রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব খুব একটা মসৃণ ছিল না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সেই সম্পর্ক থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগেছিল অভিনেত্রীর। অবশেষে রণবীরেরই ভালো বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় অভিনেত্রীর। ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়েও করেন। গত ৭ নভেম্বর এ তারকা দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন। ‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় অভিনয় করার সময়ে প্রেম শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। সেই সময় এ তারকা জুটি সম্পর্কে হাবুডুবু খাচ্ছিলেন। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। এরপর কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভেবেছিলেন— শুধু সম্পর্কই না, নিজের কর্মজীবনও ধ্বংস হতে…
Author: mh sohag
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৮০ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ডি কক। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সোজাব্যাটে খেলতে গিয়ে ডোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮৯ বলে করেন ১০৬ রান। তার বিদায়ে ৩২.৫ ওভারে ১৯৯ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশাখাপত্তনমেতে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া— এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, ছয়টির মধ্যে দুটি রিয়্যাক্টর ইউনিট এরইমাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। দু’দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার…
‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার একটা সময় বলিউডে ‘লাভার বয়’ হিসাবে পরিচিত ছিলেন। তার প্রেমিকার তালিকা অনেক দীর্ঘ ছিল। তার ব্যক্তিগত জীবন দেখে তা আন্দাজ পাওয়া যায়। নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয় কুমার। কখনো সেই সম্পর্ক গড়িয়েছে বাগদান পর্যন্ত। শেষে অবশ্য রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। তবে তার ও অভিনেত্রী শিল্পা শেঠির প্রেম ছিল অন্যতম চর্চিত। বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার কারণ শিল্পার বাবা-মা। অক্ষয় ও শিল্পার প্রেম নিয়ে একদা গুঞ্জন কম হয়নি। তাদের বিয়ে হবে বলে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক সুনীল দর্শন বলেন, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ…
টস জেতার পর আবেগ লুকাতে পারেননি ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। টানা ২০ ম্যাচ টস হারা ভারতের অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ভাগ্য ফিরল। বিশাখাপত্তমে টস জেতার পরই রাহুলকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। টসের পর ক্যামেরায় ধরা পড়ে—তিনি উচ্ছ্বাস ভরা ভঙ্গিতে ‘ইয়েস!’ বলে মুষ্টিবদ্ধ হাত তুলে উদযাপন করছেন। এর আগে ভারত শেষ টস জিতেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল। সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির ১৩৫ রানের উপর ভর করে ভারত তুলেছিল ৩৪৯ রান। বড় সংগ্রহ দাঁড় করালেও স্বাগতিকদের জিততে হয়েছিল মাত্র ১৭ রানের ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। খবর বার্তা সংস্থা মেহেরের। ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানায়, চলমান যুদ্ধজনিত তীব্র মানসিক চাপকেই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত ৭ জন সক্রিয় ইসরাইলি সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে আত্মহত্যার ঘটনা আরও বেড়ে দাঁড়ায় মোট ২১ জনে এবং ২০২৫ সালের…
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে বর্ণাঢ্য রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। লালগালিচায় উপস্থিত ছিলেন হলিউড ও বলিউডের বহু তারকা। আলাদাভাবে সবার নজর কাড়েন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। হলিউড তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার হাসিমুখের কথোপকথনের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত এই তিন তারকার একসঙ্গে উপস্থিতিকে ‘অপ্রত্যাশিত হলেও আনন্দদায়ক মিলন’ হিসেবে আখ্যা দিয়েছেন। ছবিতে তাদের সঙ্গে ছিলেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ। উদ্বোধনী দিন রেড কার্পেটে ঐশ্বরিয়ার আভিজাত্যপূর্ণ উপস্থিতি নজর কাড়ে। তিনি সাদা-কালো ব্লেজার স্টাইলের পোশাক পরেছিলেন, যার সোনালী কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। পরে তিনি উৎসবের আরেকটি আয়োজনে ডলচে…
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা হরহামেশাই মুখোমুখি হয় একে অপরের। কিন্তু ফিফা বিশ্বকাপে এই নজির খুবই বিরল। সবশেষ ১৯৯০ সালে দুই দল মুখোমুখি হয়েছিল ফুটবলের বিশ্বআসরে। ৩৬ বছর পর আবারও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে ২০২৬ বিশ্বকাপে এসে। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে কোন পর্যায়ে—এই প্রশ্নের উত্তর পুরোটা নির্ভর করছে গ্রুপপর্বের অবস্থানের ওপর। দুটি দলই যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সুযোগ নেই। দুই দলই যদি রানার্সআপ হয়, তবুও সেমিফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে না। একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলেও ফাইনালের আগে…
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন করে ‘বাবরি মসজিদ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আজ শনিবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এ আয়োজনে সৌদি আরব থেকে আলেমদের নিমন্ত্রণ জানানো হয়েছে। এ আয়োজনকে ঘিরে ৪০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও বিজেপি ঘুরে তৃণমূলে আসেন মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা। গত বৃহস্পতিবার দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিস্কার করা হয়। এর মধ্যেই তিনি এই মসজিদ নিয়ে উঠেপড়ে লেগে আছেন। বহিস্কার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রশাসনের তৎপরতা নিয়ে কোনোভাবেই বিচলিত নন এই নেতা। হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, শনিবার মোরাদিঘির কাছে ২৫ বিঘা জুড়ে…
প্রায় ৩০ বছর পরেও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান ও কাজল। লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসা। ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান; দুজনেই হাসিমুখে এবং আনন্দিত। তাদের পেছনেই ভাস্কর্যটি স্পষ্টভাবে দৃশ্যমান। ভাস্কর্যটি কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ–এর বিখ্যাত পোজে তৈরি। কাজল সাংবাদিকদের বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। ৩০ বছর পরও ‘দিলওয়ালে…

