রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ওই বিমানটিতে থাকা সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা। খবর তাস নিউজের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি বিমান। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ সাত যাত্রী ছিলেন। সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায়…
Author: mh sohag
‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু ত্রিধা চৌধুরীর। ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচিত বাঙ্গালী এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় আর অন্তরঙ্গ দৃশ্যের ব্যাপারে ত্রিধা চৌধুরীর ভাষ্য, একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, সেটার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ আমার চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু এই দৃশ্যের শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ। সম্পাদনা দল আরও সৃজনশীলভাবে আমাকে উপস্থাপন করতে পারত। তিনি আরও বলেন, প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পর্নো সাইটে যেন ছড়িয়ে না পড়ে,…
লামিন ইয়ামাল আবারও চলে এলেন আলোচনায়। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে তিনি ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। তবে রাতটা এরপরও পুরোপুরি আনন্দে কাটেনি তার। এই ম্যাচ শেষে যে এক ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়ে গেছেন কাতালান এই তারকা। বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে তিনি অবশ্য গোল পাননি, গোল করিয়েছেন জুলস কুন্দেকে দিয়ে। আর তাতেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডের মালিক এখন তিনি। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেলেন এমবাপ্পেকে। ইয়ামাল বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৪ গোলে অবদান রেখেছেন। এর মধ্যে আছে সাত গোল এবং সাত অ্যাসিস্ট। এমবাপ্পের…
চীনের প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের জেনারেল ম্যানেজার থাকাকালীন ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুস নেন বাই তিয়ানহুই। আদালত তাকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেটি কার্যকরও করেছে চীন সরকার। খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি’র। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল অর্থ লুটে নেয় বাই। সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট—রিভিউ শেষে ওই রায় বহাল রাখেন এবং জানান যে বাই-এর অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’। চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ দেওয়া হয়। পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাই-এর ক্ষেত্রে ২০২৪ সালের মে মাসে একটি…
সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারের সময় তৃণমূল নেতার সঙ্গে সোহিনীর সরকারের নাচের একটি ঘটনাকে কেন্দ্র করে টালিউডের অভিনেত্রীর রাজনীতিতে যোগদাদের গুঞ্জন শুরু হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্যও করেছিলেন। অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন রাজনীতিতে তার যোগদানের ব্যাপারে। সোহিনী বলেন, ‘আমার কাছে যদি প্রস্তাব আসে, আমি তবুও কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না। তৃণমূল হোক বা কংগ্রেস, বিজেপি হোক অথবা সিপিএম আমি কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না।’ ‘আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আমার আর…
ম্যাচটা বার্সেলোনা শুরু করেছিল পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থেকে, একটা হার দলটাকে নিয়ে যেতে পারত প্রথম রাউন্ড থেকে বিদায়ের দুয়ারে। এমন পরিস্থিতিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তারা শুরুতে গোল হজমও করে বসেছিল। তখনই বার্সার ত্রাতা হয়ে এলেন জুলস কুন্দে। ৩ মিনিটে দারুণ ২ হেডারে করলেন ২ গোল, আর তাতেই বার্সেলোনা জিতল ২-১ গোলে। ১১৯০ দিন পর পেল ভুলতে বসা এক জয়ের স্বাদ। নানা কাঠখড় পুড়িয়ে প্রায় আড়াই বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনা ফিরে এসেছে চলতি মৌসুমের মাঝপথে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এই মাঠে কাতালানরা সবশেষ খেলেছে আরও অনেক আগে। এই টুর্নামেন্টে সবশেষ জয়টা এসেছে তারও আগে। ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বে দলটা বিদায় নিয়েছিল…
এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?’ জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ‘ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।’ প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে…
বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী দীপিকা পাডুকোনকে একসঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখার সম্ভাবনা আছে। এই তথ্য পাওয়ার পর বলিউডের সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ যেন তুঙ্গে। দর্শকরা দীপিকার নতুন নতুন চমকপ্রদ অবদান নিয়ে প্রায়ই মুগ্ধ হন, আর এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে। যদি এই গুঞ্জন সত্যি হয় এবং তিনি ভিকির সঙ্গে কাজ করেন, তাহলে এটি হবে ভিকি ও দীপিকার প্রথম যুগলবন্দি। ভক্তদের মধ্যে উত্তেজনা শীর্ষে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই দুই তারকাকে বড়…
হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডকে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করা ভারত; পরের ৬ ওভারে করে ৭১ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৭৫ রান। শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ২৮ বল মোকাবেলা করে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। ৩২ বলে ২৬ রান করেন তিলক ভার্মা। ২১ বলে ২৩ রান করেন অক্ষর প্যাটেল। মঙ্গলবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে ভারত। ৬.৩…
আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশি দেশটির তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা—কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে আসিম মুনির এ কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা…

