চলতি বছর ভারতের সবচেয়ে ব্যবসাসফল ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’–এর নায়িকা রুক্মিণী বসন্ত। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ছবিতে ঋষভ শেঠির সঙ্গে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন রুক্মিণী। রুক্মিণী বসন্ত কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি কন্নড়ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়। ২০২৩ সালের কন্নড় চলচ্চিত্র অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় তিনি পরিচিত মুখ। কিন্তু ‘কানতারা: আ লেজেন্ড-চ্যাপ্টার ১’-এর পর এখন সারা ভারতেই আলোচনায় রুক্মিণী বসন্ত, এমনকি আন্তর্জাতিক পরিসরেও তাকে নিয়ে কথা হচ্ছে। রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। কয়েক বছর আগেও আঞ্চলিক ছবির ভেতরে সীমিত…
Author: mh sohag
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি শিরোপা জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মিয়ামি। রোববার চেজ স্টেডিয়ামে ফাইনালে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোটয়াইটসক্যাপসকে মায়ামি উড়িয়ে দেয় ৩-১ গেলে। প্রথমবারের মতো এমএলএসের সবচেয়ে বড় শিরোপা জয়ে উদ্যাপনে মেতে আছেন মিয়ামির খেলোয়াড় ও সমর্থকেরা। এমএলএস কাপ জিতে শুধু ট্রফিই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মিয়ামি। সর্বশেষ অফিশিয়াল প্লে-অফ পুরস্কারের কাঠামোয় ২০২৫ সালের এমএলএস কাপ জেতা দল ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে, আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলারের অর্থ পুরস্কার। ফাইনালিস্টদের বাইরে, এমএলএস এমন…
যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কেননা, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে জানিয়েছেন, রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। খবর সামা টিভির। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ‘ইউক্রেনের কোনো অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’ তিনি বলেন, ‘আমাদের আইনে, সংবিধানে, আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই। নৈতিকভাবেও আমরা তা করতে পারি না।’ তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র–ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তা কিয়েভ গ্রহণ না করায় এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা…
ঢালিউডে সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার একটি চুম্বন দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঢাকার চলচ্চিত্রে সচরাচর না দেখা এমন দৃশ্যটি আলোচনায় আনার পাশাপাশি নতুন করে উসকে দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। যদিও বাস্তব জীবনে শুভ–ঐশীর প্রেমের সম্পর্ক নেই বলে জানা যায়, তবে পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় তারা অভিনয় করেছেন এক অদ্ভুত, তীব্র ও যন্ত্রণাময় প্রেমের গল্পে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আরিফিন শুভও সেই ইঙ্গিতই দিয়েছেন। ট্রেলারে দেখা যায়, নূরের জীবনের সমস্ত সুখ, স্বপ্ন ও আলো হলো তার প্রিয় মানুষ শিউলী।…
বর্তমান সময়ে ব্যাটিংয়ে দুর্দান্ত পারদর্শীদের মধ্যে একজন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের নামেই করে রেখেছেন। পাকিস্তানের প্রাক্তন তারকা শহিদ আফ্রিদির দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন তিনিই। আফ্রিদি ভারতীয় এই ব্যাটারকে নিয়ে আনন্দ প্রকাশ করলেও সমালোচনা করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীরের কাজের। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড আগে পাকিস্তানের শহিদ আফ্রিদির ছিল, যিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিত সেই রেকর্ড টপকেছেন। আফ্রিদি বলেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি যে আমার প্রিয় একজন খেলোয়াড়ই এই রেকর্ড ভেঙেছে।’ আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় আফ্রিদি রোহিতকে কাছে…
টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরাইল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এ বছর বিশ্বজুড়ে ৬৭জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬। নিহতদের ৪৩ শতাংশই ইসরাইলি সেনার হামলায় নিহত হয়েছেন। যার ফলে, ইসরাইলকে’সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দেয় আরএসএফ। প্রকাশিত প্রতিবেদনে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা…
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। আগের মতো অভিনয়ে নিয়মিত নন। সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তার ব্যস্ততা কাটছে নিজের ব্যবসা ঘিরে। তার পরিবারের সবাই দেশের বাইরে থাকলেও তিনি দেশে থেকেই ব্যবসা সামলাচ্ছেন। ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও নিজের ফেসবুক আইডিতে নানা রকম পোস্ট দিয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। এবার একটু বিরতি নিয়ে সৌদি আরবে গেছেন ওমর সানী। দেশত্যাগের আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) একটি স্ট্যাটাসে তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশে গেছেন তিনি। ওমর সানী জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে তিনি…
ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেট ছাড়ার পরও নানা মন্তব্য ও বিশ্লেষণে আলোচনায় থাকেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় অভিনেত্রী সানি লিওনের একটি ছবি শেয়ার করায়। তার এই পোস্ট ভারতীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অশ্বিন দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন—এক পাশে সানি লিওন, আরেক পাশে চেন্নাইয়ের সাধু স্ট্রিট। প্রথম দেখায় বিভ্রান্তি তৈরি হলেও ভক্তরা দ্রুতই তার পোস্টের আসল ইঙ্গিত ধরে ফেলেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অশ্বিনের এই রসবোধপূর্ণ পোস্টটি আসলে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে করা। সানি লিওনের নামের প্রথম অংশ এবং সাধু স্ট্রিট মিলিয়ে ‘সানি সাধু’ হওয়ায়…
ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। যার ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও, ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০ হাজার। যার অর্থ হলো- অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং…
২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সেবোঝে নার মাধ্যমে জনপ্রিয় পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে। পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতোমধ্যেই…

