আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে কোচিং প্যানেলে কোনো পরির্বতন আনতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে বিশ্বকাপ পর্যন্ত কোচিং প্যানেলে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। এমননি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত ৫ নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানান চিঠিতে। তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল। তিনি জানান, সালাউদ্দিনের পদত্যাতপত্র আপাতত গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র গ্রহণ না করা হলে স্বাভাবিকভাবে তিনি…
Author: mh sohag
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে যাচ্ছেন। ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে। সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও আলোচনার এজেন্ডায় থাকবে। সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে…
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন আর ফটোসেশনেই দিন পার করছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ধরা দেন নতুন রূপে, যা প্রকাশ হতেই সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা। তবে প্রায় দুই বছর পর এবার নতুন সিনেমায় ফিরছেন অভিনেত্রী। রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে আবারও তাকে দীর্ঘদিন পর রূপালি পর্দায় দেখা যাবে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেত্রীকে দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনা— নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার পরে নিজেকে মেলে ধরেছেন তিনি। এ ছাড়া তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্নমাত্রা এনে দিয়েছে। শুধু তাই নয়, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নিয়মিত মডেলিং ও ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন অভিনেত্রী। তার স্টাইলকে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করেন। এবারও ব্যতিক্রম হয়নি। সামাজিক মাধ্যমে সেসব ছবির কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন—নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।
আচরণবিধি ভাঙার অভিযোগে ভারতের পেসার হর্ষিত রানাকে মৌখিকভাবে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। রাঁচিতে গত ৩০ নভেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি ভাঙার অভিযোগে ডানহাতি এ পেসারকে শাস্তি দেওয়া হয়। ভারতের ১৭ রানে জয়ের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ২২তম ওভারে ডেভাল্ড ব্রেভিসকে ক্যাচ আউট করেন হর্ষিত। এরপর তিনি ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোর ইঙ্গিত করেন। এমন ইঙ্গিত দেখিয়ে খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভেঙেছেন ভারতীয় পেসার। আজ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডের দিন আইসিসি এ নিয়ে বিবৃতি দিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, হর্ষিতের অঙ্গভঙ্গি আচরণবিধির ‘২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে’।…
দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার দিল্লি আসছেন ভ্লাদিমির পুতিন। এই সফরে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সফর শুরুর ঠিক আগেই পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তা নির্ভর…
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ গুটিয়ে এবার তিনি হাতে নিচ্ছেন নতুন ছবি ‘রাক্ষস’, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন নানা জল্পনা ছিল। কখনো প্রার্থনা ফারদিন দীঘি, কখনো সাবিলা নূরের নাম শোনা গেলেও পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিতে সময় নেন। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে কলকাতার অভিনেত্রী ইধিকা পালই থাকছেন নায়িকার ভূমিকায়। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি করা হবে বলে জানা গেছে। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার…
সুপারম্যান হলেন ভিন্ন গ্রহ থেকে আসা একজন উন্নত মানব। যার সুপার স্ট্রেংথ, উড়ে যাওয়ার ক্ষমতা এবং অন্যান্য অতিমানবীয় শক্তি থাকে তাকেই সুপারম্যান বলা হয়ে থাকে। ক্রিকেট বিশ্বের এই সময়ের সুপারম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এই তারকা দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইতোমধ্যে ৮৪টি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার জোড়ালো সম্ভাবনা তৈরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। গত রোববার রাাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ বলে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১৩৫ রানের ইনিংস খেলেন কোহলি। আজ বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এদিন তিনি ৭টি চার আর দুটি ছক্কার…
ভারতের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঘিরে বেশ কয়েকটি স্পর্শকাতর দাবি তুলেছেন। এসব মন্তব্যে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ইতিহাসবিদদের মধ্যেও নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনাথ সিং গুজরাটের ভাদোদরার কাছে সাধলি গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ঐক্য যাত্রা। রাজনাথ সিং বলেন, নেহরু সরকারি তহবিল দিয়ে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, নেহরুর এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সর্দার প্যাটেল। রাজনাথের বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ বাবরি মসজিদ বিষয়টি দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে অন্যতম সংবেদনশীল বিতর্ক…
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মানুষ। এ ঘটনার নিন্দা ও দোষীর শাস্তি দাবি করছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অভিনেত্রী জয়া আহসানসহ বিনোদন জগতের অনেকেই এ নিষ্ঠুরতার নিন্দা ও প্রতিবাদসহ শাস্তির দাবি জানান। নিজের ফেসবুকে জয়া আহসান লিখেছেন- ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’ তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন। প্রায় এক সপ্তাহ আগে সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি কুকুর। রোববার (৩০ নভেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে বসবাসরত ক্ষুদ্র…
চলতি ডিসেম্বর মাসে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। এই ৮ দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, অর্থাৎ ১৩ ডিসেম্বর, বাংলাদেশ তার বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে। এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশি যুব দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে, ১৭ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। অন্যদিকে, ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত…

