Author: mh sohag

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালানো হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে মোট ১,১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ৩৫ জন নারী। গ্রেফতারকৃতদের নাগরিকত্বের তালিকায় রয়েছে- মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন। এ অভিযানের নেতৃত্ব দেন সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারি। রোববার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরের এ অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয়…

Read More

বলিউড কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান জানিয়েছেন, তার পেশাজীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা মীর তাজ মুহাম্মদ খান। সম্প্রতি এক একান্ত আলাপচারিতায় তিনি আবেগঘনভাবে স্মরণ করেন বাবার দেওয়া সেই উপদেশগুলো, যা আজও তার জীবন ও কর্মপ্রবণতায় প্রভাব ফেলে। ৬০ বছর বয়সি এই সুপারস্টার বলেন, তার বাবা তাকে বলেছিলেন, ‘তোমার বয়সে আমি খালি পায়ে পাহাড়ে চড়তাম। তুমি যদি চড়তে চাও, চড়ো। না চাইলে নয়। কারণ যারা কাজ করে না, তারাই বিস্ময় সৃষ্টি করে।’ শাহরুখের মতে, বাবার এই কথাই তাকে কঠিন পরিস্থিতিকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে ও নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখিয়েছে। পরিবার চাইতো খেলাধুলায় ক্যারিয়ার গড়ুক শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে ‘কভি খুশি…

Read More

রংপুর রাইডার্স আবারও তাদের পুরোনো কোচ মিকি আর্থারকে দলে ভিড়িয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন আসরে রংপুরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। গত আসরেও রংপুরের কোচ ছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২৪ সালের গ্লোবাল সুপার লিগেও তিনি দলকে সাফল্য এনে দেন। শুক্রবার এক ভিডিও বার্তায় নিজের প্রত্যাবর্তন নিশ্চিত করেন আর্থার। তিনি বলেন, ‘আমি এবারও বিপিএলে রংপুরের কোচ থাকছি। গত বছর যেমন ছিলাম, তেমনই থাকব। কয়েক বছর আগে আমরা জিএসএল জিতেছিলাম। আমি আবার বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছি। দলে খুব ভালো স্কোয়াড আছে। সমর্থকদের সমর্থন ছিল দারুণ, আবার সবার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে আছি।’ মিকি আর্থারের…

Read More

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক শূন্য। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শনিবার আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে ৭ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০) পশ্চিমে আঘাত হেনেছে। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরে আপাতত…

Read More

বলিউড অভিনেত্রী ক্যারিনা কাপুর খান, যিনি সুপারস্টার সাইফ আলি খানের স্ত্রী, এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। কারণ বিতর্কিত মাওলানা মুফতি আব্দুল কাবি সম্প্রতি এক পডকাস্টে দাবি করেছেন যে তিনি একসময় ক্যারিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। মুফতি আব্দুল কাবি, যিনি তার বিতর্কিত মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত, বলেছিলেন যে তার বিয়ে ক্যারিনার সঙ্গে ১৯৯০-এর দশকে হয়েছিল। তিনি আরও দাবি করেন, ধর্মীয় বিধি অনুযায়ী হিন্দু ধর্মের ব্যক্তির সঙ্গে বিবাহ বৈধ হতে পারে যদি তারা কোনো ধর্মগ্রন্থের অনুসারী হয়। পডকাস্টে কাবি উল্লেখ করেন, তাদের পরিচয় শুরু হয়েছিল প্রায় ১৯৯৬ সালে, যখন ক্যারিনা তখন প্রায় ২১ থেকে ২৩ বছর বয়সী…

Read More

লিওনেল মেসি যখন মেজর লিগ সকার (এমএলএস)-এ যোগ দেন, তখন ইন্টার মিয়ামি দলটি ছিল একেবারে নিচের দিকে। কিন্তু দলে মেসি আসার পর রাতারাতি যেন বদলে যায় দলটির সার্বিক পরিস্থিতি। প্রথম মৌসুমেই তারা জিতে নেয় লিগস কাপ। এরপর সাপোর্টার্স শিল্ড জয়ের পর তারা ইস্টার্ন কনফারেন্সের শিরোপাও জেতে। অবশেষে এমএলএস কাপও জয় করল ফ্লোরিডার দলটি। শনিবার চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো তাদের ইতিহাসে এমএলএস কাপ জিতল। যদিও মেসি এই ম্যাচে গোলের দেখা পাননি, তবুও তিনিই ছিলেন ফাইনালের সবচেয়ে বড় নায়ক। দলের তিনটি গোলেই ছিল তার অবদান। ম্যাচের শুরুতেই মাত্র ৮ মিনিটে মেসি মধ্যমাঠে বল পেয়ে…

Read More

তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া শনিবারের (৬ ডিসেম্বর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে। গভর্নরের দপ্তরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয়…

Read More

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতি শেষে একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ নামের সেই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। একটি সূত্র জানায়, ‘দুর্বার’ সিনেমা শুটিং ফ্লোরে যাওয়ার আগে পুরোদমে চলছে প্রস্তুতি। এতে কোনো খামতি রাখতে চান না নির্মাতাসহ শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্যান্য কলাকুশলী বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের আগে আগামী ১৪ ডিসেম্বর একটি আনুষ্ঠানিক ফটোশুটও করা হবে বলে জানা গেছে। ‘দুর্বার’ সিনেমার মাধ্যমে এই প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন সজল…

Read More

মোট শট সংখ্যার হিসেবে কাগজে-কলমে এগিয়ে থাকলেও বার্সেলোনার দারুণ পারফরম্যান্সের কাছে অবশেষে পরাজয় মেনেই নিতে হলো রিয়াল বেতিসকে। লা লিগার ম্যাচে শনিবার রাতে বেতিসের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা। দুর্দান্ত এই জয়ের রাতে নিজের সেরা ফর্মেই যেন ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে বার্সেলোনা। ৬ মিনিটেই বার্সার জালে বল জড়ান এন্তোনি। তবে শুরুর ধাক্কা সামলে উঠে ১১ মিনিটেই দলকে সমতা এনে দেন তোরেস। ঠিক তার দুই মিনিট পরে আবারও বেতিসের রক্ষণভাগে আঘাত হানেন তোরেস। ৩১ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান রুনি বার্ডঘজি। ৪০ মিনিটে…

Read More

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে  এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন,  ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’ তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে…

Read More