওয়া গেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই ভূমিকম্পের এ খবর দিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে এনসিএস জানিয়েছে, রাত ২টা ২১ মিনিটে (মিয়ানমারের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হানে। এএনআই বলছে, এর আগে সোমবার একই অঞ্চলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছে যে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটিতেও অনুভূত হয়েছে।…

Read More

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। অনুরাগীদের চমকে দিয়ে নয়, বরং নিজেই আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন। কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা। অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন…

Read More

আসন্ন আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে ছাঁটাই পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে। মুস্তাফিজ ছাড়া তালিকায় থাকা অন্য ৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এই…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান খুব শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাতে যাচ্ছেন। গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সানাউল্লাহ ইমরান খানের শাসনকাল, তার প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সে সময় ধ্বংস ডেকে এনেছিল।’ সে সময়ের কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায় বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ তার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কখনোই প্রকাশ্যে সমালোচনা করেননি, যা পিটিআইয়ের আচরণের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। সানাউল্লাহর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সরিয়ে দেওয়ার’ চেষ্টা…

Read More

বলিউড অভিনেত্রীর সারা আলির প্রথম ছবিতে নায়ক ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তাই অভিনেত্রীর অভিনয়সফরে বিশেষ জায়গা জুড়ে রয়েছেন প্রয়াত অভিনেতা। সেই কারণেই প্রায়ই সুশান্তকে স্মরণ করেন সারা। রোববার রাতেও তাই হঠাৎ সুশান্তের কথা মনে পড়ে গেল সারার। এই দিন পূর্ণ হল সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সাত বছর। ছবির শুটিং সেট থেকে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন সারা। প্রথম ছবিটিই ছিল সুশান্তের সঙ্গে। ছবিগুলির সঙ্গে সারা লেখেন, ‘কেদারনাথের’ সাত বছর। ২০১৭ সাল পর্যন্ত ফিরে গেলে ভালোই হত। আমি একটি মুহূর্তও বদলাতে চাই না। শুধু সেই সুন্দর মুহূর্তগুলো নতুন করে উপভোগ করতে চাই। প্রতিদিন সেই মুহূর্তগুলো মনে পড়ে। এ মুহূর্তগুলো আমাকে…

Read More

নানান অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চলমান ‘লাতিন–বাংলা সুপার কাপের’ শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই সেই ম্যাচ স্থগিত করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তও জানানো হয়। চিঠিতে জানানো হয়, ম্যাচ টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ না করা, খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার–পরিচ্ছন্নতা না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়ে…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এই হামলা চালানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় ইসরাইল। ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী। ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ ও…

Read More

গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলারসহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক ওই মন্তব্যকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও আসিফের মধ্যে বাক্য বিনিময় নতুন মোড় নিয়েছে। পালটাপালটি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম। ওমর সানীকে চাপ বিক্রিতা বলেছেন আসিফ। জবাবে ওমর সানী বলেছেন, সাহস থাকলে সামনে এসে কথা বল। সম্প্রতি এক পডকাস্টে আসিফ ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’…

Read More

দুবাই ধনীদের জন্য অন্যতম আকর্ষণ স্থান। সেখানে সম্পত্তি কর, উত্তরাধিকার কর কিংবা পুঁজিবাজারে লাভের ওপর কর নেই। ফলে খেলোয়াড়দের মধ্যে, যারা ক্যারিয়ারের আয়কে ভালো বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে নিতে চান, তাদের জন্যও দুবাই খুব ভালো জায়গা। তবে শুধু অর্থনৈতিক সুবিধার জন্য নয়, বরং খেলোয়াড়দের অনেকেই সেখানে বিনিয়োগ করছেন অতুলনীয় জীবনযাপনের অভিজ্ঞতার জন্যও। অবসর কাটানোর জন্য, কিংবা নিয়মিত থাকার জন্য দুবাইয়ে বাড়ি কিনেছেন অনেক বিখ্যাত খেলোয়াড়ই। ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো শুধু ছুটি কাটাতেই দুবাই যান না, সেখানে তার বিনিয়োগও বেশ ভালো। জুমেইরা বে আইল্যান্ডে ৩ কোটি ডলারে জমি কিনেছেন তিনি, শোনা যাচ্ছে সেখানে নাকি হবে ভবিষ্যতের রাজপ্রাসাদ। ডাউনটাউন দুবাইতে খোলা টাটেল…

Read More