Author: mh sohag

‘গোল বাফানা বাফানা! গোল ফর সাউথ আফ্রিকা, গোল ফর অল আফ্রিকা’ — ২০১০ বিশ্বকাপের বউনি করা সিফিওয়ে শাবালালার সেই গোলের পর ধারাভাষ্যকার পিটার ড্রুরির সে চিৎকার ঢুকে গেছে ফুটবল রূপকথায়। সে গোলটা দক্ষিণ আফ্রিকান ফরোয়ার্ড করেছিলেন মেক্সিকোর বিপক্ষে। সেই একই দৃশ্যের অবতারণা আবারও ঘটতে পারে এবারের বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপের শুরুও হচ্ছে এই ম্যাচ দিয়ে। আগামী গ্রীষ্মের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভেন্যু মেক্সিকোর এস্তাদিও অ্যাজটেকা। ২০১০ সালের সেই ম্যাচটা ১-১ ফলে শেষ হয়েছিল। তবে সবাই সবচেয়ে বেশি মনে রেখেছে সিফিউয়ে শাবালালার দারুণ গোলটাকে। দ্বিতীয়ার্ধে তার জোরালো শটেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে গিয়েছিল। সেই গোলকে অনেকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম…

Read More

ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় নিতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান পুতিন। পুতিন বলেন, ‘আমরা ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুণ্ডনকুলম নির্মাণে একটি মাইলফলক প্রকল্প বাস্তবায়ন করছি। ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুটি ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এবং বাকি চারটির নির্মাণকাজ চলছে। এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে এটি বিশাল অবদান রাখবে।’ এর আগে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারেও…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ আজ মুক্তি পাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এ তারকাখচিত সিনেমায় বাড়তি নজর কেড়েছেন অভিনেতা। কারণ এ সিনেমায় রণবীরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির লক্ষ্যে এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতেই খুলে দেওয়া হয়েছিল অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ৫০০ টাকারও বেশি। যদিও বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ টিকিটের দামের তুলনায় এটি কিছুই না। জানা গেছে, অগ্রিম টিকিট বুকিং থেকে এর মধ্যেই প্রায় ৪.২৪ কোটি টাকা আয় করে ফেলেছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। সেই নিরিখে চলতি বছরের মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার সঙ্গে তুলনায় কোথায় দাঁড়িয়ে ‘ধুরন্ধর’? বাদশাহ শাহরুখ খান, যশ…

Read More

২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই। তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’। গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে…

Read More

ইসরাইলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া ২০২৬ সালের ইউরোভিশন গানের কনটেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে। গাজা যুদ্ধ ও ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশগুলো। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) জেনেভা বৈঠকে নতুন বিধিনিষেধ নিয়ে ভোট হয়। তবে সদস্যদের অধিকাংশ মত দেন—ইসরাইলকে বাদ দেওয়া নিয়ে আর কোনো ভোটের প্রয়োজন নেই, তাই ইউরোভিশন ২০২৬ পরিকল্পনা অনুযায়ীই চলবে। ইবিইউর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্পেন–আয়ারল্যান্ড স্পেনের ব্রডকাস্টার আরটিভিই, যারা ইসরাইলবিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল, জানায়—এই সিদ্ধান্ত উৎসবের আয়োজনে তাদের অবিশ্বাস বাড়িয়েছে। আয়ারল্যান্ডের আরটিই জানায়, গাজার মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জন্য অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। স্পেন…

Read More

বলিউড অভিনেতা শাহরুখ খান তিন দশক ধরে অভিনয়, প্রযোজনা ও ক্রিকেট দলের মালিকানা—সব মিলিয়ে এখন বিশ্বের ধনী অভিনেতাদের একজন। অভিনেতা  আর্নল্ড শোয়ার্জনিগার, রিয়ানা, টাইগার উডস, টেইলর সুইফটদের সঙ্গেই নাম উঠেছে তার। বাদশাহ দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে ফিরেছেন নতুন রূপে। হয়েছে সফল প্রত্যাবর্তন। এখন নির্মাণে ব্যস্ত নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে। এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এ সময় লন্ডনের লেস্টার স্কয়ারে দুই তারকা ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে। সেখানেই…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী গ্রুপ সি-তে পড়েছে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। তবে এই গ্রুপিং ২ কারণে ব্রাজিলকে দেখাচ্ছে পরম আরাধ্য ষষ্ঠ বিশ্বকাপ বা হেক্সার আশা। ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে দলটা কনমেবল বাছাইয়ে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল। তাদের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো বিশ্বকাপে এসেছে দারুণ ছন্দে। তারা বাছাইয়ে শীর্ষে থেকে সব ম্যাচ জিতেছে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ…

Read More

মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া এক প্রেমিক যুগল। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কিলোমিটার ৫২, জালান কুয়ালা জেনেরিস–সুগাই গাভি–আরিং (বুকিত কাওয়াহ) সড়কে এ দুর্ঘটনা ঘটে। হুলু তেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরউদ্দিন আবদুল ওহাব জানান, নিহতরা হলেন- কালান্তানের মেলরের কামপুং মেনাতি এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) এবং গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)। দুজনই একই বিদ্যালয়—সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন। হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা ক্যান্টিন কর্মী ছিলেন। বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটে জনসাধারণের ফোনকলের মাধ্যমে দুর্ঘটনার খবর পায় পুলিশ। জানা যায়, একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০…

Read More

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর চতুর্থ সিজন আসছে—এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সিজন ৩–এর ইতিহাস গড়া সাফল্যের মধ্যেই এ ঘোষণা এসেছে। সিজন ৩–এ রেকর্ড ভাঙার পর নতুন সিজনের ঘোষণা ২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে। চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি; প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়। নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি.কে. বলেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা। ক্লিফহ্যাঙ্গার থেকেই শুরু হবে সিজন ৪ মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩–এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু…

Read More

২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ফাইনাল থেকে হাতছোঁয়া দূরত্বে চলে এসেছিল মরক্কো। সেই আফ্রিকান সিংহরা এবার আরও দাপট দেখিয়ে চলে এসেছে বিশ্বকাপে। হারিয়ে দিয়েছিল স্পেন-পর্তুগালের মতো জায়ান্টদের। এবার তারা পড়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে। ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে জে গ্রুপে। সেই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডান। কাগজে কলমে দল তিনটি বেশ সহজই বলা চলে। ওদিকে ব্রাজিল আছে প্রতিযোগিতার সি গ্রুপে। ব্রাজিল বিষয়টাকে পয়ামন্ত ভাবতেই পারে। শেষ দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিল ফ্রান্স আর আর্জেন্টিনা, দুটো দলই ছিল এই সি গ্রুপে। তাদের গ্রুপে আফ্রিকান সিংহ…

Read More