Author: mh sohag

ভারতের তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার প্রস্তাব করেছেন। ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’ নামে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের আগে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী হায়দরাবাদের ইউএস কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া ওই গুরুত্বপূর্ণ সড়কটির নতুন নাম হতে পারে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মান জানানোর ঘটনা বিশ্বে এটাই প্রথম। তবে রাজ্য সরকারের নামকরণ উদ্যোগ কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি খাতে হায়দরাবাদের বিকাশে ভূমিকা রাখা আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি নেতাদেরও স্বীকৃতি দিতে চায়…

Read More

উপমহাদেশের তারকা পাকিস্তানের আতিফ আসলাম ঢাকায় আসছেন। এমনটি জানিয়েছে দুই আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে তারা আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে গাইবেন আতিফ আসলাম। আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ কনসার্ট। সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে সেটি আয়োজন করতে যাচ্ছে। ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি। ‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবরকম অনুমতি…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের নাম ঘোষণা করেছে। দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। ইনজুরির কারণে পেসার আল ফাহাদ দলের অংশ হচ্ছেন না। দেবাশীষ সরকারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার শেখ পারভেজ জীবন। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ ডিসেম্বর এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত…

Read More

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে। এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে। ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Read More

প্রেমের গুঞ্জনে এবার যেন আনুষ্ঠানিক সিল দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এতদিন যা ছিল নিছক জল্পনা, জাপান সফরেই তা রূপ নিল প্রকাশ্য ভালোবাসায়। রাজনীতি ও বিনোদনের দুই ভিন্ন দুনিয়ার এই দুই তারকা এখন এক সূতোয় বাঁধা। জাপান সফরে রয়েছেন কেটি-ট্রুডো জুটি। সফরের শুরুতেই সেখানে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো, সঙ্গে ছিলেন কেটিও। ওই উপস্থিতিতেই প্রথমবার সবার সামনে তাদের প্রেমের ইঙ্গিত মেলে। জাপানে এখনো সফররত এই জুটি। এরই মধ্যে কেটি কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়। একটি ছবিতে দুজনকে গাল ঘেঁষে সেলফি তুলতে দেখা…

Read More

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে নতুন উচ্চতায় অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়াসিম আকরামকে টপকে যান বাঁ হাতি এই পেসার। ক্যারিয়ারের ১০২ টেস্টে অংশ নিয়ে ইতোমধ্যে ৪২০ উইকেট শিকার করেন স্টার্ক। এতদিন ১০৪ টেস্টে অংশ নিয়ে বাঁ হাতি পেস বোলারদের মধ্যে রেকর্ড ৪১৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা এই বাঁ-হাতি পেস বোলারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন স্টার্ক। নিজের রেকর্ড ভেঙে দেওয়ায় মিচেল স্টার্কের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেছেন, আমার উইকেটের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার জন্য স্টার্ককে অভিনন্দন। সে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ফ্র্যাঞ্চাইজি…

Read More

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সতর্ক করে বলেছেন,‘পশ্চিমা’ পরিচয় হারিয়ে বসবে তারা, যদি না ভুল শুধরে নেয়। দ্বিতীয় মেয়াদে পদে বসার পর থেকেই ইউরোপের সমালোচনা করে আসছেন ট্রাম্প। রাশিয়া ইস্যুতে তাকে বিরাগভাজনও বোঝা যাচ্ছে। জাতিসংঘে ট্রাম্প পশ্চিম ইউরোপের অভিবাসন ও পরিচ্ছন্ন জ্বালানি নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। এবার প্রকাশিত নথিতেও সরাসরি সতর্ক করে বসেছেন। তবে এরমাঝেই আরও বড় দাবি এনেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক সাবেক রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড। সাবেক এই রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপের ঝামেলা নিজের মাথায় নিতে চান না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন ইউক্রেন ইস্যু ইউরোপের ঝামেলা। তাই এটি সমাধানে ইউরোপের সামনে আসা জরুরি। যুক্তরাষ্ট্রকে সামনে…

Read More

বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশের বাইরে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢালিউডের চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেছেন, কাজ সংকটের কারণে ইন্ডাস্ট্রির অনেক শিল্পী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। কেউ স্থায়ীভাবে বসবাস শুরু করছেন, আবার কেউ দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। কিন্তু কেন এভাবে দেশ ছাড়ছেন তারকারা? সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেছেন মিশা সওদাগর। কাজের সংকটই তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড় কারণ বলে জানিয়েছেন এ খল-অভিনেতা। তিনি বলেন, কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? একটা সময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং করেছি।…

Read More

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে তার খেলা অনিশ্চিত। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনা একটি পডকাস্টে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’ বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব…

Read More

চলতি মাসের ৪ তারিখ সকালে ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক, যা এর আগের ভূমিকম্পের তুলনায় কিছুটা হালকা মাত্রার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। তবে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় ২১ নভেম্বর।…

Read More