Author: mh sohag

দীর্ঘ দুই বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এই গণবিয়ের আয়োজন করে। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয়। তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিকতা ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে দেখা গেছে, ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধূ ইমান হাসান লাওয়া এবং স্যুট পরা হিকমাত লাওয়াসহ অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ করছেন। ২৭ বছর…

Read More

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার যৌথ সঞ্চালনায় একটি শো এরই মধ্যে টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি শো-টিতে তারকাদের খোলামেলা আড্ডা ও বেফাঁস মন্তব্য ঘিরে বিতর্কও কম হচ্ছে না। সম্প্রতি স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টুইঙ্কেল খান্নার একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। তীব্র সমালোচনার মুখে অবশেষে সেই মন্তব্যের সাফাই গাইলেন অক্ষয়পত্নী। গত অক্টোবর মাসে সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কেল খান্না মন্তব্য করেছিলেন, ‘স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। এসব ছোট ভুল বলে এড়িয়ে যাওয়া যায়।’ পরকীয়াকে এত হালকাভাবে দেখা এবং একে ‘ছোট ভুল’ আখ্যা দেওয়ায় নেটিজেনদের রোষানলে পড়েন তিনি। বিতর্ক ধামাচাপা দিতে এবার মুখ খুললেন টুইঙ্কেল।…

Read More

বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুর স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় গড়েছে ভারত। বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের ‍জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে…

Read More

নামেই যুদ্ধবিরতি চলছে গাজায়। ইসরাইলের নির্বিচার হামলা বন্ধে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে সেটি শুধু কাগজে কলমেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে গাজায় প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী। এসময়ে মারা গেছেন ৩৫৭ ফিলিস্তিনি। ধংস হয়েছে হাজারো বাসস্থান। গাজা সরকারের মিডিয়া অফিসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই কয়েক সপ্তাহে ৫৯১ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এসব লঙ্ঘন হয়েছে বিমান, আর্টিলারি হামলা এবং…

Read More

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের বিতর্ক যেন নিত্যসঙ্গী। ঠোঁটকাটা এ অভিনেত্রী-রাজনীতিক অনেকবার নিজের মন্তব্যে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। ‘গুড্ডি’খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন। জয়া বচ্চন বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর…

Read More

বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। কোহলি এ নিয়ে ১১ বার টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। এমন নজির বিশ্বে আর কারো নেই। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির মাইলফলক ছুঁতে আরও ১৬ বাকি কোহলির। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ইতোমধ্যে ৮৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। ১০০টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) একটি পুলিশ গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলমসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল (ডিআই) খান সংলগ্ন পনিয়ালা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কেন্দ্রিয় সরকার তীব্র নিন্দা জানায় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। পুলিশ জানায়, বিস্ফোরণটি একটি টহল গাড়ির একেবারে কাছাকাছি ঘটে। এর ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এএসআই গুল আলম, কনস্টেবল রফিক ও কনস্টেবল সাখি জান শহীদ হন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যায়। ঘটনাটিকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মনে করে তদন্তের জন্য আলামত…

Read More

বলিউড ও হলিউডের  অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতির বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে গত ১ ডিসেম্বর। ২০১৮ সালের ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। এ তারকা দম্পতির বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন তার স্বামী নিক। মার্কিন পপ তারকা বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। এর আগে লন্ডনে প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে (১৮ জুলাই) নিক জোনাস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সে বছরই ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াংকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারি মাসে এ…

Read More

বিশ্বজয়ী ক্রিশ্চিয়ান রোমেরোর ও পর যেন ফরোয়ার্ড ভর করে বসেছিল। টটেনহ্যাম দুবার পিছিয়ে পড়েছিল, দুই বারই তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন। শেষ বার যখন গোলটা করলেন, তখন আবার বাংলাদেশিদের মনে করিয়ে দিলেন ২০ দিন আগের দারুণ এক স্মৃতি। ঢাকার মাঠে নেপালের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করেছিলেন হামজা চৌধুরী, একইভাবে গত রাতে টটেনহ্যামকে সমতায় ফিরিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো। প্রতিপক্ষের মাঠে বিরতির ঠিক পরেই টটেনহ্যাম গোল খেয়ে বসে। ব্রুনো গিমারেশের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৭১তম মিনিটে হজম করা সেই গোলের জবাব স্পার্সরা দেয় ৭ মিনিট পর। ৭৮ মিনিটে মোহামেদ কুদুসের ক্রসে দারুণ এক হেডারে গোল করেন তিনি। তবে ৮৬…

Read More

রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের বানানো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। মঙ্গলবার এই ডিমটি বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ড। টাকায় যার মূল্য ৩৭০.৯ কোটি। ক্রিস্টিস জানিয়েছে, এর বেশি দাম ফাবারজের আর কোনো শিল্পকর্মই পায়নি আর কখনো। এই ডিমটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা কিনেছেন। এতে ভেঙে গেছে ২০০৭ সালে তৈরি হওয়া আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, ‘এই ফলাফল আবারও প্রমাণ করে যে এই শিল্পকর্মের গুরুত্ব কতটা চিরন্তন।’ ১৯১৩ সালে তৈরি করা ‘উইন্টার এগ’ ফাবারজের সেরা শিল্পকর্মগুলোর একটি। এটি বানানো হয়েছিল রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে। তিনি এটি উপহার দেন তার মাকে। ডিমটি একসময়…

Read More