Author: mh sohag

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে বিপাকে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে পার্থে অস্ট্রেলিয়ার কাছে দুই দিনে হারে ব্রিটিশরা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ইংরেজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। পরপর দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সাবেক অধিনায়ক জো রুটের ১৩৮ রানের অনবদ্য ইনিংসের পরও ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে এছাড়া ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫১১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৭৭, ৭২, ৬৫,৬৩, ৬১ রান করে করেন মিচেল স্টার্ক, জ্যাক ওয়েথারল্যান্ড,…

Read More

ফুটবলের ‘একত্রীকরণ শক্তি’ তুলে ধরার কথা বলে ফিফা যে প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, তা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক, ক্ষোভ ও উপহাসের জন্ম দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হঠাৎ করেই এই পুরস্কারের ঘোষণা দেন। বিষয়টি ছিল সম্পূর্ণ অভূতপূর্ব—পুরস্কারটির কোনো পূর্বঘোষণা, নিয়ম, প্রক্রিয়া বা পরিষ্কার মানদণ্ড আগে কখনোই ছিল না। এমনকি ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্যও দাবি করেন, তারা এ পুরস্কার সৃষ্টির বিষয়টি অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত জানতেনই না। ঘোষণাহীন পুরস্কার, মুহূর্তেই বিতর্ক অনুষ্ঠানের শুরুতে একটি প্রচারমূলক ভিডিওতে জানানো হয়, ’বিশ্ব শান্তিতে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ’…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের প্রেমকাহিনি নিয়ে এখনও চর্চা হয়। ক্যারিয়ারের শুরুর দিকে এই দুই তারকার প্রেম ছিল টিনসেল টাউনের হট টপিক। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর এখন আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরণী। তবে তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে শোনা যায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ‘আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম…

Read More

অভিষেক শর্মা আরও এক ইতিহাস গড়লেন। পঞ্জিকাবর্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ছুঁলেন ১০০ ছক্কার মাইলফলক। চলতি সাইয়দ মুশতাক আলি ট্রফিতে তার ছক্কার সংখ্যা এখন ১০১। সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে তিনি খেললেন আরও একটি ঝলমলে ইনিংস। মাত্র ৩৪ বলে করলেন ৬২ রান। ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৮২.৩৫। প্রভসিমরন সিংয়ের সঙ্গে তার ১০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের মঞ্চ দেয়। পরে অনমোলপ্রীত সিং ও নমন ধীরের ব্যাটে পাঞ্জাব তোলে ২০ ওভারে ২৩৩/৬। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের ব্যাট পুরো বছর জুড়েই দাপট দেখিয়েছে। ৩৬ ইনিংসে তার সংগ্রহ ১৪৯৯ রান। সর্বোচ্চ স্কোর ১৪৮। গড় ৪২.৮২। স্ট্রাইক…

Read More

সুদানে একটি কিন্ডারগার্টেনসহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৬টি শিশু। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাউথ করদোফান রাজ্যের কালোগিতে এ হামলার ঘটনা ঘটে। কালোগির নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন। এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। সুদানের সরকার–সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা চালায়। পর উদ্ধারকাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের…

Read More

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে এসে আবারও প্রেমে পড়েছেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতার। সেই বিচ্ছেদের পর গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন আমির খান। একটা সময় আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করতেন গৌরী। কিন্তু এ সময়ে এসে নিজের প্রেমকে অপ্রত্যাশিত বললেন অভিনেতা। গত জন্মদিনের অনুষ্ঠানেই প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা বলেন, এই বয়সে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা কখনো ভাবেননি। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে, আমার জীবনে আবার…

Read More

২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত শুক্রবার রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই। তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’। গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে…

Read More

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক উত্থান দেখা দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা বেড়ে যাওয়ায় এ উত্থান দেখা দিয়েছে। অন্যদিকে, রূপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর রয়টার্সের। শনিবার (৬ ডিসেম্বর) মার্কিন বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের প্রধান বার্ট মেলেক বলেছেন, এ নিশ্চিত যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে চলেছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বাড়ার মূল কারণ। মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মূল ব্যক্তিগত খরচ ব্যয় মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ, তবে বার্ষিক…

Read More

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর ‘নূর’ সিনেমার দৃশ্যে চুমুকাণ্ড নিয়ে সামাজিক নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। সেই বহুল আলোচিত সিনেমা ‘নূর’ এবার মুক্তির অপেক্ষায়। এমনকি এ তারকা জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরমে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। এতে ঐশীর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি সিনেমায় অভিনয় করেন এ তারকা জুটি। এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি— ‘নূর’ সিনেমা মুক্তির আগেই প্রচারের উদ্দেশ্যে সেই দৃশ্য ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। এর আগে ২৯ নভেম্বর প্রকাশ করা হয় ‘নূর’ সিনেমার অফিসিয়াল টিজার।…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী গ্রুপ সি-তে পড়েছে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে দলটা কনমেবল বাছাইয়ে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল। তাদের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো বিশ্বকাপে এসেছে দারুণ ছন্দে। তারা বাছাইয়ে শীর্ষে থেকে সব ম্যাচ জিতেছে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। ২৮ বছর পর স্কটল্যান্ড ফিরেছে বিশ্বকাপে। প্লে-অফ জিতে…

Read More